09/08/2026
আজ ৯ আগস্ট ২০২৬ (মাসের দ্বিতীয় রবিবার ) “ওয়াল অফ হেল্প” ক্যাম্প সফলভাবে সম্পন্ন মানুষ মানুষের জন্য
আজ সিউড়ি তে বীরভূম জেলা শাসকের (DM) কার্যালয় চত্বরে অবস্থিত “ওয়াল অফ হেল্প” কিয়স্ক ক্যাম্পে ৫২ জন মানুষ তাঁদের পরিবারের জন্য মোট ১২২টি প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করেছেন। এই সাফল্যের নেপথ্যে রয়েছেন আমাদের সকল দাতা, স্বেচ্ছাসেবক, শুভানুধ্যায়ী এবং মানবিক মানুষজন। আপনাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
আপনার বাড়িতে হয়তো এমন অনেক নতুন বা ব্যবহারযোগ্য পুরোনো সামগ্রী রয়েছে, যা আপনার কাছে অপ্রয়োজনীয়, কিন্তু অন্য কারও কাছে অত্যন্ত মূল্যবান।এসব সামগ্রী পরিষ্কার ও ব্যবহারযোগ্য অবস্থায় দান করুন। আপনার ছোট্ট সহযোগিতাই একটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে।
শুধু দান নয়, আপনিও স্বেচ্ছাসেবক হিসেবে এই মানবিক উদ্যোগের অংশ হতে পারেন। মাসে মাত্র একদিন, আধঘণ্টা বা এক ঘণ্টা সময় দিলেই অনেক মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।
📢 পরবর্তী “ওয়াল অফ হেল্প” ক্যাম্প অনুষ্ঠিত হবে আগামী মাসের চতুর্থ রবিবার, সকাল ১০টা থেকে, বীরভূম লাল মাটির দেশ কার্যালয় সংলগ্ন,
সার্কিট হাউসের বিপরীতে, সিউড়ি।
আপনার পরিবার, বন্ধু ও পরিচিতদের সঙ্গে এই উদ্যোগের কথা ভাগ করে নিন। আসুন, ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতার বন্ধনকে আরও শক্তিশালী করি।
আপনার অপ্রয়োজনীয় সামগ্রীই হতে পারে অন্য একজন মানুষের সবচেয়ে মূল্যবান উপহার। ❤️
#মানুষ_মানুষের_জন্য #দান_করুন