Chandpur Zilla Students' Association - Chittagong University

Chandpur Zilla Students' Association - Chittagong University An association of the students of Chittagong University who are from Chandpur to work for the welfare of members and for various social causes.

"চাঁদপুর জেলা স্টুডেন্টস' এ্যাসোসিয়েশন - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর ১৫তম কার্যনির্বাহী পরিষদের মে মাসের মাসিক সাধারণ স...
14/05/2026

"চাঁদপুর জেলা স্টুডেন্টস' এ্যাসোসিয়েশন - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর ১৫তম কার্যনির্বাহী পরিষদের মে মাসের মাসিক সাধারণ সভা আজ ১৪ই মে ২০২৬, রোজ বৃহস্পতিবার, সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন সুনামি গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে।

"শ্রমই শক্তি, শ্রমই জীবনের আলোকবর্তিকা।"১লা মে - আন্তর্জাতিক শ্রমিক দিবসপৃথিবীর প্রতিটি উন্নয়ন ও অগ্রগতির পেছনে রয়েছে শ্...
01/05/2026

"শ্রমই শক্তি, শ্রমই জীবনের আলোকবর্তিকা।"
১লা মে - আন্তর্জাতিক শ্রমিক দিবস

পৃথিবীর প্রতিটি উন্নয়ন ও অগ্রগতির পেছনে রয়েছে শ্রমজীবী মানুষের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও দৃঢ়তার এক অবিনশ্বর গল্প। তাঁদের হাতের স্পর্শেই গড়ে ওঠে সভ্যতা, তাঁদের ঘামের ছোঁয়ায় প্রাণ ফিরে পায় শহর, গ্রাম, শিল্প ও শিক্ষার প্রতিটি ক্ষেত্র।

আজ ১লা মে, সেই নিরলস সংগ্রামী মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর দিন। যারা ভোরের আলো ফোটার আগেই পরিশ্রমে নেমে পড়ে, নিজেদের কঠিন জীবনসংগ্রামের মাধ্যমে আমাদের স্বপ্নকে বাস্তব করে তোলে, এই দিন তাঁদেরই প্রাপ্য।

"চাঁদপুর জেলা স্টুডেন্টস' এ্যাসোসিয়েশন - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে সেই সকল পরিশ্রমী মানুষদের, যারা মানবতার প্রকৃত নির্মাতা।

শিক্ষা যেমন মুক্তির দিশা দেখায়, তেমনি শ্রম সম্মান ও মর্যাদার প্রতীক। আসুন, আমরা সবাই শ্রমের মূল্য বুঝি, শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাশীল হই এবং একটি মানবিক ও ন্যায্য পৃথিবী গড়ার অঙ্গীকার করি।
শুভ আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৬।

"চাঁদপুর জেলা স্টুডেন্টস' এ্যাসোসিয়েশন - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" কর্তৃক আয়োজিত 'জার্সি উন্মোচন ও প্রীতি মিনি ক্রিকেট টু...
25/04/2026

"চাঁদপুর জেলা স্টুডেন্টস' এ্যাসোসিয়েশন - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" কর্তৃক আয়োজিত 'জার্সি উন্মোচন ও প্রীতি মিনি ক্রিকেট টুর্নামেন্ট - ২০২৬' আজ ২৫ এপ্রিল ২০২৬, রোজ শনিবার, ফরেস্ট্রি কেন্দ্রীয় খেলার মাঠে সফলভাবে সম্পন্ন হয়েছে।

আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে Dakatiya Strikers এবং রানার্স আপ হয়েছে Chandpur Dominators।

উক্ত অনুষ্ঠান ও প্রীতি ম্যাচে অংশগ্রহণ করেন "চাঁদপুর জেলা স্টুডেন্টস' এ্যাসোসিয়েশন" এর সম্মানিত এ্যালামনাইবৃন্দ, যাদের উপস্থিতি পুরো আয়োজনকে ভ্রাতৃত্ব ও আনন্দের এক অনন্য বন্ধনে আবদ্ধ করেছে।

চাঁদপুরের তারুণ্য, ঐক্য ও ক্রীড়ামনস্কতার এক অনন্য প্রকাশ হতে যাচ্ছে 'শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট - ২০২৬'। "চাঁদপুর জেলা...
24/04/2026

চাঁদপুরের তারুণ্য, ঐক্য ও ক্রীড়ামনস্কতার এক অনন্য প্রকাশ হতে যাচ্ছে 'শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট - ২০২৬'। "চাঁদপুর জেলা স্টুডেন্টস' এ্যাসোসিয়েশন - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর আয়োজনে এই টুর্নামেন্ট গড়ে উঠবে প্রতিযোগিতা, সৌহার্দ্য এবং খেলাধুলার প্রকৃত চেতনাকে ধারণ করে এক সুন্দর মিলনমেলায়।

এবারের আসরে অংশগ্রহণ করছে চারটি শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দলঃ-
🔹 চাঁদপুর ডমিনেটরস
🔹 চাঁদপুর টাইটানস
🔹 ডাকাতিয়া স্ট্রাইকারস
🔹 মেঘনা ওয়ারিয়র্স

