পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব

পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব একটি সামাজিক,সাংস্কৃতিক,শিক্ষা,ক্রীড়া,ধর্মীয়,মানবিক ও অরাজনৈতিক প্রতিষ্ঠান।
"আমরা থাকব আপনার পাশে।"
📍পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব।

⚽ ফুটবল, ফুটবল, ফুটবল! ⚽আসসালামু আলাইকুম।পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব কর্তৃক আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শ...
13/11/2026

⚽ ফুটবল, ফুটবল, ফুটবল! ⚽

আসসালামু আলাইকুম।

পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব কর্তৃক আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর শুভ উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১৪ নভেম্বর, শনিবার।

উদ্বোধনী দিনে থাকছে দুটি জমজমাট ম্যাচ।

🏆 প্রথম ম্যাচ | উদ্বোধনী ম্যাচ

🔴 এম এইচ স্পোর্টস
🆚
🔵 রিয়াল মিঞা হিম্মত বাড়ি ফুটবল একাদশ

🏆 দ্বিতীয় ম্যাচ

🔴 বক্তপুর জুনিয়র একাদশ
🆚
🔵 ব্রাদার ইউনাইটেড

দুটি ম্যাচেই থাকছে টানটান উত্তেজনা ও দারুণ ফুটবলের প্রত্যাশা।

তাই সকল ফুটবলপ্রেমী দর্শক ও ক্রীড়ামোদী ভাইদের মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি।

আপনাদের উপস্থিতিই আমাদের আয়োজনের সার্থকতা।

আয়োজনে: পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব ❤️⚽

12/11/2026

আসসালামু আলাইকুম।

পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব কর্তৃক আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ড্র অনুষ্ঠানটি সরাসরি (লাইভ) সম্প্রচারের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু অনাকাঙ্ক্ষিত কিছু যান্ত্রিক ও সাময়িক সমস্যার কারণে শেষ পর্যন্ত লাইভে আসা সম্ভব হয়নি।

এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা চেষ্টা করেছি ড্র অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে আপনাদের সামনে তুলে ধরতে। কিন্তু দুর্ভাগ্যবশত কিছু প্রযুক্তিগত ত্রুটির কারণে আমাদের সেই প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি।

তবুও আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব, তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, বিষয়টি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন।

সবার আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার জন্য ধন্যবাদ। ❤️⚽

— পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব

সুপ্রিয় ফুটবলপ্রেমী দর্শকবৃন্দ!অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৪ নভেম্বর, শনিবার থেকে শুরু হতে যাচ্ছে পশ্চিম নানুপুর স্বাধ...
12/11/2026

সুপ্রিয় ফুটবলপ্রেমী দর্শকবৃন্দ!
অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৪ নভেম্বর, শনিবার থেকে শুরু হতে যাচ্ছে পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব কর্তৃক আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট ২০২৬ ইং।

ফুটবলের উত্তেজনা, রোমাঞ্চ আর আনন্দ উপভোগ করতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি🤍

09/11/2026

নোটিশ🔴

আসসালামু আলাইকুম।

আশা করি, মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের বহুল প্রতীক্ষিত পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব ফুটসাল ফুটবল টুর্নামেন্ট–২০২৬ আগামী ১৪ নভেম্বর, শনিবার থেকে শুরু হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে নির্ধারিত তারিখেই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

কোন দল কোন দিন, কোন দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে, তা লটারির (ড্র) মাধ্যমে নির্ধারণ করা হবে। ড্র কার্যক্রমটি আমাদের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার (লাইভ) করা হবে। ড্রয়ের তারিখ ও সময় পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

তাই অংশগ্রহণকারী সকল দলকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

সবার জন্য রইল আন্তরিক শুভকামনা।

ধন্যবাদান্তে,
আয়োজক কমিটি

07/11/2026

আসসালামু আলাইকুম।

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব ফুটসাল ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর সকল দলের নিবন্ধন সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ১৬টি দলের নিবন্ধন নিশ্চিত হওয়ায় টুর্নামেন্টের দলসংখ্যা পূর্ণ হয়েছে।

