11/10/2026
Renewables Now | The Future of Renewable Energy – Debate Competition 2026
নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু ন্যায়বিচার ও টেকসই ভবিষ্যৎ নিয়ে তরুণদের যুক্তি, বিশ্লেষণ ও চিন্তার মেলবন্ধনে অনুষ্ঠিত হয়েছে Renewable Energy Debate Competition 2026।
বিতর্কের মঞ্চে উঠে আসে উন্নয়নশীল দেশগুলোর নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের অর্থায়নে ধনী দেশগুলোর দায়িত্ব এবং জীবাশ্ম জ্বালানির নির্ভরতা কমিয়ে শতভাগ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সম্ভাবনা ও চ্যালেঞ্জের মতো গুরুত্বপূর্ণ বিষয়।
যুক্তি, তথ্য ও পাল্টা যুক্তির মধ্য দিয়ে প্রতিযোগীরা জ্বালানি রূপান্তরের বাস্তবতা, জলবায়ু অর্থায়ন, জ্বালানি নিরাপত্তা এবং পরিবেশবান্ধব উন্নয়ন নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। এই আয়োজন তরুণদের মধ্যে সমালোচনামূলক চিন্তা, গঠনমূলক বিতর্ক এবং পরিচ্ছন্ন জ্বালানি বিষয়ে সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে।
ক্যাম্পেইন Renewables Now -এর আওতায় ৮ অক্টোবর ২০২৬, রংপুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার আয়োজক ছিল OAB Foundation ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং সহযোগিতায় ছিল Begum Rokeya University Debate Association (BRUDA)।
তরুণদের যুক্তি ও কণ্ঠ ছড়িয়ে পড়ুক পরিচ্ছন্ন জ্বালানির পক্ষে। গড়ে উঠুক একটি ন্যায়সংগত, পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ।
Renewables Now — Advancing Renewable Energy for a Sustainable Future.