ডেঙ্গু দমনে থাকি একতায়

ডেঙ্গু দমনে থাকি একতায় " DDTE" is a non-profit organisation that aims to raise awareness about Dengue.

পবিত্র মাহে রমজান মোবারক।সাদাকা হল দানের একটি স্বেচ্ছাসেবী রূপ, প্রায়ই মুসলমান রমজান মাস কে বেছে নেয় বেশি বেশি সাদাকা ক...
14/03/2025

পবিত্র মাহে রমজান মোবারক।

সাদাকা হল দানের একটি স্বেচ্ছাসেবী রূপ, প্রায়ই মুসলমান রমজান মাস কে বেছে নেয় বেশি বেশি সাদাকা করার উদ্দেশ্যে। কেননা রমজান মাসে আপনার / আমার সাদাকা শুধুমাত্র আমাদের জীবনকে পরিবর্তন করার ক্ষমতায় রাখে না, বরং এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদের করবেন স্বীকৃত এবং পুরস্কৃত।

এ উদ্দেশ্যেই আমরা "নির্ভীক" Chattogram এর পক্ষ হতে "Care For People" একটি প্রজেক্ট হাতে নিয়েছি।

যার উদ্দেশ্য হলো এই রমজানে অন্ততপক্ষে ৩০০ জন মানুষের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রচেষ্টা। আগামী ২০, ২২ এবং ২৪ই রমজান অর্থাৎ ২১, ২৩, এবং ২৫ তারিখ ৩ দিন ব্যাপী আমাদের উক্ত কার্যক্রম চলবে। সবাই যার যার জায়গা হতে সাধ্যমতো চেষ্টা করে আমাদের এই প্রচেষ্টা সফল করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। আপনাদের অনুদান এবং যেকোনো যোগাযোগ এর জন্য নিম্নোক্ত নাম্বারগুলো ব্যবহার করুন।

° নগদ (যোগাযোগ ও পেমেন্ট) : 01879715062(পার্সোনাল)

° বিকাশ ( যোগাযোগ ও পেমেন্ট) : 01879715062 (পার্সোনাল)

আশা করি, সকলের রমজান আশানুরূপভাবে অতিবাহিত হবে।

ধন্যবাদ।

18/04/2023

আলহামদুলিল্লাহ। আজ শেষ দিনের কার্যক্রমে আমরা চট্টগ্রাম মেডিকেল এবং কাজীর দেউড়ি এলাকায় ১৮০ জন মানুষের মাঝে ইফতার বিতরনের মাধ্যমে আমাদের প্রজেক্ট এর ৩০২ জন মানুষের মাঝে ইফতার বিতরন করে আমাদের প্রজেক্টটি সফলতার সাথে সম্পন্ন করি।
আমাদের এই প্রজেক্ট টি সফল করার ক্ষেত্রে যেসকল মানুষজন সাহায্যের হাত বাড়িয়েছেন, তাদের কে অসংখ্য ধন্যবাদ। এছাড়া BBLT38 ব্যাচ এর এই ক্ষুদ্র প্রচেষ্টায় যেসকল ভলেন্টিয়ারস এবং যে সকল অনলাইন পেইজগুলো আমাদের নানাভাবে সাহায্য করেছেন তাদের কে ও অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
আসুন, আমরা আমাদের নিজ নিজ জায়গা হতে সততার সাথে দেশের স্বার্থে, দেশের মানুষের কল্যানের স্বার্থে অম্তত একটি ভালো কাজে যুক্ত হই এবং মানুষ শব্দটির স্বার্থকতা পূর্ণ করি।
ধন্যবাদ।

আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। BBLT38 কর্তৃক আয়োজিত, প্রজেক্ট 'Share A Meal' এর টার্গেট ছিল...
17/04/2023

আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।
BBLT38 কর্তৃক আয়োজিত, প্রজেক্ট 'Share A Meal' এর টার্গেট ছিলো ৩ দিনে মোট ৩০০ জন মানুষের মাঝে ইফতার বিতরন করা। গত দুইদিন আমরা মোট ১২২ জন (এক্সটা২ প্যাকেট ফ্রী) মানুষের মাঝে ইফতার বিতরন করি। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়ায়, কালকের ৩য় দিনের কার্যক্রমে ১৮০ জন মানুষের মাঝে চট্টগ্রামের কয়েকটি এলাকায় অসহায় মানুষ এবং শিশুদের জন্য আমরা ইফতার বিতরণ করতে যাচ্ছি। যে সকল মানুষেরা আমাদের এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের কে অসংখ্য ধন্যবাদ।

