03/11/2023
আমরা কি ভুলে গেলাম খেলাফতের দান? ||
#সম্মানিত_খতিব- রাহবারে দ্বীন ও মিল্লাত, লেখক-সম্পাদক ও মিডিয়া আলোচক, #আল্লামা_মুফতি_রেজাউল_কাওসার
#এমফিল_গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়।
#প্রতিষ্ঠাতা ও পরিচালক, দারুল হিকমাহ্ সুন্নী মাদরাসা - চট্টগ্রাম।
খতিব- জাহানারা- ইব্রাহীম ফাউন্ডেশন জামে মসজিদ, চট্টগ্রাম।
#কথা_ও_সুরঃ আল্লামা মুফতি রেজাউল কাউসার
আমরা কি ভুলে গেলাম খেলাফতের দান?
ইতিহাসের পাতায় আজো চির অম্লান। (২)
★ ন্যায় বিচার আর ইনসাফে পূর্ণ
৩০ বছরের সেই খেলাফত,
উৎসর্গ হয়ে তারা রক্ষা করেন
আল্লাহ ও প্রিয়নবীর দেয়া আমানত।
সর্ব কল্যাণ প্রতিষ্ঠাই ছিলো
মহান খেলাফতের মহা অবদান (ঐ)
★ মানবজীবন ও মানবাধিকার
স্বীকার করেন সেই খেলাফত,
জীবন, বিশ্বাস ও দর্শন নিয়ে
সকল মানুষ ছিলো নিরাপদ।
প্রাকৃতিক এই ধারার ব্যাপ্তি ছিলো
আরবসহ অর্ধজাহান (ঐ)
★ সত্য ও জ্ঞানের মুক্ত প্রবাহ
নিশ্চিত রাখেন সেই খেলাফত,
মানবিক ধারায় বন্ঠন হতো
প্রাকৃতিক সব রিজিক দৌলত।
আলো বাতাস পানির মত
রাষ্ট্রীয় সম্পদে সবাই সমান (ঐ)
★ একক ধর্মের নামে রাষ্ট্র হয়না
শিক্ষা দিলেন সেই খেলাফত,
সুযোগ ছিলনা ক্বায়েম হতে
ধর্মের নামে অধর্ম উগ্রবাদ।
ধর্মীয় মূল্যবোধের আলোকে
আলোকময় সমাজ বড়ই ইহসান (ঐ)
★ মানবতার রাষ্ট্র কেমন হবে
উজ্জল দৃষ্টান্ত সেই খেলাফত,
ইনসানিয়াতের আয়োজন
ইনসানের জন্য বড়ই রহমত।
ইনসানিয়াত না থাকলে
সমাজ নিয়ন্ত্রণ করবে হাইওয়ান (ঐ)