01/04/2025
"ঈদ মানে আনন্দ, ঈদ মানে ভালোবাসা... কিন্তু এই আনন্দ কি সবার জন্য সমান?
"এই ঈদেও মানব সম্পদ উন্নয়ন সংস্থা এগিয়ে এসেছে সেই শিশুদের মুখে হাসি ফোটাতে, যাদের আপন বলতে কেউ নেই।"
"সকালে এতিম শিশুদের নতুন পাঞ্জাবি উপহার দিয়ে শুরু হয় আমাদের ঈদ আয়োজন। এরপর তাদের নিয়ে যাওয়া হয় রামগঞ্জ ক্যাপসিকাম রেস্টুরেন্টে, যেখানে তারা উপভোগ করে সুস্বাদু ঈদের খাবার।"
"দুপুরের পর পার্কে তাদের নিয়ে আনন্দভ্রমণ! হাসি-খুশিতে মেতে ওঠে ছোট্ট মুখগুলো। বিকেলে নাস্তার আয়োজনের মধ্য দিয়ে দিনটি আরও রঙিন হয়ে ওঠে।"
"আমরা চাই, সমাজের সব শিশুই যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে। এতিম শিশুরা যেন একাকীত্ব অনুভব না করে, সেজন্যই আমাদের এই ছোট্ট প্রয়াস।"
"মানব সম্পদ উন্নয়ন সংস্থা বিশ্বাস করে—সবার ঈদ আনন্দময় হোক, সবার মুখেই ফুটুক হাসি 😊 ভালোবাসায় পূর্ণ হউক জীবন♥️
ঈদ মোবারক 🫂