কাল আমাদের এই প্রজেক্টের ইফতার বিতরনে ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চাইলে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন।
ফাহিম: ০১৮৭৯৭১৫০৬২
আশা করি, সকলের রমজান আশানুরূপভাবে অতিবাহিত হবে।
ধন্যবাদ।

আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র  মাহে রমজানের শুভেচ্ছা।সাদাকা হলো দানের একটি স্বেচ্ছাসেবী রূপ। প্রায়ই সকলেই রমজান মাস কে ...
12/04/2023

আসসালামু আলাইকুম। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।

সাদাকা হলো দানের একটি স্বেচ্ছাসেবী রূপ। প্রায়ই সকলেই রমজান মাস কে বেছে নেয় বেশি বেশি সাদাকা করার উদ্দেশ্যে। আর এ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য BYLC এর BBLT38 ব্যাচ এর পক্ষ হতে "Share A Meal" একটি প্রজেক্ট হাতে নিয়েছি। আজ ২০ ই রমজান ১২ তারিখ আমরা চট্টগ্রামের পাঁচলাইশ থানা এরিয়াতে ৬০ জন মানুষের মাঝে খাবার বিতরন করি। তার ই কিছু খন্ডচিত্র আপনাদের কাছে তুলে ধরা হলো। তবে আরো ২ দিন ব্যাপী অন্তত ২০০-২৪০ জন মানুষের জন্য আমরা ইফতারের ব্যাবস্থা করতে চাই। তবে আমাদের এই প্রচেষ্টা সফল করার লক্ষ্যে আপনাদের সাহায্য প্রয়োজন। আমাদের পরবর্তী কার্যক্রম হবে ২১ই রমজান ১৩ তারিখ। তাই আপনাদের অনুদান এবং যেকোনো যোগাযোগ এর জন্য নিম্নোক্ত নাম্বারগুলো ব্যবহার করুন।

🔸 নগদ (যোগাযোগ ও পেমেন্ট) : 01879715062(পার্সোনাল)
🔸বিকাশ ( যোগাযোগ ও পেমেন্ট) : 01700986380 (পার্সোনাল)
আশা করি, সকলের রমজান আশানুরূপভাবে অতিবাহিত হবে।
ধন্যবাদ

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র মাহে রমজান মোবারকের শুভেচ্ছা।মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে প...
09/04/2023

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে পবিত্র মাহে রমজান মোবারকের শুভেচ্ছা।

মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে প্রিয় এবং পবিত্র মাস হলো রমজান। মূলত এই পবিত্র মাস কে সংযমের মাস হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। তবে সংযম অর্থ কেবল পানাহার থেকে বিরত থাকা, এমনটা নয়। বরং নিজের প্রবৃত্তি থেকে বিরত থাকা, ত্যাগ স্বীকার করা এবং সাদাকার মাধ্যমে অন্যের সাথে আপন সম্পদ ভাগাভাগি করে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে।

ইবনে আব্বাস (রা.) বলেন, “রাসূলুল্লাহ (সা.) মানুষের মধ্যে সবচেয়ে উদার ছিলেন এবং রমজানে তিনি সবচেয়ে বেশি উদার হতেন”। (হাদিস, বুখারি)

সাদাকা হল দানের একটি স্বেচ্ছাসেবী রূপ, প্রায়ই মুসলমান রমজান মাস কে বেছে নেয় বেশি বেশি সাদাকা করার উদ্দেশ্যে। কেননা রমজান মাসে আপনার / আমার সাদাকা শুধুমাত্র আমাদের জীবনকে পরিবর্তন করার ক্ষমতায় রাখে না, বরং এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা আমাদের করবেন স্বীকৃত এবং পুরস্কৃত।

এ উদ্দেশ্যেই আমরা BBLT38 ব্যাচ এর পক্ষ হতে "Share A Meal" একটি প্রজেক্ট হাতে নিয়েছি।
যার উদ্দেশ্য হলো এই রমজানে অন্ততপক্ষে ৩০০ জন মানুষের মুখে হাসি ফোটানোর ক্ষুদ্র প্রচেষ্টা। আগামী ২০ই রমজান অর্থাৎ ১২ তারিখ হতে ৩ দিন ব্যাপী আমাদের উক্ত কার্যক্রম চলবে। সবাই যার যার জায়গা হতে সাধ্যমতো চেষ্টা করে আমাদের এই প্রচেষ্টা সফল করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। আপনাদের অনুদান এবং যেকোনো যোগাযোগ এর জন্য নিম্নোক্ত নাম্বারগুলো ব্যবহার করুন।

