07/02/2026
আসসালামুয়ালাইকুম,
পবিত্র রমাদান প্রায় আসন্ন। এই বরকতময় মাসে যেখানে একজন মুমিন ইবাদত-বন্দেগীতে নিজেকে ডুবিয়ে রাখার চেষ্টা করেন, সেখানে আমাদের চারপাশে এমন অসংখ্য পরিবার আছে; যারা প্রতিদিনের ইফতার জোগাড় করতেই হিমশিম খাচ্ছেন।
রমাদান এলেই একদিকে যেমন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়, অন্যদিকে বেড়ে যায় দুঃস্থ ও অসহায় মানুষের কষ্ট। অনেক পরিবার শুধু অর্থের অভাবে ঠিকমতো ইফতার করতে পারে না, অথচ তাদেরও আছে রোজা রাখার ইচ্ছা, আল্লাহর ইবাদতে সময় দেওয়ার আকাঙ্ক্ষা।
এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর আকাঙ্ক্ষা নিয়ে সামাজিক সেবা সংগঠন “ইচ্ছা” বিগত পাঁচ বছরের ন্যায় এবারও হাতে নিয়েছে ইফতার প্রজেক্টের এ উদ্যোগ।
আমরা চাই, আপনার-আমাদের সম্মিলিত সহযোগিতায় দুঃস্থ পরিবারের ঘরে পৌঁছে দিতে এক মাসের ইফতার সামগ্রী; যাতে তারা অন্তত এই রমাদানে নিশ্চিন্তে ইবাদত করতে পারে, অনাহারে নয় বরং স্বস্তিতে কাটাতে পারে বরকতময় এই মাসটি।
একটি পরিবারের জন্য ৩০ দিনের ইফতার প্যাকেজে থাকছে—
১.৫ কেজি মুড়ি — ১০৫ টাকা
১.৫ কেজি ছোলা — ১২০ টাকা
১ কেজি খেজুর — ৩৫০ টাকা
১ কেজি চিনি — ১০০ টাকা
১ কেজি পেঁয়াজ — ৫০ টাকা
১ কেজি তেল — ২০০ টাকা
১ কেজি লবণ — ৪০ টাকা
🏷️প্রতি প্যাকেজে খরচ: ৯৬৫~১০০০ টাকা।
(বর্তমান বাজারমূল্য অনুযায়ী)
আপনার এবং আমাদের একটুখানি সহযোগিতা হতে পারে একটি পরিবারের পুরো রমাদানের স্বস্তির কারণ।
রাসুলুল্লাহ ﷺ বলেছেন—
“যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পাবে; রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না।”
— সুনানে তিরমিযি (৮০৭), সুনানে ইবনে মাজাহ
সহযোগিতা পাঠানোর মাধ্যম:
📱 বিকাশ / নগদ: 01308646469
🏦 ব্যাংক (সিটি, ইসলামিক): 1781920031122
আসুন, এই রমাদানে কারও ইফতারের হাসির কারণ হই। আল্লাহ তায়ালা সকলের দান কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমীন।