প্রত্যাশা তোমার আমার সবার

  • Home
  • India
  • Birbhum
  • প্রত্যাশা তোমার আমার সবার

প্রত্যাশা তোমার আমার সবার Pratyasha Tomar Amar Sobar works basically upon Education sector for poor and needy students and also helps and encourages meritorious students.

It helps them to find their goal in life and it also helps the helpless that they can help themselves.

তীব্র দাবদহ এবং বাংলায় ভোটের আবহে রক্তদান শিবিরের সংখ্যা অনেক কমে গেছে। রাজ্যের প্রায় প্রতিটি ব্লাড সেন্টারের রক্তশূন্...
20/04/2026

তীব্র দাবদহ এবং বাংলায় ভোটের আবহে রক্তদান শিবিরের সংখ্যা অনেক কমে গেছে। রাজ্যের প্রায় প্রতিটি ব্লাড সেন্টারের রক্তশূন্যতা দেখা দিয়েছে। তার ব্যতিক্রম নয় বীরভূম জেলা। জেলার তিনটি ব্লাড সেন্টারে রক্তের টান পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে রিপ্লেসমেন্ট ডোনারের মাধ্যমে রক্তের চাহিদা পূরণে চেষ্টা করা হচ্ছে। কিন্তু রক্তের এই বিপুল চাহিদা শুধুমাত্র রিপ্লেসমেন্ট ডোনারের মাধ্যমে পূরণ করা প্রায় অসম্ভব। থ্যালাসেমিয়া শিশু, ক্যান্সার আক্রান্ত এবং প্রসূতি মায়েদের রক্তের চাহিদা পূরণ এই মুহূর্তে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বোলপুর ব্লাড সেন্টারে A (+),B (+),AB (+) রক্তের যোগান একেবারে শূন্য। বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি ও বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আমরা সারা বছর ব্লাড সেন্টারের রক্ত যোগানের চেষ্টা করে থাকি। থ্যালাসেমিয়া শিশুদের সঠিক সময়ে রক্ত দেওয়ার লক্ষ্যে প্রত্যাশা ও কম্বাইন্ড স্পোর্টস একাডেমীর যৌথ উদ্যোগে একটি আপদকালীন ইন হাউস শিবিরের ব্যবস্থা করা হয়। আমাদের রক্তদান আন্দোলনের নেতৃত্ব ইয়াকুব খাদিমের নেতৃত্বে ৪০ জন রক্ত দান করেন। ইয়াকুব খাদিম নিজেও আজ তার ৪১ তম রক্তদান করেন। A (+)16 জন, B (+) 15জন, AB (+) 8জন সহ O(+) 1 জন রক্তদান করেন। এই সংকটকালীন মুহূর্তে মানবতার আহব্বানে যে সমস্ত রক্ত দাতারা এগিয়ে এলেন তাদের সকলকে প্রত্যাশা ও কম্বাইন্ড স্পোর্টস একাডেমীর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের সকল সাথী সংগঠন, সমাজকর্মী, ক্লাব ও সংস্থাকে এই রক্ত সংকট দূর করতে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের সকলকে একযোগে এগিয়ে এসে মানবতার স্বার্থে এই সমস্যার সমাধান করতে হবে।

শুভ নববর্ষ। সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। নতুন বছর কাটুক সুন্দর ভাবে। #১লা বৈশাখ
15/04/2026

শুভ নববর্ষ।
সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।
সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।
নতুন বছর কাটুক সুন্দর ভাবে।
#১লা বৈশাখ

চলে গেলেন না ফেরার দেশে,রয়ে গেল তাঁর দেওয়া অসংখ্য গানের ডালি।।।🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
12/04/2026

চলে গেলেন না ফেরার দেশে,
রয়ে গেল তাঁর দেওয়া অসংখ্য গানের ডালি।।।

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

29/03/2026
সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা রইলপ্রত্যাশা তোমার আমার সবার
20/03/2026

সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা রইল
প্রত্যাশা তোমার আমার সবার