° নগদ (যোগাযোগ ও পেমেন্ট) : 01879715062(পার্সোনাল)

° বিকাশ ( যোগাযোগ ও পেমেন্ট) : 01700986380 (পার্সোনাল)

আশা করি, সকলের রমজান আশানুরূপভাবে অতিবাহিত হবে।
ধন্যবাদ।

02/11/2022

চট্টগ্রাম কাজির ডেওরি সংলগ্ন গোয়ালপাড়া এলাকায় ৬ দিন যাবৎ "ডেঙ্গু দমনে থাকি একতায়" এই উদ্দেশ্য নিয়ে কাজ করেছিল আমাদের দল "একতা"। এই ৬ দিনে আমরা ডেঙ্গু সম্পর্কে এলাকার মানুষকে সচেতন, তাদের নিয়ে ২ জায়গায় ২ টি সেমিনার আয়োজন, পোস্টার লাগানো, প্রশ্ন উত্তরের মাধ্যমে ডেঙ্গুর প্রতিকার, প্রতিরোধ এবং লক্ষণ গুলো বুঝিয়ে দেয়াসহ বাচ্চাদের এবং মহিলাদের নিয়ে ২ টি খেলার আয়োজন করি।
এই ৬ দিনের কার্যক্রম একটি ভিডিও এর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরা হলো। আশা করছি আমাদের কাজ এবং উদ্যোগ আপনাদের ভাল লাগবে।


#ডেঙ্গুদমনেথাকিএকতায়

Day-05 আমাদের টিম "একতা" এতদিন যাবত  ডেঙ্গু সম্পর্কিত কেবল তথ্য দিয়ে গিয়েছিল গোয়ালপাড়া এলাকায়। কিন্তু, ৫ম দিনে আমাদের কা...
01/11/2022

Day-05
আমাদের টিম "একতা" এতদিন যাবত ডেঙ্গু সম্পর্কিত কেবল তথ্য দিয়ে গিয়েছিল গোয়ালপাড়া এলাকায়।
কিন্তু, ৫ম দিনে আমাদের কাজ ছিল আমাদের দেওয়া তথ্যগুলো তাদের কাছ থেকে জেনে নেওয়া। এতে করে আমরা একটি সার্ভে করার মাধ্যমে, তাদেরকে ডেঙ্গু সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে জানতে পারলাম সেই এলাকার মানুষ কতটুকু বুঝতে পেরেছেন আমাদের বিষয় সম্পর্কে।
আর জেনে খুবই ভালো লাগল তারা আমাদের বিষয় সম্পর্কে জেনেছেন, বুঝেছেন এবং সেই অনুযায়ী প্রায় ৭০% মানুষ আমাদের কথা অনুযায়ী পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন। নিজের স্বাস্থ্য সম্পর্কে আগের তুলনায় সচেতন হয়েছেন এবং ৭০% মানুষ মশারী ব্যবহারের কথা প্রতিশ্রুতি দিয়েছেন।


#ডেঙ্গুদমনেথাকিএকতায়

31/10/2022

শিশুদের নিয়ে কাজ করা পৃথিবীর সবচেয়ে সহজ আবার কঠিন কাজও বটে!

ডেঙ্গু বিষয়ক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের একতা টিম শিশুদের নিয়ে একটি খেলাধুলা এবং সেমিনারের আয়োজন করে। এ কার্যক্রমে শিশুদেরকে হাত ধোয়ার পদ্ধতিগুলো শেখানো হয় এবং খেলার ছলে তাদেরকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝানোর চেষ্টা করা হয়।

এ ভিডিওটিতে আমরা সেদিনকার কার্যক্রমের কিছু ধারণকৃত অংশ দেখানোর চেষ্টা করেছি। আশা করি, আপনাদের ভালো লাগবে।


#ডেঙ্গুদমনেথাকিএকতায়

আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি.... #প্রথম_কমেন্টের_লিংকে_প্রবেশ_করুন
28/10/2022

আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করছি....

