10/05/2026
সুস্থ থাকুন, সুস্থ রাখুন — জীবন বাঁচান। ❤️🩸
বর্তমানে আমরা বা আমাদের পরিবারের সদস্যরা নানান শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছি। অনেক সময় হঠাৎ করেই রক্তের প্রয়োজন পড়ে যায়। তখন আমরা দিশেহারা হয়ে পড়ি— ব্লাড ব্যাংকে গিয়ে কখনো রক্ত পাওয়া যায়, আবার কখনো পাওয়া যায় না। যারা এই পরিস্থিতির শিকার হয়েছেন, তারাই এর কষ্ট সত্যিকারের অনুভব করেন।
তাই সমাজের সকল যুবসমাজের কাছে আন্তরিক আবেদন, ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা যেভাবে দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই ঘাটতি পূরণে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। আপনার দেওয়া এক ব্যাগ রক্ত আগামী দিনে একটি নতুন জীবন বাঁচাতে পারে।
এই উদ্দেশ্যকে সামনে রেখে আগামী ১৭ মে, রবিবার
📍 মারাংবুরু ইতুন আসড়া
(কয়েত পুকুর, খঞ্জনপুর, বীরভূম)
এ আয়োজন করা হয়েছে
🩺 ফ্রি হেলথ চেক-আপ ক্যাম্প
এবং
🩸 রক্তদান শিবির।
আসুন, আমরা সকলে রক্তদান করে আগামী দিনের ভবিষ্যৎ সুরক্ষিত রাখি এবং মানবতার পাশে দাঁড়াই।
যে সকল ব্যক্তি রক্তদান করতে ইচ্ছুক, তারা অনুগ্রহ করে অতি শীঘ্রই নিচের নম্বরে যোগাযোগ করে নিজেদের নাম নথিভুক্ত করুন—
📞 7908308150
(বাবুলাল মুরমু, কয়েত পুকুর)
ধন্যবাদান্তে,
বাবুলাল মুরমু
মারাংবুরু আদিবাসী স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
কয়েত পুকুর, খঞ্জনপুর, বীরভূম