Youth Voice for Change - YVC

Youth Voice for Change - YVC একটি অরাজনৈতিক,স্বেচ্ছাসেবীমূলক যুব সংগঠন। যা সকল যুবদের জন্য উন্মুক্ত।

East- 5th December 2019

অদ্য ১৩ ই জুন ২০২৬ইং রোজ শনিবার , মানবস্বার্থ রক্ষায় অগ্রনী পথযাত্রী "ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ  " এর মাসিক সাধারণ সভা সম্পন...
13/06/2026

অদ্য ১৩ ই জুন ২০২৬ইং রোজ শনিবার , মানবস্বার্থ রক্ষায় অগ্রনী পথযাত্রী "ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ " এর মাসিক সাধারণ সভা সম্পন্ন হয়। দেশ জাতির উন্নয়নে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয়ে উপস্থিত হয় উক্ত সংগঠনের চালিকা শক্তি প্ররিশ্রমী স্বেচ্ছাসেবকরা। উক্ত সঞ্চালনা করেন "ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ "এর কার্যনিবাহী সদস্য তাসলিমা আলম শারমিন। সভায় প্রতিষ্ঠাতা সদস্য সহ পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সদস্যগন উপস্থিত ছিলেন।

সভার এজেন্ডা সমূহঃ-

১) ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ এর পরিচয় পর্ব ও কার্যক্রম।

২) বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং কাজের অগ্রগতি কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।

৩) সংগঠনের চলমান কার্যক্রম।

৪) SRHR ও সামাজিক সমস্যা এবং সমাধান চেষ্টা নিয়ে সাংগঠনিক আলোচনা।

৫) নতুন সদস্যদের অনুপ্রেরণা এবং সংগঠনের নিয়মনীতি নিয়ে আলোচনা করা হয়।

উক্ত মিটিং এ উপস্থিতি ছিলেন ব্রাইট বাংলাদেশ ফোরাম এর ইয়ুথ পেয়ার গ্রুপ ফ্যাসিলেটেটর মোঃ আরিফ । সকলের কাজের জন্য উৎসাহিত করেন।
সভায় সকলের সম্মিলিত উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি ঘোষনা করেন।

"তরুণ নেতৃত্বে পরিবর্তনের অঙ্গীকার"১৯,২০,২২ মে ২০২৬ তারিখে চট্টগ্রাম Youth Hub-এ অনুষ্ঠিত “Gender Just Leadership Inclus...
27/05/2026

"তরুণ নেতৃত্বে পরিবর্তনের অঙ্গীকার"
১৯,২০,২২ মে ২০২৬ তারিখে চট্টগ্রাম Youth Hub-এ অনুষ্ঠিত “Gender Just Leadership Inclusive Governance & Peaceful Participation” বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ এর ৬ জন সদস্য।
Bright Bangladesh Forum এবং Activista Chattogram-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মানবাধিকার, ন্যায়ভিত্তিক নেতৃত্ব, অন্তর্ভুক্তিমূলক শাসন ব্যবস্থা, ক্ষমতার কাঠামো ও শান্তিপূর্ণ অংশগ্রহণ বিষয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পান।
প্রশিক্ষণটি পরিচালনা করেন মোহাম্মদ আবদুল আজিজ, সৈয়দ স্বাধীন ও মৌসুমি আক্তার এবং সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন ফাতেমা আক্তার, মো: জাবির বিন সোলাইমান ও জয়া দাশ। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র প্রদান করেন Bright Bangladesh Forum-এর পরিচালক (Program & Operations) জনাব ইমরান হায়দার খান।

১৭-১৯ মে ২০২৬ ইং, ActionAid Bangladesh এর সহযোগিতায় Bright Bangladesh Forum আয়োজিত “Organization Development Training”-এ...
24/05/2026