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
08/03/2026

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

সকলকে আন্তরিক শুভেচ্ছা। 💐
08/03/2026

সকলকে আন্তরিক শুভেচ্ছা। 💐

20/02/2026

২০১৮ সাল থেকে পথচলা।
দেখতে দেখতে অনেকগুলি বছর পার করে "প্রত্যাশা তোমার আমার সবার" নবম বর্ষে পদার্পণ করলো।
প্রত্যাশা পরিবারের সকল সাথী সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষী সজ্জনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বিগত দিনে আপনারা যেভাবে প্রত্যাশা পরিবারের পাশে থেকেছেন আগামী দিনে সেভাবেই থাকবেন।
এটা আপনাদের কাছে আমাদের আন্তরিক প্রত্যাশা।

প্রত্যাশা তোমার আমার সবার

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি... শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। সবাইকে আন্তর্জাতিক মাতৃ...
20/02/2026

আমার ভাইয়ের রক্তে রাঙানো
একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি...
শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা।।।

আমরা কম্বাইন্ড স্পোর্টস অ্যাকাডেমি এবং “প্রত্যাশা – তোমার আমার সবার” পরিবারের পক্ষ থেকে সারা বছর ইলামবাজার ব্লকের বিভিন্...
11/02/2026

আমরা কম্বাইন্ড স্পোর্টস অ্যাকাডেমি এবং “প্রত্যাশা – তোমার আমার সবার” পরিবারের পক্ষ থেকে সারা বছর ইলামবাজার ব্লকের বিভিন্ন প্রান্তে রক্তদান শিবির আয়োজন করে চলেছি। এটা আমাদের পেশা নয়—এটা আমাদের নেশা, আমাদের মানবিকতার দায়বদ্ধতা।
রক্তদানের মাধ্যমে যখন একজন অসহায় মানুষের প্রাণ বাঁচে, তখন আমরা মনে করি আমাদের জীবন সত্যিই সার্থক। হয়তো একদিন হঠাৎ করেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে—কিন্তু যদি এই মানবসেবার জন্য আমাদের সামান্য পুণ্য অর্জিত হয়, সেটাই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
সময় অসময়ে আমরা চেষ্টা করি রক্তের অভাবে যেন কোনো মানুষের প্রাণ না হারায়। তবুও সব সময় সফল হতে পারি না। কখনও নির্দিষ্ট গ্রুপের রক্তের অভাব, কখনও মানুষের মধ্যে রক্তদানের উপকারিতা সম্পর্কে অজ্ঞতা—এই সব কারণেই আমরা বাধার সম্মুখীন হই। আবার দুর্গাপুর, বর্ধমান বা কলকাতায় জরুরি প্রয়োজন হলে অনেক সময় ব্যস্ততার কারণে ডোনাররা যেতে সম্মতি দেন না। তখন আমাদের শুনতে হয়—
“তোমাদের ক্যাম্পে রক্ত দিয়েছি, আমার প্রয়োজনে পাব না কেন?”
এই কথাগুলো আমাদের কষ্ট দেয়, কিন্তু আমরা হাল ছাড়িনি। বিগত নয় বছর ধরে অধিকাংশ ক্ষেত্রেই আমরা মানুষের পাশে দাঁড়াতে পেরেছি বলেই আজও ধারাবাহিকভাবে রক্তদান শিবির আয়োজন করে যেতে পারছি।
আগামী ১৬ই ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ইলামবাজার থানার অন্তর্গত গোল্টে গ্রামে একটি মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে। এই শিবির কোনো ব্যক্তিগত স্বার্থে নয়—শুধুমাত্র গোল্টেবাসীর মানবিকতার টানে, মানুষের জন্য মানুষের ডাকে।
আমরা যারা রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা সকলে এই শিবিরের সার্বিক সাফল্য কামনা করছি।
আসুন, একসাথে হাত বাড়াই—
কারণ এক ব্যাগ রক্ত মানেই একটি নতুন জীবন, একটি নতুন আশা।

Address

Illambazar
Birbhum
731214

Alerts

Be the first to know and let us send you an email when প্রত্যাশা তোমার আমার সবার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share