আমাদের এই আয়োজনে সাড়া দিয়ে অংশগ্রহণের জন্য সকল দলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

নিবন্ধিত ১৬টি দলের প্রত্যেকের জন্য রইল আগামী ম্যাচগুলোর জন্য আন্তরিক শুভকামনা।

আয়োজনে: পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব।

ফুটবল! ফুটবল! ফুটবল!পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব কর্তৃক আয়োজিত:-ফুটসাল ফুটবল টুর্নামেন্ট–২০২৬ফুটবলপ্রেমীদের জন্য জমজমা...
06/11/2026

ফুটবল! ফুটবল! ফুটবল!

পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব কর্তৃক আয়োজিত:-
ফুটসাল ফুটবল টুর্নামেন্ট–২০২৬

ফুটবলপ্রেমীদের জন্য জমজমাট আয়োজন!
এখনই আপনার দলের রেজিস্ট্রেশন সম্পন্ন করুন🤍

আজকে খেলার মধ্যে সবাই  দুর্দান্ত খেলছে। কিন্তু দুর্ভাগ্যবশত এক শূন্য গোলে হেরে যেতে হয়েছে। ভাগ্য হয়তো আজ আমাদের সাথে ছিল...
31/10/2026

আজকে খেলার মধ্যে সবাই দুর্দান্ত খেলছে।
কিন্তু দুর্ভাগ্যবশত এক শূন্য গোলে হেরে যেতে হয়েছে। ভাগ্য হয়তো আজ আমাদের সাথে ছিল না, তবে দলের প্রতিটি খেলোয়াড়ের লড়াই এবং পারফরম্যান্স নিয়ে আমরা গর্বিত।

30/10/2026

আসলামু আলাইকুম
আগামীকাল সকালে নাজিরহাট জননী তে জরুরী এক ব্যাগ B+ রক্তের প্রয়োজন।

যোগাযোগ: আমান 01815853247

নানুপুর ফুটবল পরিবার কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে আগামীকাল (শনিবার) বিকাল ৩টায় মাঠে নামবে পশ্চিম নানপুর স্বাধীনতা ক্...
30/10/2026

নানুপুর ফুটবল পরিবার কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টে আগামীকাল (শনিবার) বিকাল ৩টায় মাঠে নামবে পশ্চিম নানপুর স্বাধীনতা ক্লাব।

মুখোমুখি:
পশ্চিম নানপুর স্বাধীনতা ক্লাব 🆚 রায়পুর ফুটবল একাদশ

দুই দলের মধ্যকার এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে সকল ফুটবলপ্রেমী ও সমর্থকদের মাঠে উপস্থিত থাকার আমন্ত্রণ জানাচ্ছি।

🔴ডেঙ্গু থেকে বাঁচুন, সচেতন থাকুন! ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন রাখুন আপনার ঘর ও আশপাশের পরিবেশ। কোথাও যেন জমে না থাকে পানি...
08/10/2026

🔴ডেঙ্গু থেকে বাঁচুন, সচেতন থাকুন!
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন রাখুন আপনার ঘর ও আশপাশের পরিবেশ। কোথাও যেন জমে না থাকে পানি—কারণ জমে থাকা পানিই হতে পারে এডিস মশার প্রজননস্থল।
নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন।
পরিবেশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু প্রতিরোধ করুন।
সচেতনতা হোক ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের প্রথম প্রতিরোধ।

পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব🤍
সচেতন সমাজ, নিরাপদ সমাজ—আমাদের প্রত্যয়।

Address

Nanupur
Chittagong
4351

Website

Alerts

Be the first to know and let us send you an email when পশ্চিম নানুপুর স্বাধীনতা ক্লাব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share