মধুপুর শিল্প ও বণিক সমিতি

Directions Website

মধুপুর শিল্প ও বণিক সমিতি মধুপুর ব্যাবসায়ীদের একটি অরাজনৈতিক সংগঠন।

❤️ সদস্য কল্যাণে মানবিক উদ্যোগ ❤️মধুপুর শিল্প ও বণিক সমিতি তার সদস্যদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায়, অদ্য...
29/10/2026

❤️ সদস্য কল্যাণে মানবিক উদ্যোগ ❤️

মধুপুর শিল্প ও বণিক সমিতি তার সদস্যদের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতায়, অদ্য ২৫ অক্টোবর ২০২৬ খ্রিঃ, রোজ সোমবার, সমিতির কার্যালয়ে মরহুম সদস্য মাসুদুর রহমান মাসুদ (সদস্য নং–৩০৬)-এর মনোনীত ব্যক্তিদের নিকট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা মরণোত্তর ভাতা প্রদান করা হয়। মরনোত্তর ভাতা প্রদান করেন অত্র সমিতির প্রধান উপদেষ্টা জনাব মো: জাকির হোসেন সরকার।

উক্ত ভাতা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সন্মানিত সদস্য গণ এবং সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জনাব এনামুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সকল সদস্যবৃন্দ।

সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকা, পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা এবং সদস্যদের পরিবারের কল্যাণে ভূমিকা রাখাই সমিতির অন্যতম অঙ্গীকার। মরণোত্তর ভাতা প্রদান কার্যক্রম সেই অঙ্গীকারেরই একটি মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ।

মরহুম মাসুদুর রহমান মাসুদ-এর রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন। 🤲

— মধুপুর শিল্প ও বণিক সমিতি
সদস্যদের কল্যাণে, ঐক্য ও সম্প্রীতির বন্ধনে।

#মধুপুর_শিল্প_ও_বণিক_সমিতি #মরণোত্তর_ভাতা #সদস্য_কল্যাণ #মানবিক_উদ্যোগ #সামাজিক_দায়বদ্ধতা

২৫.১০.২০২৬ ইং,,,,,,,, #মধুপুর_শিল্প_ও_বণিক সমিতির নব-গঠিত উপদেষ্টা পরিষদের এক বিশেষ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।...
25/10/2026

২৫.১০.২০২৬ ইং,,,,,,,,
#মধুপুর_শিল্প_ও_বণিক সমিতির নব-গঠিত উপদেষ্টা পরিষদের এক বিশেষ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় নব-গঠিত উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দের উপস্থিতিতে সমিতির আগামী দিনের পথচলা, ব্যবসায়িক উন্নয়ন এবং অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুচিন্তিত আলোচনা অনুষ্ঠিত হয়।
#নবগঠিত_উপদেষ্টা_পরিষদ
১.জনাব মোঃ জাকির হোসেন সরকার — সম্মানিত প্রধান উপদেষ্টা
২.জনাব অধ্যাপক গোলাম ছামদানী — সম্মানিত উপদেষ্টা
৩. শ্রী সুবল চন্দ্র সাহা — সম্মানিত উপদেষ্টা,
৪.জনাব মোঃ আনোয়ার হোসেন --সম্মানিত উপদেষ্টা,
৫.জনাব মোঃ হুমায়ূন কবির তালুকদার — সম্মানিত উপদেষ্টা,
৬.জনাব মোঃ আব্দুল মজিদ সরকার --- সম্মানিত উপদেষ্টা
৭.জনাব মোঃ জয়নাল আবেদিন খান বাবলু — সম্মানিত উপদেষ্টা।

মধুপুর শিল্প ও বণিক সমিতির সম্মানিত সদস্য,গ্রেট ওয়ান ফ্যাশনের স্বত্বাধিকারী  #মঃ_মাসুদ_মিয়া  নিজ বাড়িতে ইন্তেকাল ফরমায...
13/10/2026

মধুপুর শিল্প ও বণিক সমিতির সম্মানিত সদস্য,
গ্রেট ওয়ান ফ্যাশনের স্বত্বাধিকারী #মঃ_মাসুদ_মিয়া নিজ বাড়িতে ইন্তেকাল ফরমায়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ রাত্রি ৮ টায় টেকি নাগবাড়ি গোরস্থান মাঠে অনুষ্ঠিত হইবে।

❤️মরণোত্তর ভাতা প্রদান ❤️অদ্য ২২/০৮/২০২৬ ইং তারিখ রোজঃ শনিবার, সমিতির অফিস কার্যালয়ে মৃত সদস্য ফজলুল হক (সদস্য নং- ১৯১৪)...
22/08/2026

❤️মরণোত্তর ভাতা প্রদান ❤️

অদ্য ২২/০৮/২০২৬ ইং তারিখ রোজঃ শনিবার, সমিতির অফিস কার্যালয়ে মৃত সদস্য ফজলুল হক (সদস্য নং- ১৯১৪) এর নমিণীদের মাঝে ১ লক্ষ টাকা #মরণোত্তর_ভাতা প্রদান করা হয়। এসময় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জনাব এনামুল হক সহ কার্যকরী পরিষদের সাংগঠনিক সম্পাদক জনাব আছাদুজ্জামান সরকার, সহ সাধারন সম্পাদক জনাব হুরমুজ আলী ফকির, প্রচার সম্পাদক জনাব রবিউল ইসলাম রবি ও কার্যকরী সদস্য জনাব মোঃ জসিম উদ্দীন সহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

17/08/2026

শুভ বিকেল

জনাব, আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এম,পি ও মাননীয় মন্ত্রী 🇧🇩ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মহোদ...
27/02/2026

জনাব, আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন এম,পি ও মাননীয় মন্ত্রী 🇧🇩
ডাক ও টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মহোদয়কে
মধুপুর শিল্প ও বণিক সমিতির পক্ষ থেকে
শুভেচ্ছা ও অভিনন্দন 🌹🌹🌹

❤️মরণোত্তর ভাতা প্রদান ❤️গত ১৮/০২/২০২৬ ইং তারিখ রোজঃ বুধবার, সমিতির অফিস কার্যালয়ে দুজন মৃত সদস্য (১) মজনু মিয়া (২) রেজা...
22/02/2026

❤️মরণোত্তর ভাতা প্রদান ❤️

গত ১৮/০২/২০২৬ ইং তারিখ রোজঃ বুধবার, সমিতির অফিস কার্যালয়ে দুজন মৃত সদস্য (১) মজনু মিয়া (২) রেজাউল করিম এর নমিণীদের মাঝে ১ লক্ষ করে মোট ২ লক্ষ টাকা #মরণোত্তর_ভাতা প্রদান করা হয়। এসময় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জনাব এনামুল হক সহ কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

একুশের প্রথম প্রহরে মধুপুর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন মধুপুর শিল্প ও বণিক সমি...
21/02/2026

একুশের প্রথম প্রহরে মধুপুর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন মধুপুর শিল্প ও বণিক সমিতি সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুজ্জামান সরকার ও কার্যকরী সদস্য জনাব মোঃ শাকের আহমেদ।

Address

Dhaka
1996

Alerts

Be the first to know and let us send you an email when মধুপুর শিল্প ও বণিক সমিতি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share