বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম

বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম অধিকার আদায়ের সংগ্রামী সংগঠন

 #শোকবার্তাবাংলাদেশ কওমী ছাত্র ফোরামের কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা মোঃ হুসাইনের পিতা দেশবরেণ্য আলেমেদ্বীন ও জমিয়তে উলাম...
29/11/2025

#শোকবার্তা
বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের কেন্দ্রীয় দায়িত্বশীল মাওলানা মোঃ হুসাইনের পিতা দেশবরেণ্য আলেমেদ্বীন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী রহিমাহুল্লাহু ইন্তেকাল করেছেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

আমরা বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম কর্তৃপক্ষ হযরতের আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তায়া’লা তাকে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করুন। আমিন! ইয়া রব্বাল আলামীন।

বার্তাপ্রেরক
সাজিদ আব্দুল্লাহ
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক
বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম

25/11/2025
25/11/2025

শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রকাশিত জাতীয় যোগ্যতা কাঠামোতে কওমি শিক্ষার কোনো স্বীকৃতি না ...

শিক্ষা মন্ত্রণালয় মাদরাসা শিক্ষার যে যোগ্যতা কাঠামো প্রকাশ করেছে এতে কওমি শিক্ষাকে কোথাও স্বীকৃতি না দেওয়ার তীব্র নিন্দা...
25/11/2025

শিক্ষা মন্ত্রণালয় মাদরাসা শিক্ষার যে যোগ্যতা কাঠামো প্রকাশ করেছে এতে কওমি শিক্ষাকে কোথাও স্বীকৃতি না দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমরা আগেই বলেছিলাম, হাসিনা যে কওমী সনদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে তা ছিল সম্পূর্ণ অকার্যকর। আজ ফ্যাসিবাদের সেই বৈষম্যমূলক কাঠামোর উপর দাড়িয়েই রাষ্ট্র কওমী শিক্ষাকে অস্বীকার করার ধৃষ্টতা দেখাচ্ছে।

২৪ এর গণঅভ্যুত্থানে অকাতরে জীবন বিলিয়ে দেশকে পুনরায় স্বাধীন করতে সম্মুখসমরে যে কওমী সন্তানেরা ছিল তাদের রক্তের সাথে গাদ্দারী করে সেই বৈষম্যমূলক কাঠামোই রাষ্ট্র আবারো আমাদের উপর চাপিয়ে দিচ্ছে।
কওমি মাদরাসাকে সরকার কর্তৃক 'অস্বীকৃত' হিসেবে দেখানোর মত ধৃষ্টতার জবাব শিক্ষা উপদেষ্টাকে দিতে হবে।

আমরা আজ দেখলাম শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা শিক্ষা বিভাগ জাতীয় যোগ্যতা কাঠামো প্রকাশ করেছে। এতে কওমি শিক্ষাকে 'যোগ্যতা কাঠামোর' কোথাও স্থান দেয়নি, পাশাপাশি কওমি মাদরাসাকে সরকার কর্তৃক 'অস্বীকৃত' হিসেবে দেখানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় কেন ও কীভাবে এমন বৈষম্য করলো, তার জবাব দিতে হবে। যদি শিক্ষা মন্ত্রণালয় 'মাস্টার্স সমমানের' স্বীকৃতি প্রত্যাহার করতে চায়, তবে তাদেরকে প্রকাশ্যে বলা উচিত। এর পেছনে কারা জড়িত, কোন রাজনৈতিক ইন্ধন আছে কিনা, সেটাও বের করতে হবে।

আমরা বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম কর্তৃপক্ষ এমন সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি কওমী শিক্ষার মান ও সনদকে চূড়ান্ত মূল্যায়ন করা না হলে আমরা রাজপথে কর্মসূচির মাধ্যমেই আমাদের সকল ন্যায্য অধিকার আদায় করে নিতে বাধ্য হবো।

বার্তা প্রেরক
মাওলানা সাজিদ আব্দুল্লাহ
সাধারণ সম্পাদক
বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম

24/11/2025

শিক্ষা মন্ত্রণালয় মাদরাসা শিক্ষার যে যোগ্যতা কাঠামো প্রকাশ করেছে এতে কওমি শিক্ষাকে কোথাও স্বীকৃতি না দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা শোকাহত।আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্ত...
21/07/2025

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আমরা শোকাহত।
আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম

আজ দুপুর তিনটায় দেখা হবে ইনশাআল্লাহ। 🔥🥹🔥
20/07/2025

আজ দুপুর তিনটায় দেখা হবে ইনশাআল্লাহ। 🔥🥹🔥

আগামীকাল বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম এর সকল পর্যায়ের সদস্যদের উপস্থিতি কামনা করছি ইনশাআল্লাহ।
20/07/2025

আগামীকাল বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম এর সকল পর্যায়ের সদস্যদের উপস্থিতি কামনা করছি ইনশাআল্লাহ।

২১ জুলাইমাদরাসা রেজিস্ট্যান্স ডেবিকাল তিনটায় দেখা হচ্ছে যাত্রাবাড়িতেবাংলাদেশ কওমী ছাত্র ফোরাম এর সকল সদস্য উপস্থিত থাকবে...
20/07/2025

২১ জুলাই
মাদরাসা রেজিস্ট্যান্স ডে
বিকাল তিনটায় দেখা হচ্ছে যাত্রাবাড়িতে
বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম এর সকল সদস্য উপস্থিত থাকবে ইনশাআল্লাহ।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক আগামী ২১ জুলাই Madrasha Resistance Day পালন, যাত্রাবাড়ী মোড়ে "সাদা জোব্বা: লাল র...
15/07/2025

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ কর্তৃক আগামী ২১ জুলাই Madrasha Resistance Day পালন, যাত্রাবাড়ী মোড়ে "সাদা জোব্বা: লাল রক্ত" শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও যাত্রাবাড়ীতে শহীদদের স্মরণে সমাবেশ ও সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন উপলক্ষ্যে বাংলাদেশ সচিবালয়ে বিভিন্ন শিক্ষাবোর্ড ও ছাত্র সংগঠনের প্রতিনিধিদের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা জামিল সিদ্দিকী।

২১ জুলাই মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস সফল ও স্বার্থক হোক।বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম
06/07/2025

২১ জুলাই
মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস সফল ও স্বার্থক হোক।

বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম

০৩ জুলাই'২৫, বৃহস্পতিবার আজ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মোস্তফা সারোয়ার ফারুকীর সাথে জুলাই উদযাপন কমিটির মাদ...
03/07/2025

০৩ জুলাই'২৫, বৃহস্পতিবার

আজ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মোস্তফা সারোয়ার ফারুকীর সাথে জুলাই উদযাপন কমিটির মাদ্রাসা প্রতিনিধিদের মিটিং অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ কওমী ছাত্র ফোরামের প্রতিনিধিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জামিল সিদ্দিকী

Address

Naya Paltan
Dhaka

Telephone

+8801747017848

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম:

Share