Narail Zilla Students' Association-"CHITRA", University of Chittagong

Call Directions Contact the organization

Narail Zilla Students' Association-"CHITRA", University of Chittagong CHITRA is a student organization which is formed by the students of Narail at Chittagong University.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপরূপ সবুজ ক্যাম্পাসে নড়াইল জেলা স্টুডেন্ট এসোসিয়েশন (চিত্রা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর সদস্...
17/07/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপরূপ সবুজ ক্যাম্পাসে নড়াইল জেলা স্টুডেন্ট এসোসিয়েশন (চিত্রা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো প্রাণবন্ত ফল উৎসব, নিরা পাহাড় ভ্রমণ, আড্ডা, গল্প আর বন্ধুত্বের উষ্ণতায় ভরা এক সুন্দর আয়োজন।

মৌসুমি ফলের স্বাদ, পাহাড়ের নির্মল প্রকৃতি, প্রাণখোলা আড্ডা, হাসি-ঠাট্টা আর একঝাঁক সুন্দর স্মৃতি—সব মিলিয়ে বিকেলটি হয়ে উঠেছিল আনন্দময় ও স্মরণীয়।

নড়াইলের বন্ধন, চবির সবুজে—স্মৃতির পাতায় রয়ে যাবে এই সুন্দর বিকেল। 💚🌿

আসসালামু আলাইকুম সকলকে, বর্ষার এই দিনে মৌসুমী ফলের সময়ে একসাথে খোলা কোনো জায়গায় বসে মৌসুমী ফলের স্বাদ গ্রহন করা এবং আকাশ...
15/07/2026

আসসালামু আলাইকুম সকলকে, বর্ষার এই দিনে মৌসুমী ফলের সময়ে একসাথে খোলা কোনো জায়গায় বসে মৌসুমী ফলের স্বাদ গ্রহন করা এবং আকাশ ভেঙ্গে বৃষ্টি সঙ্গে নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে স্মৃতি জমানোর জন্য আগামী শুক্রবার বিকাল ৩.০০টায় নড়াইল জেলা স্টুডেন্ট'স এসোসিয়েশন (চিত্রা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আয়োজন করতে যাচ্ছে " ফল উৎসব ও নীরা পাহাড় ভ্রমন"। এই আয়োজনে আপনারা সকলেই আমন্ত্রিত।
📎রেজ ফি:- ৫০টাকা (২৫-২৬ সেশন ব্যতীত)
📍স্থান: নীরা পাহাড় চবি ( শহীদ ফরহাদ হল)
📍তারিখ:- ১৭ জুলাই, ২০২৬

⚽❤️ সফলভাবে সম্পন্ন হলো Brazil vs Argentina Friendly Match ❤️⚽নড়াইল জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (চিত্রা), চট্টগ্রাম বিশ...
05/07/2026

⚽❤️ সফলভাবে সম্পন্ন হলো Brazil vs Argentina Friendly Match ❤️⚽

নড়াইল জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (চিত্রা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত প্রীতি ম্যাচটি আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

রোমাঞ্চকর এই ম্যাচে আর্জেন্টিনা 🇦🇷 ৫-১ 🇧🇷 ব্রাজিল ব্যবধানে জয়লাভ করে। 🏆

খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, উপস্থিত দর্শক এবং আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আন্তরিক ধন্যবাদ। জয়-পরাজয়ের ঊর্ধ্বে আমাদের সবচেয়ে বড় অর্জন ছিল সৌহার্দ্য, বন্ধুত্ব ও একতার বন্ধন। 💚🤍

🏆 নড়াইল জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (চিত্রা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 🏆⚽🔥 Brazil vs Argentina Friendly Match ...
03/07/2026

🏆 নড়াইল জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (চিত্রা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 🏆

⚽🔥 Brazil vs Argentina Friendly Match 🔥⚽
ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী, ব্রাজিল 🇧🇷 ও আর্জেন্টিনা 🇦🇷—মুখোমুখি এক জমজমাট প্রীতি ম্যাচে!
📅 ৫ জুলাই ২০২৬ (শনিবার)
🕗 রাত ৮:০০টা
📍 Brother’s Turf Zone, ১ নং গেট, চবি

ফুটবলের উন্মাদনা, বন্ধুত্ব আর আনন্দ ভাগাভাগি করতে সকল সদস্য ও ফুটবলপ্রেমীদের আমন্ত্রণ। আসুন, একসাথে মাঠ মাতাই! ❤️⚽

