Sug Foundation

Sug Foundation ~: SREE UTTAM GIRI FOUNDATION :~

"We provide food, clothing, and medical support to those in need.

We also help rural students build their future with free computer education."

সফল চক্ষু ছানি অপারেশনের পর ৪৬ জন রোগী আশ্রমে প্রত্যাবর্তন গত 27/08/26 তারিখ বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রম থেকে পুরুলিয়ার র...
29/08/2026

সফল চক্ষু ছানি অপারেশনের পর ৪৬ জন রোগী আশ্রমে প্রত্যাবর্তন

গত 27/08/26 তারিখ বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রম থেকে পুরুলিয়ার রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটালে নিয়ে যাওয়া মোট ৪৬ জন রোগীর সফলভাবে চক্ষু ছানি অপারেশন সম্পন্ন হওয়ার পর আজ তাঁদের পুনরায় নিরাপদে বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমে ফিরিয়ে আনা হয়েছে।

অপারেশনের পর প্রত্যেক রোগীই বর্তমানে ভালো ও সুস্থ রয়েছেন। তাঁদের প্রয়োজনীয় যত্ন ও পরিষেবার বিষয়েও আশ্রমের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

*বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমে চক্ষু ছানি পরীক্ষা ও অপারেশন শিবির*পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রম...
26/08/2026

*বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমে চক্ষু ছানি পরীক্ষা ও অপারেশন শিবির*

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমে পুরুলিয়ার রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটালের সহযোগিতা ও তত্ত্বাবধানে চক্ষু ছানি পরীক্ষা ও অপারেশন শিবির সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ পর্যন্ত চলা এই শিবিরে মোট ১২৭ জন রোগী চক্ষু পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। তাঁদের মধ্যে ৫০ জনকে ছানি অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে আগামীকাল তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং অপারেশনের পর পুনরায় আশ্রমে ফিরিয়ে এনে নিরাপদে নিজ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

রোগীদের জন্য আশ্রমের পক্ষ থেকে টিফিনের ব্যবস্থাও করা হয়।
এই মানবিক উদ্যোগে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক শ্রী অনুপ কুমার সাহা মহোদয়। তিনি আশ্রমের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পর্কে অবগত হন এবং ভবিষ্যৎ উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার এই মহৎ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সকলকে বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

মানুষের চোখে আলো ফিরিয়ে দেওয়ার এই পথচলা আরও সুদূরপ্রসারী হোক—এই আমাদের আন্তরিক প্রার্থনা।

🙏🙏🙏🙏🙏🙏

*বোল বোম সেবা সংঘের উদ্যোগে ভোলে বাবা পূর্ণার্থীদের জন্য সেবা ক্যাম্প বাণপ্রস্থ আশ্রমে*আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। এই পব...
17/08/2026

*বোল বোম সেবা সংঘের উদ্যোগে ভোলে বাবা পূর্ণার্থীদের জন্য সেবা ক্যাম্প বাণপ্রস্থ আশ্রমে*

আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। এই পবিত্র তিথিতে বক্রেশ্বরে পূর্ণার্থীদের ঢল নেমেছে চোখে পড়ার মতো চারপাশে ভক্তি, বিশ্বাস ও উৎসবের আবহে মুখর হয়ে উঠেছে সমগ্র বক্রেশ্বর।

এই উপলক্ষ্যে আজ বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমে সিউড়ির বোল বোম সেবা সংঘের উদ্যোগে একটি সেবা শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে আগত পূর্ণার্থীদের জন্য নানারকম খাবার ও জলযোগ সহ প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করা হয়েছে।

মানুষের পাশে দাঁড়ানো, তীর্থযাত্রীদের সেবা করা এবং পুণ্যার্থীদের সামান্য স্বস্তি দেওয়ার এই মহৎ উদ্যোগের জন্য সিউড়ির বোল বোম সেবা সংঘকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।।।।।

🙏🙏🙏🙏🙏🙏

02/08/2026
*বৃক্ষরোপণ কর্মসূচি*আজ বাণপ্রস্থ আশ্রমে আশ্রম-সদস্যদের সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় আশ্রম-সংলগ্ন বাগানে একটি বৃ...
02/08/2026

*বৃক্ষরোপণ কর্মসূচি*

আজ বাণপ্রস্থ আশ্রমে আশ্রম-সদস্যদের সম্মিলিত উদ্যোগ ও আন্তরিক প্রচেষ্টায় আশ্রম-সংলগ্ন বাগানে একটি বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এই কর্মসূচির মাধ্যমে প্রায় 60 টি গাছ রোপণ করা হয়।

এই মহৎ উদ্যোগে উপস্থিত ছিলেন—

শিবশঙ্কর মণ্ডল
চিত্তরঞ্জন দাস
ঘনশ্যাম দাস
রঞ্জন ভক্ত
পার্থ পাল
তারাপদ পাল
শ্যামসুন্দর দত্ত
প্রদীপ কুমার পাল
অজয় বাগদি

যে সকল সদস্য নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সঙ্গে এই বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করে তুলেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি বাণপ্রস্থ আশ্রম আন্তরিক অভিনন্দন ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।

*“ একটি গাছ, আগামী দিনের সুস্থ পৃথিবীর আশ্বাস।”* 🌱🌿

Address

Birbhum
731126

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sug Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share