#প্রথম_কমেন্টের_লিংকে_প্রবেশ_করুন

 আমাদের হাতে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন তা কীসের জানেন? তবে শুনুন, বলছি।আমাদের একতা টিম থেকে ডেঙ্গু দমন কার্যক্রমের ৪র্থ...
27/10/2022


আমাদের হাতে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন তা কীসের জানেন? তবে শুনুন, বলছি।

আমাদের একতা টিম থেকে ডেঙ্গু দমন কার্যক্রমের ৪র্থ দিনের LIA এর অংশ হিসেবে আমরা গোয়াল পাড়ায় কিছু পোস্টার নিয়ে যাই এবং তাদের অনুমতি নিয়ে বাড়ির দেওয়ালে লাগিয়ে দিই। পাশাপাশি আমরা পোস্টারটিতে ডেঙ্গুর উৎপত্তিস্থল, লক্ষণ, প্রতিকার, এবং প্রতিরোধ নিয়ে যা যা লেখা ছিল সেটি তাদেরকে বুঝিয়ে বলি।
আমাদের মূল লক্ষ্য ছিলো, ছোট-বড় সকলকে ডেঙ্গু বিষয়ে আরো বেশি পরিমাণে সচেতন করা এবং ডেঙ্গুতে মৃত্যুর হার কিছুটা হলেও কমিয়ে আনা।

সৌজন্যে: ডেঙ্গু দমনে থাকি একতায়।

 -03বলা হয়ে থাকে, শিশুরা হলো নরম কাদামাটির মতো। তাদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে আকার দেয়া যায়। কেমন হয় যদি আমরা তাদেরকে পরিব...
23/10/2022

-03
বলা হয়ে থাকে, শিশুরা হলো নরম কাদামাটির মতো। তাদেরকে যেভাবে ইচ্ছে সেভাবে আকার দেয়া যায়। কেমন হয় যদি আমরা তাদেরকে পরিবেশ নিয়ে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলি?

ডেঙ্গু সচেতনতা বিষয়ক কার্যক্রমের ৩য় দিনের অংশ হিসেবে আমরা সেদিন গোয়ালপাড়া এলাকার শিশুদেরকে নিয়ে সেমিনারের আয়োজন করি। সেখানে তাদেরকে খেলার ছলে আশেপাশের পরিবেশকে কী করে পরিষ্কার করতে হয় সেগুলো নিয়ে ব্যবহারিকভাবে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। যারা অল্প সময়ের মধ্যে ময়লাগুলো পরিষ্কার করতে সক্ষম হয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করি।
পাশাপাশি আমরা ঐ সকল শিশুদেরকে হাত ধোয়ার নিয়মগুলো দেখিয়ে দিই এবং তাদেরকে দিয়ে করাই। তারা বেশ আগ্রহের সাথে নিয়মগুলো খেয়াল করে এবং যথাযথভাবে পালন করে।
এরপর আমরা শিশুদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে বিশদভাবে ব্যাখ্যা দিই এবং তারা আমাদের আশ্বস্ত করেন যে, তারা সবসময় ডেঙ্গু নিয়ে সচেতন থাকবেন এবং চারপাশ পরিচ্ছন্ন রাখবেন।

#ডেঙ্গু_দমনে_থাকি_একতায়

 আপনারা কি কোনো প্রশাসনের  লোক? আমাদের কি আপনারা মশারি দিবেন?ঔষধ দিবেন?আমাদেরকে প্রশাসনের কর্মকর্তা ভেবে এইসব প্রশ্ন করে...
22/10/2022


আপনারা কি কোনো প্রশাসনের লোক?
আমাদের কি আপনারা মশারি দিবেন?
ঔষধ দিবেন?

আমাদেরকে প্রশাসনের কর্মকর্তা ভেবে এইসব প্রশ্ন করেছিলেন গোয়ালপাড়া এলাকার মানুষ। তাই, ডেঙ্গু দমনে দ্বিতীয় দিন কাজ করার সময় আমরা সর্বপ্রথম তাদের এই ভুল ধারনা ভেঙ্গে দেওয়ার চেষ্টা করি। আমরা তাদের বুঝানোর চেষ্টা করি যে, আমরা একটি স্বেচ্ছাসেবী দল, এসেছি আপনাদের সবাইকে ডেঙ্গু নিয়ে সচেতন করতে। তাদেরকে বুঝাতে চেষ্টা করি যে, কর্তৃপক্ষের সাহায্যের চেয়েও তাদের সুস্থতার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন তাদের নিজেদের সতর্কতা এবং তা বোঝাতে আমরা তাদের নিয়ে ছোট একটি সেমিনারের আয়োজন করি, যেখানে তাদেরকে জানাই ডেঙ্গু কেন হয়, এবং ডেঙ্গু থেকে বাঁচতে হলে তাদের করণীয় কী কী।

#ডেঙ্গু_দমনে_থাকি_একতায়

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডেঙ্গু দমনে থাকি একতায় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ডেঙ্গু দমনে থাকি একতায়:

Share