১৭-১৯ মে ২০২৬ ইং, ActionAid Bangladesh এর সহযোগিতায় Bright Bangladesh Forum আয়োজিত “Organization Development Training”-এ অংশগ্রহণ করে Youth Voice For Change এর দুইজন প্রতিনিধি।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সংগঠন পরিচালনা, নেতৃত্ব বিকাশ, টিমওয়ার্ক ও দক্ষতা উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেন। 🌱
গর্বের বিষয়, সম্পূর্ণ ট্রেনিংয়ে সক্রিয় অংশগ্রহণ ও চমৎকার পারফরম্যান্সের জন্য আমাদের সদস্য নাদিয়া সুলতানা নুপুর পুরস্কৃত হয়েছেন।
তার এই অর্জনে Youth Voice For Change পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

🚨 সামাজিক সচেতনতা ও প্রতিবাদের মানববন্ধন 🚨আসসালামু আলাইকুম / আদাব,দেশের বর্তমান পরিস্থিতিতে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ...
21/05/2026

🚨 সামাজিক সচেতনতা ও প্রতিবাদের মানববন্ধন 🚨

আসসালামু আলাইকুম / আদাব,
দেশের বর্তমান পরিস্থিতিতে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। আজো চট্টগ্রামের বাকলিয়া এলাকায় মাত্র ৪ বছরের একটি নিষ্পাপ শিশু ৩৫-৪০ বছরের এক পুরুষের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছে। এই ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজ ও মানবতার জন্য লজ্জাজনক।আমরা আর নীরব থাকতে পারি না।
আজ যদি আমরা প্রতিবাদ না করি, তাহলে আগামীকাল আরও অনেক শিশু নিরাপত্তাহীনতার শিকার হবে।

✊ তাই ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে এবং ন্যায়বিচারের দাবিতে আমরা মানববন্ধনের আয়োজন করেছি।
আপনাদের সকলের উপস্থিতি একান্ত কাম্য।

📍 তারিখঃ ২২ মে ২০২৬
🕙 সময়ঃ সকাল ১০ টা
📌 স্থানঃ এম,এম জেদ্দা কমপ্লেক্স, কল্পলোক আবাসিক এর বিপরীতে, চট্টগ্রাম (চট্টগ্রাম ইয়ুথ হাব)
📍 Directions: https://maps.app.goo.gl/2chvgseSHHSfx6Kz6?g_st=ic

📢 বিষয়টি সবাইকে জানান এবং বন্ধু-বান্ধব, পরিচিত সকলকে অংশগ্রহণের আহ্বান জানান। আমরা চাই নিরাপদ সমাজ ও দৃষ্টান্তমূলক বিচার। আপনার উপস্থিতিই হতে পারে অন্যায়ের বিরুদ্ধে শক্ত প্রতিবাদ।

#মানববন্ধন
#শিশুর_নিরাপত্তা
#সামাজিক_সচেতনতা

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

অদ্য ২১ ই মে ২০২৬ইং রোজ বৃহস্পতিবার, মানবস্বার্থ রক্ষায় অগ্রনী পথযাত্রী "ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ  " এর মাসিক সাধারণ সভা সম...
21/05/2026

অদ্য ২১ ই মে ২০২৬ইং রোজ বৃহস্পতিবার, মানবস্বার্থ রক্ষায় অগ্রনী পথযাত্রী "ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ " এর মাসিক সাধারণ সভা সম্পন্ন হয়। দেশ জাতির উন্নয়নে এগিয়ে যাবার দৃঢ় প্রত্যয়ে উপস্থিত হয় উক্ত সংগঠনের চালিকা শক্তি প্ররিশ্রমী স্বেচ্ছাসেবকরা। উক্ত মিটিং সঞ্চালনা করেন "ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ " এর সহ সাধারণ সম্পাদক বাবলু বড়ুয়া। সভায় প্রতিষ্ঠাতা সদস্য সহ পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সদস্যগন উপস্থিত ছিলেন।

সভার এজেন্ডা সমূহঃ-

১) ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ এর পরিচয় পর্ব ও কার্যক্রম।

২) বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা এবং কাজের অগ্রগতি কিভাবে বৃদ্ধি করা যায় তা নিয়ে আলোচনা করা হয়।

