14/06/2026
মানবতার কল্যানে সবসময় সবার আগে SWO
One Drop of Humanity. Give Blood. Save Lives.
আজ ১৪ই জুন—বিশ্ব রক্তদাতা দিবস ২০২৬।
এ বছরের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মূল সুর হলো: “One Drop of Humanity” (মানবতার এক বিন্দু)। রক্তদান কেবল একটি সাধারণ চিকিৎসাগত প্রক্রিয়া নয়; এটি মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহানুভূতি এবং সামাজিক দায়িত্বের এক অনন্য বহিঃপ্রকাশ। আপনার দেওয়া মাত্র এক ব্যাগ রক্ত বাঁচাতে পারে তিনটি পর্যন্ত মূল্যবান প্রাণ!
আমাদের রক্ত আমাদের সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছে। এই রক্তদাতা দিবসে "জীবনতরী- রক্তদানকারী স্বেচ্ছাসেবী সংগঠন"-এর পক্ষ থেকে আমরা স্যালুট জানাই সেইসব নীরব নায়কদের, যাঁরা নিয়মিত রক্ত দিয়ে অজস্র প্রদীপ জ্বলিয়ে রাখছেন।
🩸 আমাদের লক্ষ্য: শুধু বিশেষ প্রয়োজনে নয়, আসুন আমরা সবাই নিয়মিত ও স্বেচ্ছায় রক্তদানে অভ্যস্ত হই। আপনার এক বিন্দু রক্তই হয়তো কারো বেঁচে থাকার শেষ অবলম্বন।
👉 আজই আপনার রক্তদানের অভিজ্ঞতা বা ছবি কমেন্টে শেয়ার করুন এবং অন্যদের অনুপ্রাণিত করুন!
💬 "করিলে রক্তদান, বেঁচে যাবে আরেকটি প্রাণ"
Today, June 14th, is World Blood Donor Day 2026!
Aligning with the World Health Organization's (WHO) global theme this year—“One Drop of Humanity”—we reflect on how blood donation is much more than a medical procedure. It is a powerful expression of solidarity, compassion, and collective responsibility. A single donation takes less than an hour but can save up to three lives!
Our blood connects us all. On this special day, "Jibontori- Blood Donating Volunteer Organization" salutes all the silent heroes—our voluntary blood donors—who regularly give the gift of life to those in need.
🩸 Our Mission: Let's transition from being occasional donors to regular, voluntary, and unpaid lifesavers. Your single drop of humanity could be someone else's tomorrow.
👉 Share your donation photos or stories in the comments below to inspire others today!
💬 "Donate blood, save another life."
#জীবনতরী