Bangladesh Udichi Shilpigosthi বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Bangladesh Udichi Shilpigosthi বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী
Call Directions Website Contact the organization

Bangladesh Udichi Shilpigosthi বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী Udichi (Bengali: উদীচী), is a leading progressive cultural organization in Bangladesh established by Satyen Sen & Ranesh Dash Gupta on 29 October in 1968

Udichi (Bengali: উদীচী), or Bangladesh Udichi Shilpigosthi is a cultural organisation inspired and driven by progressive thoughts. The meaning of the word 'Udichi' is the North Star, which heralds the dawn. Udichi artiste's guild was formed on 29 October 1968 with a view to guiding the social and cultural life like the North Star by mainly satyen sen (1907-1981). Other founders of Udichi were Golam Mohammad Edu, Ranesh Das Gupta, Manzoorul Ahsan Khan etc. At the initial stage lead organisers of this cultural front were: Golam Mohammad Edu, Ranesh Das Gupta, Manzoorul Ahsan Khan, Mostafa Wahid Khan, Kamrul Ahsan Khan, Ekram Ahmed, Akhtar Hossain and Rizia Begum. The objective of Udichi Shilpigosthi was to create awareness among mass people against all sorts of socio economic exploitation, repression, disparity, communalism and imperialism through the artistry. A strong cultural circle was organised within a very short time after launching Udichi. Udichi Shilpigosthi played a remarkable role in fostering the movement for war of liberation of Bangladesh. Several plays like 'Alo Aschhey', 'Shapath Nilam' Staged by Udichi created a highly effective impact to promote the spirit of liberation most of the progressive intellectual of the country took part in the public awareness campaign of Udichi. Lending writers, Poets and artistes like Abul Fazal, Kabir Choudhury, kalim sharafi, Sheikh Lutfor Rahman, Sanjida Khatun, zahir raihan, Altaf Mahmud, Sardar Fazlul Karim, jahanara imam, Panna Kaisar took part in the activities of Udichi and their participation inspired the people very much. Activists of Udichi platform played an important role in formulation of the countries central policy after the independence. Branches of Udichi were set up at different places of the country under the patronisation of the government during the post liberation era. At present (2012) there are over 240 branches of Udichi all over the country and a few in UK, United States, Australia, Canada and France. About ten thousand artists and cultural activists are involved in the activities of Udichi. In the context of political changes of 1975, Udichi was deprived of patronisation of the new government. Moreover, Udichi had to face many hurdles from the fundamentalists for its progressive activities. As a result, two grenade attacks were hurled on the Udichi conferences in Jessore and Netrakona in 1999 and 2005 respectively. Many artists and organisers were killed and wounded in these attacks. [Ekram Ahmed]

চট্টগ্রাম: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বীর গেরিলা মুক্...
13/10/2026

চট্টগ্রাম: বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বীর গেরিলা মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল কান্তি নাথকে আহ্বায়ক এবং অধ্যাপক শীলা দাশগুপ্ত ও নওশাদ আলম চৌধুরীকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে উদীচী কেন্দ্রীয় সংসদের আহ্বানে আয়োজিত এক সাংগঠনিক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে চট্টগ্রাম জেলা সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উদীচীর জ্যেষ্ঠ সংগঠক অমল কান্তি নাথের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম, সহসভাপতি প্রবীর সরদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, সাংগঠনিক সম্পাদক শেখ আনিসুর রহমান, সদস্য সাগর পাল, বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, চট্টগ্রামের সংগঠক প্রবাল দে, নুরুচ্ছাফা ভূঁইয়া, শীলা দাশগুপ্ত ও জয় সেন

12/10/2026

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে ক্ষুদে সংগীতশিল্পী রূপকথা

11/10/2026

দেশাত্মবোধক গানের সাথে নৃত্য পরিবেশন করছেন উদীচী কর্মী সুপা সাদিয়া

11/10/2026

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যনাট্য বিসর্জন এর অংশবিশেষ পরিবেশন করেন কেন্দ্রীয় নাটক বিভাগের সদস্য নাজমুল হক বাবু ও ম ফারুক

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা ‘যে কবি জনতার’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ...
11/10/2026

রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা ‘যে কবি জনতার’

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখানোর ঘটনার প্রতিবাদে সাংস্কৃতিক পরিবেশনা ‘যে কবি জনতার’ আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। আজ রবিবার বিকেল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাদদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির সামনে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

উদীচীর সহসভাপতি শিবানী ভট্টাচার্যের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজমীর তারেক চৌধুরীর সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বক্তব্য রাখেন উদীচীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।

তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি নন; তিনি বাঙালির ভাষা, সাহিত্য, সংগীত, শিল্পবোধ ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনার অবিচ্ছেদ্য অংশ। তাঁর সৃষ্টিকর্ম প্রজন্মের পর প্রজন্মকে মানবিকতা, মুক্তবুদ্ধি ও সৌন্দর্যবোধে অনুপ্রাণিত করেছে। রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর ঘটনা শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি অসম্মানজনক এবং উদ্বেগজনক।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথের সাহিত্য ও সৃষ্টিকর্ম বাঙালির সাংস্কৃতিক আত্মপরিচয়ের গুরুত্বপূর্ণ ভিত্তি। তাঁর প্রতিকৃতিকে অসম্মান করার মধ্য দিয়ে যে বিদ্বেষ ও সংকীর্ণতার প্রকাশ ঘটেছে, তার জবাব দিতে হবে যুক্তি, মনন, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে।

অনুষ্ঠানে উদীচীর সংগীত বিভাগের শিল্পীরা সংগীত পরিবেশন করেন। উদীচীর নাটক বিভাগের শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘বিসর্জন’-এর একটি অংশ মঞ্চস্থ করেন। কবিতা আবৃত্তি করেন শিখা সেনগুপ্তা, ইসরাত কাকলী, সৈয়দা রত্না ও মনীষা মজুমদার। এ ছাড়া নৃত্য পরিবেশন করেন সুজানা ও সুপা সাদিয়া।

‘যে কবি জনতার’ শীর্ষক এ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনাকে ধারণ করার আহ্বান জানায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। একই সঙ্গে সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি অবমাননার প্রতিবাদে শিল্প, সাহিত্য, সংগীত, নাটক ও কবিতাকে প্রতিবাদের ভাষা হিসেবে তুলে ধরে।

11/10/2026

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে সংগীতশিল্পী মিঠুন বৈদ্য

11/10/2026

Address

14/2, Topkhana Road
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801511291068

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Udichi Shilpigosthi বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Udichi Shilpigosthi বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী:

Shortcuts

Share