ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়

ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় Official page of Bangladesh Islami Chhatrashibir, University of Dhaka

খেটে-খাওয়া মানুষেরা তাদের অধিকার ফিরে পাক। সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানাই।
01/05/2026

খেটে-খাওয়া মানুষেরা তাদের অধিকার ফিরে পাক। সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানাই।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল আব্দুল্লাহ আল মাহমুদ এর নামে মিথ্যা ফটোকার্ডকে কেন্দ্র করে শাহবাগ থানায়...
27/04/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল আব্দুল্লাহ আল মাহমুদ এর নামে মিথ্যা ফটোকার্ডকে কেন্দ্র করে শাহবাগ থানায় সংঘটিত মব সন্ত্রা*সের মাধ্যমে ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপর আক্রমণের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট অভিযোগ পত্র প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

এ সময় শাখা সভাপতি মুহাঃ মহিউদ্দীন খান, সেক্রেটারি কাজী আশিক, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খাঁন-সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

25/04/2026

ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ও ডাকসু এজিএস মুহা.মহিউদ্দিন খাঁন। এসময় তিনি বলেন, আমরা ছাত্রদলের পাতা ফাঁদে পা না দিয়ে ক্যাম্পাসগুলিকে শান্ত রেখেছি।

25/04/2026

ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ। এসময় তিনি বলেন, কেউ ক্যাম্পাস দখলের স্বপ্ন দেখলে সেটা দুঃস্বপ্নে পরিণত করা হবে।

25/04/2026

ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে,প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা

24/04/2026

ছাত্রদল কর্তৃক থানায় মব তৈরী করে শিবির নেতৃবৃন্দ, ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপর হামলা ও গুজববাজী এবং প্রশাসন কর্তৃক থানায় অহেতুক হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

ছাত্রদল কর্তৃক শাহবাগ থানায় মব তৈরি করে শিবির নেতৃবৃন্দ, ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর হামলা এবং গুন্ডাবাজি, একইসাথে...
24/04/2026

ছাত্রদল কর্তৃক শাহবাগ থানায় মব তৈরি করে শিবির নেতৃবৃন্দ, ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের ওপর হামলা এবং গুন্ডাবাজি, একইসাথে প্রশাসনের পক্ষ থেকে থানায় অহেতুক হয়রানির প্রতিবাদে আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়।

আজ শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর হতে এ বিক্ষোভ কর্মসূচি আরম্ভ হয়। পরবর্তীতে এই কর্মসূচি টিএসসি হয়ে কলা ভবনে হতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের(ডাকসু) কার্যালয়ের সম্মুখে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ , কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ও ডাকসু এজিএস মহিউদ্দিন খান ও ফেইক ফটোকার্ড কান্ডে ভুক্তভোগী আব্দুলাহ আল মাহমুদ বক্তব্য প্রদান করেন।

মিছিলে ‘চাঁদাবাজি করে কোন দল, জাতীয়তাবাদী ছাত্রদল’, ‘শিক্ষা আর সন্ত্রাস, একসাথে চলে না’, ‘রামদা আর সন্ত্রাস, একসাথে চলে না’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, গতকাল আমাদের ভাই আব্দুল্লাহ আল মাহমুদের উপর ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহসের নেতৃত্বে থানায় হামলা চালিয়েছে ছাত্রদলের সন্ত্রাসীরা। আমরা বিগত ফ্যাসিবাদের আমলেও একদিনে এতগুলো সাংবাদিকদের উপর হামলা হতে দেখিনি। তারা যে নোংরা ফটোকার্ড ছড়িয়েছে, সেই ফটোকার্ড যাদের প্রোফাইলে থাকে তাদের ব্যক্তিত্ব নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। বিভিন্ন ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান সেটিকে মিথ্যা বলে চিহ্নিত করেছে। আমরা দেখছি হলগুলোতে আদু ভাইদের উঠিয়ে পুরানো গণরুম-গেস্টরুম কালচার ফিরিয়ে আনার অপচেষ্টা করা হচ্ছে।

ছাত্রদলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে তিনি বলেন, তারা আমাদের ভাই আশরাফুলের উপর চাপাতি দিয়ে হামলা চালিয়েছে। সে এখন হাসপাতালে কাতরাচ্ছে। সামনে তার একটি অপারেশন হবে।

