26/10/2025
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, ডবলমুরিং, চান্দগাঁও) এ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা লায়ন আলহাজ্ব হায়দার আলী চৌধুরীর একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার জন্য ২৫ শে অক্টোবর শনিবার বিকেল পাঁচটায় মোহাম্মদ বাবরের সভাপতিত্বে স্থানীয় রেস্টুরেন্টে এক প্রাথমিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী বলেন, দেশের এই ক্রান্তিকালে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-র প্রয়োজনীয়তা ও জনপ্রিয়তা জনগণের কাছে দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। দেশপ্রেমিক জনগণ আসন্ন নির্বাচনে যদি নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তাহলে আমরা খুবই ভালো ফলাফল আনতে পারবো ইনশাআল্লাহ। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মাওলানা নিজামুদ্দীন আশরাফী, অধ্যক্ষ মনোজ কুমার দেব, অধ্যক্ষ জনার্দন বণিক, আবুল কালাম, শফিকুর রহমান ও অজিত কুমার শীল মাষ্টার প্রমূখ।