21/08/2026
তপনা মাদ্রাসা ফায়জুল উলুমে এসআইও হাওড়া জেলা-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো আইনি সচেতনতা ও সোশ্যাল মিডিয়া নির্দেশিকা শিবির।
শিবিরে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় আইন, নাগরিক অধিকার ও দায়িত্ব এবং আইনগত সমস্যায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার নিরাপদ, সচেতন ও দায়িত্বশীল ব্যবহার নিয়েও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
আইনি বিষয়ে আলোচনা করেন আশফাক আহমেদ (কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী)।
এছাড়াও উপস্থিত ছিলেন—
ফারুক আহমেদ (শিক্ষা সম্পাদক, SIO পশ্চিমবঙ্গ), মহম্মদ ওয়াসিম (দ্বীনি মাদ্রাসা সম্পাদক, SIO পশ্চিমবঙ্গ), মুজাহিদুল ইসলাম মোল্লা (জেলা সম্পাদক, SIO হাওড়া), আব্দুল করিম মোল্লা (সম্পাদক, তপনা মাদ্রাসা ফায়জুল উলুম), হাফেজ মকবুল (হেড ওস্তাদ), মনজুর আলম মোল্লা (বিভাগীয় সম্পাদক, SIO হাওড়া) এবং মহম্মদ জাওয়াদ।
#আইনিসচেতনতা #সোশ্যালমিডিয়া