৩) সংগঠনের চলমান কার্যক্রম।

৪) সামাজিক সমস্যা ও সমাধান চেষ্টা নিয়ে সাংগঠনিক আলোচনা।

৫) নতুন সদস্যদের অনুপ্রেরণা এবং সংগঠনের নিয়মনীতি নিয়ে আলোচনা করা হয়।

উক্ত মিটিং এ একশনএইড এর সম্মানিত ইন্সপিরেটর নয়ন খান এবং ব্রাইট বাংলাদেশ ফোরাম এর প্রজেক্ট ম্যানেজার রিদুয়ানুল হাকীম রিয়াদ। সকলের কাজের জন্য উৎসাহিত করেন।
সভায় সকলের সম্মিলিত উপস্থিরি জন্য ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্তি ঘোষনা করেন।

অদ্য ২০ মে ২০২৬ তারিখ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন”অগ্নিযোদ্ধাদের একটাই পণনিরাপদ রাখবো সম্প...
20/05/2026

অদ্য ২০ মে ২০২৬ তারিখ
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬-এর শুভ উদ্বোধন
”অগ্নিযোদ্ধাদের একটাই পণ
নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”
এই প্রতিপাদ্য হৃদয়ে ধারণ করে আজ উৎসবমুখর পরিবেশে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬-এর চট্টগ্রাম বিভাগীয় কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ডাঃ শাহাদাত হোসেন,মাননীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম
"বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোহাম্মদ আবু সুফিয়ান
মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম-৯
ড. মোঃ জিয়াউদ্দীন
বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিভাগ
মোঃ মনিরুজ্জামান
ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ
হাসান মোঃ শওকত আলী
পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম উপপরিচালক জনাব জসীম উদ্দিন বিএফএম এস মহোদয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোসেন ,বিএফএম,সহকারী পরিচালক,চট্টগ্রাম মহোদয় সহ উপসহকারী পরিচালক,সিনিয়র স্টেশন অফিসার,ওয়্যারহাউজ ইন্সপেক্টর,স্টেশন অফিসার এবং বিভিন্ন দপ্তরে কর্মকর্কতা ও কর্মচারীবৃন্দ সহ ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ এর ভলেন্টিয়ারগণ।

Being a part of the ‘Divisional SRHR Knowledge Fair 2026’ on 17 May at Hotel Agrabad, Chattogram was truly a meaningful ...
20/05/2026

Being a part of the ‘Divisional SRHR Knowledge Fair 2026’ on 17 May at Hotel Agrabad, Chattogram was truly a meaningful and impactful experience for us. Representing Youth Voice for Change - YVC in such an important event gave us the opportunity to learn, share, and speak about SRHR and adolescent awareness.

The discussions, youth experiences, and overall environment were incredibly inspiring and educational. It was not only a program full of knowledge, but also a space where young voices were heard and valued. We genuinely learned many important things from this experience, and every moment of the event felt memorable and motivating.

A heartfelt thanks to Young Power in Social Action (YPSA) for organizing such a beautiful and impactful event and for creating a platform that empowers youth and spreads awareness in our community. 🤍

“নিরাপদ পানি, সুস্থ আগামীর প্রত্যয়” “Iron-Free and Safe Drinking Water for Chottogram” প্রজেক্টের আওতায় ইয়ুথ ভয়েস ফর চেঞ...
19/05/2026

“নিরাপদ পানি, সুস্থ আগামীর প্রত্যয়”
“Iron-Free and Safe Drinking Water for Chottogram” প্রজেক্টের আওতায় ইয়ুথ ভয়েস ফর চেঞ্জ কর্তৃক পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ে একটি জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়।
এই জরিপের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে তাদের স্কুলের খাবার পানির বর্তমান অবস্থা, আয়রনযুক্ত পানির প্রভাব এবং নিরাপদ পানির প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা নেওয়া হয়।
শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত এই কার্যক্রমে সহযোগিতা করেছে মুসলিম চ্যারিটি ও আইএসডিই।
একসাথে সচেতন হই, নিরাপদ পানি নিশ্চিত করি।

Address

939, O.R Nizam Road, Hill View Rd, Chattogram 4000
Chittagong
4203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Youth Voice for Change - YVC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Youth Voice for Change - YVC:

Share