প্রতিটি দলই মাঠে নামবে নিজেদের সেরা পারফরম্যান্স প্রদর্শনের লক্ষ্য নিয়ে, যেখানে প্রতিটি ম্যাচে থাকবে উত্তেজনা, দক্ষতা এবং জয়ের লড়াই।

🗓️ তারিখ: ২৫ এপ্রিল (শনিবার)
🕘 সময়: সকাল ৮টা
📍 স্থান: ফরেস্ট্রি খেলার মাঠ

আসুন, আমরা সবাই একসাথে এই আয়োজনে অংশ নিয়ে উপভোগ করি একটি সুশৃঙ্খল, প্রাণবন্ত ও স্মরণীয় ক্রিকেট উৎসব, যেখানে উদযাপিত হবে খেলাধুলার সৌন্দর্য এবং তারুণ্যের শক্তি।

"চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর ১৫তম কার্যনির্বাহী পরিষদের এপ্রিল মাসের মাসিক সাধা...
16/04/2026

"চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর ১৫তম কার্যনির্বাহী পরিষদের এপ্রিল মাসের মাসিক সাধারণ সভা আজ ১৬ই এপ্রিল ২০২৬, রোজ বৃহস্পতিবার, সমাজবিজ্ঞান অনুষদ সংলগ্ন সুনামি গার্ডেনে অনুষ্ঠিত হয়েছে।

শুভ নববর্ষ ১৪৩৩"চাঁদপুর জেলা স্টুডেন্টস' এ্যাসোসিয়েশন - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষে...
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩

"চাঁদপুর জেলা স্টুডেন্টস' এ্যাসোসিয়েশন - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর পক্ষ থেকে সবাইকে জানাই বাংলা নববর্ষের উষ্ণ শুভেচ্ছা ও শুভাশিস।

নতুন বছরের এই পবিত্র সূচনায় আমাদের প্রত্যাশা সবার জীবনে বয়ে আনুক নতুন সম্ভাবনা, সাফল্য ও আনন্দের অফুরন্ত বার্তা। অতীতের সকল দুঃখ-গ্লানি ভুলে আমরা যেন এগিয়ে যেতে পারি এক আলোকিত ও সম্ভাবনাময় ভবিষ্যতের পথে।

পহেলা বৈশাখের বর্ণিল উৎসব আমাদের মাঝে ছড়িয়ে দিক ভ্রাতৃত্ব, ঐক্য ও সম্প্রীতির অনন্য বার্তা। শিক্ষার্থীদের অন্তরে জাগ্রত হোক নতুন উদ্যম, সৃজনশীলতা ও নেতৃত্বের দীপ্ত গুণাবলি।

নতুন বছর হোক সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রতীক, এই প্রত্যাশায় আবারও সবাইকে জানাই, শুভ নববর্ষ!

চাঁদপুর জেলা স্টুডেন্টস' এ্যাসোসিয়েশন - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিন প্রকাশনায় আমাদের গর্বিত স্পন্সর হিস...
03/04/2026

চাঁদপুর জেলা স্টুডেন্টস' এ্যাসোসিয়েশন - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ম্যাগাজিন প্রকাশনায় আমাদের গর্বিত স্পন্সর হিসেবে পাশে ছিল দেশের অন্যতম শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা Young Power in Social Action (YPSA)

​সেই ধারাবাহিকতায় গতকাল ০২-০৪-২০২৬ (বৃহস্পতিবার) সংগঠনের পক্ষ থেকে ইপসা-এর সম্মানিত প্রধান নির্বাহী ড. মো: আরিফুর রহমানের সাথে তাঁর চট্টগ্রামের প্রধান কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে অনুষ্ঠিত হয়। এসময় তিনি চাঁদপুর জেলা স্টুডেন্টস' এ্যাসোসিয়েশন - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্ণাঢ্য শিক্ষার্থী উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন।কুশলাদি বিনিময়ের পাশাপাশি আমাদের ম্যাগাজিন "ইলিশের বাড়ি" তাঁর হাতে তুলে দেওয়া হয়।

​তরুণ প্রজন্মের সৃজনশীল কাজে ইপসা এবং জনাব ড. মো. আরিফুর রহমানের এই উৎসাহ ও সহযোগিতা আমাদের আগামীর পথচলায় বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। চবিস্থ চাঁদপুর জেলা স্টুডেন্টস' এ্যাসোসিয়েশনের প্রতি এই হৃদ্যতা ও ভালোবাসার জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
​আশা করি, ইপসার এই ইতিবাচক সহযোগিতা ভবিষ্যতেও আমাদের সাথে থাকবে।
CZSA 🤝 YPSA

২৬শে মার্চ আমাদের জাতির ইতিহাসে এক গৌরবময় ও চিরস্মরণীয় দিন। এই দিনটি বাঙালির আত্মপরিচয়, সাহস, ত্যাগ ও অদম্য চেতনার উজ্জ্...
26/03/2026

