13/02/2025
গত ৮ ফেব্রুয়ারী, ২০২৫ আমাদের প্রাণের সংগঠন "দিনাজপুর জেলা ছাত্রবন্ধন " কর্তৃক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান এবং চড়ুইভাতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "দিনাজপুর জেলা ছাত্রবন্ধন"এর সম্মানিত শিক্ষক উপদেষ্টা জনাব গোলাম সারোয়ার ও উপদেষ্টা জনাব ফখরুল আলম, সাধারণ সম্পাদক রিদোয়ান মুহিব, সহ-সভাপতি বর্ণ দাস-সহ সংগঠনের বাকি সদস্যবৃন্দ। পবিত্র কুরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এরপর অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচিগুলোর শুরুতে "দিনাজপুর জেলা ছাত্রবন্ধন" এর সভাপতি, শাহাদাত বরণকারী ফাহিম আহমেদ পলাশ কে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। পরবর্তী সময়ে নবীনদের পরিচয় পর্ব শেষে তাঁদেরকে ফুল দিয়ে বরন করে নেওয়া হয় এবং নবীনদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানের অন্যান্য কর্মসূচিগুলোর মধ্যে ছিল দুপুরের মধ্যাহ্নভোজ, বালিশ খেলা, কুইজ প্রতিযোগিতা, হাঁড়ি ভাঙা, লাকি কুপনসহ আরো বিভিন্ন আয়োজন।
উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলো আমাদের দিনাজপুর জেলা ছাত্র বন্ধন এর উপদেষ্টামণ্ডলীর সদস্যগণ। বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানাতেই হয় গোলাম সারোয়ার স্যার,জুবায়ের ভাই,আরমান ভাই,সাদিক ভাই,কাওসার ভাই,ফকরুল ভাই,রায়হান ভাই, কাজল দাদাসহ আরো অনেককে। অনুষ্ঠান সফল করার জন্য তাদের সাহায্য ও সহযোগিতা ছিলো অপরিসীম।
সিনিয়র, জুনিওর সকলের অক্লান্ত পরিশ্রমের ফসল এই প্রোগ্রাম।
এভাবেই সকলের সাহায্য, সহযোগিতা এবং অংশগ্রহণের মাধ্যমে আমাদের এই প্রানের সংগঠন এগিয়ে যাবে ইনশাল্লাহ ।