16/07/2026
জয় জগন্নাথ! 🙏❤️
আজকের দিনটা আমাদের Charveda – The Institute-এর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। ৫৫ বছরের ঐতিহ্যবাহী ISKCON Rath Yatra-র শুভ সূচনা আমাদের Charveda-র শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে হয়েছে—এ যেন আমাদের জীবনের এক অমূল্য আশীর্বাদ। এই প্রাপ্তি শুধুমাত্র একটি পারফরম্যান্স নয়; এটি মহাপ্রভু জগন্নাথের অসীম কৃপা। তাঁর ইচ্ছা ছাড়া জীবনে কোনো কিছুই সম্ভব নয়। তিনি যখন কাউকে সেবার সুযোগ দেন, তখন সেই সুযোগই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আজ মঞ্চে যারা পরিবেশন করেছে, সেই প্রতিটি ছাত্রছাত্রী, তাদের অভিভাবক, আমাদের সকল শিক্ষক-শিক্ষিকা এবং Charveda পরিবারের প্রত্যেক সদস্যকে আন্তরিক কৃতজ্ঞতা। এই সম্মান আপনাদের সকলের।
হে মহাপ্রভু, আমাদের অহংকার নয়, আরও বিনয় দাও। আরও বেশি করে তোমার সেবায় নিজেকে উৎসর্গ করার শক্তি দাও।
জয় জগন্নাথ। হরে কৃষ্ণ। 🙏✨