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নড়াইলের সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন! 🌸💚তোমাদের এই অর্জন শ...
02/07/2026

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নড়াইলের সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন! 🌸💚

তোমাদের এই অর্জন শুধু তোমাদের পরিবারের নয়, পুরো নড়াইল জেলার জন্যই গর্বের।

নড়াইল জেলা স্টুডেন্ট এসোসিয়েশন (চিত্রা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর পক্ষ থেকে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নড়াইল জেলার সকল শিক্ষার্থীকে খুঁজে বের করার উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনি যদি নড়াইল জেলার হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ সেশনে ভর্তি হয়ে থাকেন, অথবা এমন কাউকে চিনে থাকেন, তাহলে অনুগ্রহ করে এই পোস্টে কমেন্ট করুন বা আমাদের ইনবক্সে যোগাযোগ করুন।

'নড়াইল জেলা স্টুডেন্ট'স এসোসিয়েশন - চিত্রা' এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ। নবনির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
15/05/2026

'নড়াইল জেলা স্টুডেন্ট'স এসোসিয়েশন - চিত্রা' এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ। নবনির্বাচিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

🌸 পহেলা বৈশাখ উদযাপন ১৪৩৩ 🌸নড়াইল জেলা স্টুডেন্ট এসোসিয়েশন(চিত্রা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে...
14/04/2026

🌸 পহেলা বৈশাখ উদযাপন ১৪৩৩ 🌸

নড়াইল জেলা স্টুডেন্ট এসোসিয়েশন(চিত্রা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পহেলা বৈশাখ উপলক্ষে এক প্রাণবন্ত ও আনন্দঘন আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে এই আয়োজনে ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবার ও মজার সব খেলাধুলা—হাড়িভাঙ্গা, বাস্কেটে বল নিক্ষেপ এবং বালিশ খেলা; যা পুরো আয়োজনকে করে তুলেছিল আরও প্রাণবন্ত ও উপভোগ্য।

সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দ, হাসি আর উচ্ছ্বাসে ভরে উঠেছিল পুরো পরিবেশ।

এই সুন্দর আয়োজনকে সফল করে তোলার জন্য সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। 🤍

নড়াইল জেলা স্টুডেন্ট এসোসিয়েশন (চিত্রা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কমিটির আংশিক সদস্যদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্...
06/04/2026

নড়াইল জেলা স্টুডেন্ট এসোসিয়েশন (চিত্রা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কমিটির আংশিক সদস্যদের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, পরিকল্পনা ও সামনের পথচলা নিয়ে প্রাণবন্ত ও ফলপ্রসূ আলোচনা হয়।
তারিখ- ০৬-০৪-২০২৬

আলহামদুলিল্লাহ!নড়াইল জেলা স্টুডেন্ট এসোসিয়েশন (চিত্রা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সদস্য ও এলামনাই কতৃক আয়োজিত ইফতা...
18/03/2026

আলহামদুলিল্লাহ!
নড়াইল জেলা স্টুডেন্ট এসোসিয়েশন (চিত্রা), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সদস্য ও এলামনাই কতৃক আয়োজিত ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। আজকের এই সুন্দর ইফতার মাহফিল আয়োজনের জন্য নড়াইল জেলা স্টুডেন্ট এসোসিয়েশনের সম্মানিত সাবেক সদস্য ও এলামনাইদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এই আয়োজনের মাধ্যমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে এক আন্তরিক মেলবন্ধন তৈরি হয়েছে।সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ভালোবাসা ও সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা।

নড়াইল জেলা স্টুডেন্ট'স এসোসিয়েশন-"চিত্রা", চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইফতার আয়োজন এবং ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আংশিক কমিটি ...
02/03/2026

নড়াইল জেলা স্টুডেন্ট'স এসোসিয়েশন-"চিত্রা", চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইফতার আয়োজন এবং ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের আংশিক কমিটি প্রকাশ।নির্বাচিত সকলকে চিত্রা পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ❤️

Address

Chittagong

Telephone

+8801910667914

Website

Alerts

Be the first to know and let us send you an email when Narail Zilla Students' Association-"CHITRA", University of Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Narail Zilla Students' Association-"CHITRA", University of Chittagong:

Shortcuts

Share