২৬শে মার্চ আমাদের জাতির ইতিহাসে এক গৌরবময় ও চিরস্মরণীয় দিন। এই দিনটি বাঙালির আত্মপরিচয়, সাহস, ত্যাগ ও অদম্য চেতনার উজ্জ্বল প্রতীক। দীর্ঘদিনের শোষণ, বঞ্চনা ও অন্যায়ের বিরুদ্ধে এই দিনে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার পথে অগ্রযাত্রা শুরু করেছিল।

১৯৭১ সালের সেই অগ্নিঝরা সময়ে বীর বাঙালিরা মাতৃভূমির মুক্তির জন্য জীবন উৎসর্গে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছিল। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা, আমাদের গর্ব লাল-সবুজের পতাকা।

এই গৌরবময় দিনে আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করি সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগে রচিত হয়েছে স্বাধীন বাংলাদেশের ইতিহাস। তাঁদের আদর্শ ও দেশপ্রেম আমাদের প্রেরণা হয়ে থাকুক চিরকাল। আসুন, এই মহান দিনে আমরা সবাই অঙ্গীকার করি দেশপ্রেম, সততা ও দায়িত্ববোধের মাধ্যমে গড়ে তুলবো একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ।

"চাঁদপুর জেলা স্টুডেন্টস' এ্যাসোসিয়েশন - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর পক্ষ থেকে সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা।

ঈদ আসে হৃদয়ে নবজীবন জাগিয়ে, ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার বার্তা নিয়ে। এক মাসের রোজা ও আত্মসংযম...
20/03/2026

ঈদ আসে হৃদয়ে নবজীবন জাগিয়ে, ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার বার্তা নিয়ে। এক মাসের রোজা ও আত্মসংযমের পর এই পবিত্র দিনটি আমাদের মনে আনন্দের সঞ্চার করে, সম্পর্কের বন্ধন দৃঢ় করে এবং জীবনের ক্লান্তি ও দুঃখগুলো মিলিয়ে দেয় এক নির্মল আনন্দে। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে মিলনে ভরে ওঠে প্রতিটি মুহূর্ত, আর এই আনন্দ আমাদের মনে স্মরণ করিয়ে দেয় ঈমান, মানবিকতা এবং একে অপরের প্রতি যত্নশীল হওয়ার মহিমা।

এই বিশেষ দিনে সকলের জীবন হোক শান্তি, সমৃদ্ধি ও সুখে ভরা। ঈদের উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি হৃদয়ে, প্রতিটি ঘরে, এবং পৃথিবীর প্রতিটি প্রান্তে। সকল দুঃখ, ক্লান্তি ও গ্লানি যেন দূর হয়ে প্রতিটি হৃদয় আলোকিত হয় নতুন আশার দীপ্তি দিয়ে।

"চাঁদপুর জেলা স্টুডেন্টস' এ্যাসোসিয়েশন - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর পক্ষ থেকে সকলকে জানাই উদগ্রীব শুভেচ্ছা ও ভালোবাসা। ঈদ হোক আনন্দ, সুস্থতা ও সফলতার বার্তা বয়ে আনার উৎস।
ঈদ মোবারক!

"চাঁদপুর জেলা স্টুডেন্টস' এ্যাসোসিয়েশন – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর ১৫তম কার্যনির্বাহী পরিষদের মার্চ মাসের মাসিক সাধা...
18/03/2026

"চাঁদপুর জেলা স্টুডেন্টস' এ্যাসোসিয়েশন – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর ১৫তম কার্যনির্বাহী পরিষদের মার্চ মাসের মাসিক সাধারণ সভা গত ১৭ মার্চ ২০২৬, রোজ মঙ্গলবার, গুগল মিট প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।

আজ পবিত্র শবে ক্বদর, মহিমান্বিত ও বরকতময় এক রজনী, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই মহিমান্বিত রাতেই মহান আল্লাহ তাআলা সম...
16/03/2026

আজ পবিত্র শবে ক্বদর, মহিমান্বিত ও বরকতময় এক রজনী, যা হাজার মাসের চেয়েও উত্তম। এই মহিমান্বিত রাতেই মহান আল্লাহ তাআলা সমগ্র মানবজাতির হেদায়েতের জন্য পবিত্র কুরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন—
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
"লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।" (সূরা আল ক্বদর, আয়াত ৩)

এই বরকতময় রজনীতে রয়েছে আল্লাহর অসীম রহমত, ক্ষমা ও নাজাত লাভের এক অমূল্য সুযোগ। তাই আসুন, আমরা সবাই নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া, জিকির ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি এবং অতীতের গুনাহ থেকে খালিস তওবা করে নতুনভাবে সৎ ও কল্যাণের পথে চলার অঙ্গীকার করি।

"চাঁদপুর জেলা স্টুডেন্টস' এ্যাসোসিয়েশন - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়" এর পক্ষ থেকে সবাইকে পবিত্র শবে ক্বদরের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন এবং এই মহিমান্বিত রাতের অশেষ ফজিলত ও বরকত অর্জনের তৌফিক দান করুন। আমিন।

Address

University Road 1
Chittagong
4331

Alerts

Be the first to know and let us send you an email when Chandpur Zilla Students' Association - Chittagong University posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Chandpur Zilla Students' Association - Chittagong University:

Share