16/10/2025
🌐 JOTA-JOTI 2025 ই-রেজিস্ট্রেশন প্রক্রিয়া ⚜️
ধাপ: ০১: জোটা -জোটি অফিসিয়াল সাইটে যান
👉 https://www.jotajoti.info
এই লিঙ্কে প্রবেশ করুন , ডান পাশে 3 লাইন দেখতে পাবেন।সেখানে ক্লিক করুন
log in অপশনে ক্লিক করুন।
এরপর User ID এবং Password লেখা বাটন দেখতে পাবেন।
যদি আগেই একাউন্ট থাকে সেক্ষেত্রে ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে সরাসরি Log in করে নিন।
🧾 ধাপ ২: একাউন্ট তৈরি করুন
যদি আগে একাউন্ট না থাকে, তাহলে Register” এ ক্লিক করুন
কিছু তথ্য চাইবে সেগুলো সঠিক ভাবে দিন:
যেমন : (ইউজার নাম : Nur123
পাসওয়ার্ড: (কমপক্ষে ৮ সংখ্যা মিশ্রিত হতে হবে: Nur1234@)
নাম:
ইমেইল ঠিকানা:
পাসওয়ার্ড:
জন্ম তারিখ (Date of Birth) :
দেশের নাম: Bangladesh
সব ঠিকভাবে লিখে “Sign up” চাপ দিন।
✉️ ধাপ ৩: ইমেইল যাচাইকরন (Verification)
আপনার দেওয়া ইমেইলে একটি ভেরিফিকেশন মেইল যাবে।
ঐ ই-মেইলে গিয়ে “Verify Email” বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট সক্রিয় করুন।
💻 ধাপ ৪: লগইন ও প্রোফাইল সেট-আপ
এখন আবার https://www.jotajoti.info তে গিয়ে লগইন করুন
তারপর আপনার প্রোফাইলে নিচের তথ্যগুলো সম্পূর্ণ করুন—
স্কাউট গ্রুপের নাম (যেমন: Hatem Ali Govt. High School Scout Group)
জেলা / অঞ্চল :
আপনার স্কাউট ক্যাটাগরি (যেমন: Scout, Rover,Adult Leader )
আগ্রহ বা কার্যক্রম নির্বাচন:
🌍 ধাপ ৫: কার্যক্রমে যোগ দিন
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আপনি JOTA-JOTI-এর অনলাইন ইভেন্ট, চ্যাটরুম, রেডিও কানেকশন, গেমস এবং ই-অ্যাক্টিভিটিতে অংশ নিতে পারবেন
১৭–১৯ অক্টোবর ২০২৫-এর মধ্যে অনুষ্ঠিত হবে (প্রতি বছর অক্টোবরের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য থাকে)
🔴 গুরুত্বপূর্ণ:
রেজিস্ট্রেশন সম্পূর্ণ অনলাইন ইভেন্ট এটি।
এই পোর্টালেই আপনি Safe Form Harm, Essential Learning, Ambassador Course সম্পন্ন করতে পারবেন।
জোটা- জোটি শুরু হলে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে আপনি বিভিন্ন ব্যাজ পাবেন যা আপনার সার্টিফিকেটে অটোমেটিক ভাবে শো করবে।
একবার রেজিস্টার করলে আপনি একই ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে প্রতি বছর লগইন করতে পারবেন।
সার্টিফিকেট পাবেন আপনি আপনাShadhinScoutsNews টি শেষ হলে।
#স্বাধীন_স্কাউটস্_নিউজ