ছাত্রদলের প্রতি তিনি আহ্বান জানান, আমরা কল্যাণের রাজনীতির ধারা চালু করেছিলাম। ছাত্রশিবির রাজনীতির ধারা পরিবর্তনে ভূমিকা রেখেছে। ছাত্রদলের ভাইদেরও আমরা কল্যাণমূলক রাজনীতি করতে দেখেছি। কিন্তু কীসের জন্য তারা সেই নব্বইয়ের রাজনীতিতে ফিরে যাচ্ছে। আপনারা আমাদের সহযোদ্ধা। মানুষ আপনাদের কাছ থেকে ভালো কিছু আশা করে।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ বলেন, ছাত্রদলের কর্মকাণ্ড দেখলে আমার হাসি পায়। তারা এখনো নব্বইয়ের দশকে বসবাস করছে। ঈশ্বরদী কলেজের পূর্বঘোষিত কর্মসূচিতে তারা হামলা চালিয়েছে। কেন? কারণ তারা চায় শিবির তাদের উপর হামলা করুক। তারপর তারা পত্রিকায় ন্যারেটিভ তৈরি করে ক্যাম্পাস দখল করবে। কিন্তু এটা ২০২৬, নব্বইয়ের দশক নয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি তিনি আহ্বান জানান, আমাদের মাননীয় উপাচার্যকে বলতে চাই, এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে দুই ধরনের উপাচার্য রয়েছে। একজন ভিসিকে দায়িত্ব নিয়ে পালিয়ে যেতে হয়েছে। আরেকজনের জন্য শিক্ষার্থীরা অশ্রুসিক্ত নয়নে রাত জেগে দোয়া করেছে। আপনি ঠিক করুন, আপনি কোনটি হবেন।

ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ও ডাকসু এজিএস মুহা. মহিউদ্দিন খান বলেন, আমরা এক আজব দেশে বসবাস করছি। একজন শিক্ষার্থী নিরাপত্তার জন্য থানায় অভিযোগ জানাতে গিয়েছে, তখন প্রশাসন সন্ত্রাসী বাহিনী ডেকে এনে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যা জুলাই পরবর্তী সময়ে গঠিত হয়েছে। কিন্তু গতকালের ঘটনায় আমরা তাদের আওয়ামী প্রশাসনের ভাষায় কথা বলতে দেখেছি। আমরা জাতীয় সংসদের পরবর্তী অধিবেশনে দেখতে চাই, স্বরাষ্ট্র মন্ত্রী ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহসের নেতৃত্বে সংঘটিত মবের বিরুদ্ধে তিনি ব্যবস্থা গ্রহণ করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, গতকাল যখন আমি পড়াশোনায় ব্যস্ত ছিলাম, হঠাৎ আমার মেসেঞ্জারে হত্যার হুমকি আসতে থাকে। আমি নিরাপত্তার জন্য শাহবাগ থানায় মামলা করতে গেলে সেখানে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহসের নেতৃত্বে একদল ছাত্রদল কর্মী আমাকে হত্যার হুমকি দিতে থাকে। পুলিশ আমার জিডি তো নেইনি, উলটো আমাকে একরাত থানায় বসিয়ে রেখে হয়রানি করা হয়। আজ সকালে তারা শুধু একটি সাধারণ অভিযোগ নিয়েছে। আমরা ভেবেছিলাম, ৫ আগস্টের পর পুলিশ পরিবর্তন হয়ে গেছে। কিন্তু পুলিশলীগ শুধু পুলিশদলে পরিণত হয়েছে।

24/04/2026

ছাত্রদল কর্তৃক মবসন্ত্রাস ও আক্রমণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ছাত্রদল কর্তৃক থানায় মব তৈরী করে শিবির নেতৃবৃন্দ, ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপর হামলা ও গুজববাজী এবং প্রশাসন কর্তৃক ...
24/04/2026

ছাত্রদল কর্তৃক থানায় মব তৈরী করে শিবির নেতৃবৃন্দ, ডাকসু নেতৃবৃন্দ ও সাংবাদিকদের উপর হামলা ও গুজববাজী এবং প্রশাসন কর্তৃক থানায় অহেতুক হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ।

স্থান: ভিসি চত্তর
সময়: রাত ৮.০০ টা

আয়োজনে : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

ইসলামী ছাত্রশিবির সমর্থিত ডাকসু প্যানেলে সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ, ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ...
24/04/2026

ইসলামী ছাত্রশিবির সমর্থিত ডাকসু প্যানেলে সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ, ডাকসু ও হল সংসদের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ সহ ঢাবি শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের নৃশংস হামলার প্রতিবাদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও ডাকসু এজিএস মহিউদ্দিন খান এবং সেক্রেটারি কাজী আশিক এক যৌথ বিবৃতিতে বলেন, গতকাল ২৩ এপ্রিল বিকেলে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ডাকসু প্যানেলে সদস্য পদপ্রার্থী আব্দুল্লাহ আল মাহমুদ এর ফেসবুক আইডির সাথে এডিট করে আপত্তিকর ছবি সংযুক্ত করে তার বিরুদ্ধে উত্তেজনা ছড়িয়ে হ-ত্যার হুমকি দিলে তিনি শাহবাগ থানায় জিডি করতে যান৷ ইতোমধ্যেই বিভিন্ন ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান থেকে উক্ত পোস্টের স্ক্রিনশটটি এডিটেড প্রমাণিত হয়।

