Karatoa Students' Welfare Association, DUET, Gazipur

Call Directions Website Contact the organization

Karatoa Students' Welfare Association, DUET, Gazipur A social and cultural organization of DUETians from Ex-BPIan and other polytechnic of Bogura District

২০২৬–২৭ সেশনের জন্য অনুমোদিত কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দের পরিচয়।আপনাদের নেতৃত্ব, মেধা, শ্রম ও আন্তরিকতার হ...
17/09/2026

২০২৬–২৭ সেশনের জন্য অনুমোদিত কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দের পরিচয়।
আপনাদের নেতৃত্ব, মেধা, শ্রম ও আন্তরিকতার হাত ধরেই করতোয়া আরও এগিয়ে যাবে শ্রেষ্ঠত্বের পথে এই প্রত্যাশা রইল সবার প্রতি।🤝
একটি সংগঠন সকলের সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধা, ঐক্য ও দায়িত্বশীলতার মাধ্যমেই তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে। তাই করতোয়া পরিবারের প্রতিটি সদস্যের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।
নবনির্বাচিত সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।🎉
ঐক্য, সহযোগিতা ও ভালোবাসায় আরও সমৃদ্ধ হোক আমাদের প্রিয় করতোয়া।❤

জয় হোক করতোয়া পরিবারের।✌

করতোয়া ফেয়ারওয়েল-২০২৬ এর কিছু স্থির চিত্র:
13/09/2026

করতোয়া ফেয়ারওয়েল-২০২৬ এর কিছু স্থির চিত্র:

করতোয়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর  ২০২৬-২৭ সেশনের জন্য অনুমোদিত কাযনির্বাহী কমিটি:
12/09/2026

করতোয়া স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর ২০২৬-২৭ সেশনের জন্য অনুমোদিত কাযনির্বাহী কমিটি:

🎉 ডুয়েটে নবীনদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা! 🎉বগূড়া পলিটেকনিক ইন্সটিটিউট ও বৃহত্তর বগুড়া থেকে  ঢাকা প্রকৌশল ও প্রযুক্...
05/08/2026

🎉 ডুয়েটে নবীনদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা! 🎉

বগূড়া পলিটেকনিক ইন্সটিটিউট ও বৃহত্তর বগুড়া থেকে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ,গাজীপুর-এ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগপ্রাপ্ত সকল নবীন শিক্ষার্থীকে করতোয়া ছাত্রকল্যাণ সংগঠন-এর পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। 🌹

তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও স্বপ্ন আজ সাফল্যের দ্বার উন্মোচন করেছে। এই অর্জন শুধু তোমাদের নয়; তোমাদের পরিবার, শিক্ষক এবং শুভাকাঙ্ক্ষীদেরও গর্বের।

ডুয়েটে তোমাদের নতুন পথচলা হোক জ্ঞান, সততা, মানবিকতা ও সাফল্যে পরিপূর্ণ। বিশ্ববিদ্যালয় জীবনকে কাজে লাগিয়ে নিজেকে একজন দক্ষ প্রকৌশলী, সৎ মানুষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলবে,এই প্রত্যাশা আমাদের।

করতোয়া ছাত্রকল্যাণ সংগঠন সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি ধাপে আমরা তোমাদের পাশে থাকার অঙ্গীকার করছি।

আবারও সকল নবীনকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
ডুয়েটের সবুজ ক্যাম্পাসে স্বাগতম, প্রিয় নবীন! স্বাগতম করতোয়া পরিবারে! 💙

করতোয়া ছাত্রকল্যাণ সংগঠন,ডুয়েট,গাজীপুর

করতোয়া ছাত্রকল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত ডুয়েট ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-এর ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু স্মরণ...
25/07/2026

করতোয়া ছাত্রকল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত ডুয়েট ভর্তি প্রস্তুতি মডেল টেস্ট-এর ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের কিছু স্মরণীয় মুহূর্ত।

মেধাবী শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যৎ পথচলায় তাদের উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন।

সকল বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 💙

করতোয়া মডেল টেস্ট ২০২৬-এর মেধা তালিকা নিচে দেওয়া হলো।
25/07/2026

করতোয়া মডেল টেস্ট ২০২৬-এর মেধা তালিকা নিচে দেওয়া হলো।

মেধার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ডুয়েট ভর্তি পরীক্ষার সর্বোত্তম প্রস্তুতি নিশ্চিত করার প্রত্যয়ে করতোয়া ছাত্রকল্যাণ সং...
24/07/2026

