বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি

Call Website

বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি লিটল বাংলাদেশ, লস এঞ্জেলস, আমেরিকা।

10/21/2026

সবাইকে শুভ বিজয়া,

যুক্তরাষ্ট্রের হলিউডে প্রতিবারের মতো এবারও বেঙ্গলি আমেরিকান হিন্দু সোসাইটির উদ্যোগে তিন দিনব্যাপী সর্বজনীন দুর্গাপূজা মহা ধুমধামে উদযাপিত হয়েছে। ধর্ম-বর্ণনির্বিশেষে সব শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের পূজামণ্ডপ পরিণত হয়েছিল সম্প্রীতির এক অনন্য মিলনমেলায়।

হলিউডের এই পূজামণ্ডপটি সুনিপুণ হাতে সাজিয়েছিলেন শিল্পী পঙ্কজ দাস। তিন দিনব্যাপী আরাধনা ও পূজার্চনা পরিচালনা করেন পুরোহিত কমলেন্দু গাঙ্গুলী। তিনি পূজা সম্পন্ন করার পাশাপাশি বিশ্বশান্তি ও সবার মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন।

পূজার পাশাপাশি আয়োজিত হয়েছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। বিপুল চৌধুরী ও তন্নী নন্দীর সঞ্চালনায় এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন নতুন প্রজন্মের শিল্পী অমিতেশ দাস, উজ্জ্বলা কুণ্ডুসহ সংগঠনের সব বয়সী শিল্পীরা।

অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও সুন্দর পরিবেশে এই আয়োজন সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেন সংগঠনের সকল বৌদী ও দাদারা। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা ছিল চোখে পড়ার মতো।

উপস্থিত দর্শনার্থী, ভক্ত ও সহযোগীদের বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতায় !

🙏
রাজীব নন্দী
সভাপতি,
অনুপম কুন্ডু
সাধারণ সম্পাদক,
বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি।









10/05/2026

Address

11311 Martha Street
Los Angeles, CA
91601

Alerts

Be the first to know and let us send you an email when বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Nearby non profit organizations