জিডি করতে গেলে আব্দুল্লাহ আল মাহমুদ ও তার সঙ্গীদেরকে শাহবাগ থানার অভ্যন্তরেই ছাত্রদলের স্লোগান দিতে থাকা নেতাকর্মীর অবরুদ্ধ করে হামলার চেষ্টা করে। তাদেরকে উদ্ধার করতে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক, হাজী মুহম্মদ মুহসিন হল সংসদের ভিপি সাদিক শিকদার, এজিএস আবদুল মজিদ, অমর একুশে হল সংসদের এজিএস উবায়দুর রহমান হাসিব সহ হল সংসদের একাধিক প্রতিনিধি সেখানে উপস্থিত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মানজুর হোছাইন মাহি, সেক্রেটারি লিটন আহমেদ সহ ক্যাম্পাসের সাংবাদিকরাও সেখানে উপস্থিত হন। শাহবাগ থানার ভেতরেই ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা এবং বহিরাগত নেতাকর্মীরা একত্রে ডাকসু ও হল সংসদের প্রতিনিধি ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা চালায়৷
নেতৃবৃন্দ বলেন, আমরা এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিকট স্পষ্ট হয়ে গেছে যে, ক্যাম্পাসে দখলদারির রাজনীতি ফেরাতে মরিয়া হয়েই ছাত্রদল সরাসরি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান করবো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা তাদের অন্যতম প্রধান দায়িত্ব। অবিলম্বে হামলাকারী ছাত্রদল নেতাকর্মীদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। নেতৃবৃন্দ সরকারকে আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীবান্ধব ছাত্র রাজনীতির ধারায় যুক্ত হতে না পেরে সন্ত্রাস লেলিয়ে দেওয়ার পরিণতি কারো জন্যই সুখকর হবেনা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসের শিক্ষার্থীরা দখলদারিত্ব ও সন্ত্রাসের সমুচিত জবাব দেবে।

মো. মিফতাহুল হোসাইন আল মারুফ
প্রচার ও মিডিয়া সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়

23/04/2026

ভুয়া ও বানোয়াট স্ক্রিনশটের ভিত্তিতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করতে গেলে ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল-জনশক্তিসহ শিক্ষার্থীদের উপর হামলা ও অবরুদ্ধ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় ভিডিও ধারণকালে একাধিক সাংবাদিকের উপর হামলা ও ফোন কেড়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

যেকোনো মূল্যে কৃত্রিম ইস্যু তৈরি করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে কর্তৃত্ববাদী রাজনীতি ফেরানোর এই অপতৎপরতা ছাত্রসমাজ সফল হতে দেবে না ইনশাআল্লাহ।

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাইমা রহমানের ছবি  এআই দিয়ে আপত্তিকর বানিয়ে তৈরি করে পোস্ট দেওয়া হয় Eshan Chowdhury না...
23/04/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং জাইমা রহমানের ছবি এআই দিয়ে আপত্তিকর বানিয়ে তৈরি করে পোস্ট দেওয়া হয় Eshan Chowdhury নামের একটি ফেসবুক আইডি থেকে।

তবে, Eshan Chowdhury আইডির সেই ফেসবুক পোস্টের স্ক্রিনশট এডিট করে পোস্টটি ডাকসুতে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হয়ে নির্বাচন করা Abdullah Al Mahmud এর ফেসবুক থেকে করা হয়েছে বানিয়ে প্রচার করা হয়েছে।

এক্ষেত্রে Abdullah Al Mahmud এর কোনো পোস্টের স্ক্রিনশট নিয়ে এডিট করে ওই পোস্টের ওপর বসানো হয়েছে। লীগপন্থী কিছু আইডি থেকে এডিটেড এই স্ক্রিনশটটি প্রথম প্রচার করা হয়। পরবর্তীতে ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদও এডিটেড স্ক্রিনশটটি পোস্ট করে আব্দুল্লাহ আল মাহমুদের পরিচয় উল্লেখ করে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রচারিত স্ক্রিনশটটিতে দেখা যায়, পোস্টের ১৮তম মিনিটে স্ক্রিনশটটি নেয়া হয়েছে এবং সেখানে ৬তম মিনিটে Ahmed Habib নামের একটি আইডির কমেন্ট রয়েছে।

বিষয়টি অনুসন্ধানে Eshan Chowdhury নামের আইডিতে ওই পোস্টটি খুঁজে পাওয়া যায়, যেখানে Ahmed Habib নামের আইডি থেকে করা সেই কমেন্টটি রয়েছে।

এডিটেড স্ক্রিনশটে পোস্ট ও কমেন্ট এর সময়ের পার্থক্য ১২ মিনিট। Eshan আইডির সেই post এবং comment এর সময় আলাদা করে চেক করে একই রকম পার্থক্য পাওয়া গেছে।

অর্থাৎ, জাইমা রহমানকে জড়িয়ে Eshan Chowdhury নামের একটি আইডি থেকে দেওয়া আপত্তিকর পোস্টের স্ক্রিনশট নিয়ে সেটি এডিট করে Abdullah Al Mahmud এর ফেসবুক আইডি বসিয়ে প্রচার করা হয়েছে।

ফ্যাক্টচেক: রিউমার স্ক্যানার

Address

Dhaka University Campus
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়:

Share