মেধার বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ডুয়েট ভর্তি পরীক্ষার সর্বোত্তম প্রস্তুতি নিশ্চিত করার প্রত্যয়ে করতোয়া ছাত্রকল্যাণ সংগঠন, ডুয়েট, গাজীপুর-এর আয়োজনে আজ(২৪ জুলাই ২০২৬,রোজঃশুক্রবার ) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ডুয়েট ভর্তি প্রস্তুতি মডেল পরীক্ষা।
ভবিষ্যৎ প্রকৌশলীদের স্বপ্নপূরণের এই যাত্রায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভকামনা।

 #করতোয়া মডেল টেস্ট-২০২৬আসন্ন ডুয়েট ভর্তি পরীক্ষা উপলক্ষে করতোয়া ছাত্রকল্যাণ সংগঠন প্রত্যেক বারের ন্যায় এবারো বগুড়া পলিট...
12/07/2026

#করতোয়া মডেল টেস্ট-২০২৬
আসন্ন ডুয়েট ভর্তি পরীক্ষা উপলক্ষে করতোয়া ছাত্রকল্যাণ সংগঠন প্রত্যেক বারের ন্যায় এবারো বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউট- এর ছাত্র ছাত্রীদের একধাপ এগিয়ে রাখতে বর্তমান এডমিশনরত শিক্ষাথীদের জন্য করতোয়া সংগঠন কর্তৃক একটি মডেল এক্সামের আয়োজন হতে চলেছে, যাহা আগামী ২৪/০৭/২০২৬ ইং তারিখ রোজ শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
এডমিট প্রাপ্তির স্থান :
ঢাকা বুক হাউস(ডুয়েট গেট),আকরাম ফটোকপি( মিস্ট মোর) , কম্ফোর্ট কোচিং হোম ( অফিস কক্ষ) , PSZ (অফিস কক্ষ), সাইফুল স্টোর ( আলবির মসজিদ সংলগ্ন)
প্রবেশপত্র এবং পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
আসিফ-ME-2/2 -01309876834
জুবায়ের -ME-2/2-01722546111
মোঃ লাশিবুর রহমান 2/2-01521795335
যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন
মো:সোহাগ আলী -CSE-3/2 -‪01858‑826816‬
সাধারণ সম্পাদক ,করতোয়া
বি দ্র : প্রত্যেক ডিপার্টমেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
শুভেচ্ছা মূল্য মাত্র 150 টাকা,(খাবার এর ব্যবস্থা থাকবে)

🌿🛶 করতোয়া বার্ষিক ট্যুর-২০২৬ 🛶🌿📍 ভ্রমণস্থল: টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ📅 তারিখ: ৩ জুলাই ২০২৬, শুক্রবার👥 আয়োজনে: করতোয়া ছাত...
28/06/2026

🌿🛶 করতোয়া বার্ষিক ট্যুর-২০২৬ 🛶🌿

📍 ভ্রমণস্থল: টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ
📅 তারিখ: ৩ জুলাই ২০২৬, শুক্রবার
👥 আয়োজনে: করতোয়া ছাত্র কল্যাণ সংগঠন, ডুয়েট, গাজীপুর

প্রকৃতির অপরূপ সৌন্দর্য, নীল জলরাশি, সবুজের সমারোহ আর আপন মানুষের উচ্ছ্বাস,সব মিলিয়ে অপেক্ষা করছে এক অবিস্মরণীয় ভ্রমণ।

চলুন, আমরা সবাই একসঙ্গে নতুন স্মৃতি গড়ি, হাসি-আনন্দ ভাগ করে নিই, আর বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করি।

করতোয়া মানেই একসঙ্গে পথচলার অঙ্গীকার।🤝
চলুন, টাঙ্গুয়ার হাওরের বুকে লিখে আসি আরেকটি সুন্দর গল্প! 💙

আগামী ২৭-০২-২০২৬, রোজ শুক্রবার, করতোয়া পরিবারের উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।করতোয়া পরিবারের সকল সদস্যকে ...
24/02/2026

আগামী ২৭-০২-২০২৬, রোজ শুক্রবার, করতোয়া পরিবারের উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
করতোয়া পরিবারের সকল সদস্যকে উক্ত ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।

সময়: বিকাল ৫:০০টা
স্থান: এসটিএ মাঠ, ডুয়েট

Address

DUET
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Karatoa Students' Welfare Association, DUET, Gazipur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Karatoa Students' Welfare Association, DUET, Gazipur:

Shortcuts

Share