Swapnojatree Foundation - স্বপ্নযাত্রী ফাউন্ডেশন

Swapnojatree Foundation - স্বপ্নযাত্রী ফাউন্ডেশন A dream is that does not let people sleep.
(1)

আগামী ২৮ জুন ২০২৬ নিকটস্থ টিকাদান কেন্দ্রে আপনার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ান।
23/06/2026

আগামী ২৮ জুন ২০২৬ নিকটস্থ টিকাদান কেন্দ্রে আপনার শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ান।

🔴 মানবতার কল্যাণে "স্বপ্নযাত্রী ফুড ব্যাংক" — ইভেন্ট নং: ৪০৭ 🔴"ক্ষুধামুক্ত সমাজ গঠনে, স্বপ্নযাত্রী সবসময় আপনার পাশে।" স্...
23/06/2026

🔴 মানবতার কল্যাণে "স্বপ্নযাত্রী ফুড ব্যাংক" — ইভেন্ট নং: ৪০৭ 🔴
"ক্ষুধামুক্ত সমাজ গঠনে, স্বপ্নযাত্রী সবসময় আপনার পাশে।" স্বপ্নযাত্রী ফাউন্ডেশন (Swapnojatree Foundation)

আলহামদুলিল্লাহ, স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের নিয়মিত মানবিক মহোৎসব "স্বপ্নযাত্রী ফুড ব্যাংক"-এর আরও একটি সফল আয়োজন (ইভেন্ট নং: ৪০৭) সম্পন্ন হয়েছে।

মরহুম হাজী শাহ আলম সওদাগর মহোদয়ের পবিত্র ফাতেহা শরিফ উপলক্ষে আয়োজিত মেজবানের বরকতময় খাবার থেকে ১২০ জনের সুস্বাদু খাবার পরম শ্রদ্ধায় তুলে দেওয়া হয় ‘স্বপ্নযাত্রী ফুড ব্যাংক’-এর স্বেচ্ছাসেবকদের হাতে।

📍 বিতরণস্থল ও সুবিধাভোগী:
সংগ্রহকৃত এই খাবারগুলো চট্টগ্রামের দুইটি স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠান—
১. জামেয়া ছোলতানিয়া চট্টগ্রাম এবং
২. মাদ্রাসাতুল মদিনা কুয়াইশ-এর
১২০ জন পবিত্র কোরআনের হাফেজ ও এতিম শিশুদের মাঝে অত্যন্ত সুশৃঙ্খলভাবে বিলিয়ে দেওয়া হয়েছে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এই মেজবানের খাবার দিয়ে এতিম ও হাফেজে কুরআনদের মুখে হাসি ফোটাতে পেরে স্বপ্নযাত্রী পরিবার অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন মরহুম হাজী শাহ আলম সওদাগর মহোদয়কে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং এই মহৎ কাজের সাথে জড়িত সকলকে উত্তম জাজা দান করুন। আমিন।

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ফুড ব্যাংকের সকল একনিষ্ঠ স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের, যাদের অক্লান্ত পরিশ্রমে ও ভালোবাসায় এই ইভেন্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

#স্বপ্নযাত্রী_ফাউন্ডেশন #স্বপ্নযাত্রী_ফুড_ব্যাংক #ইভেন্ট_৪০৭ #মানবতার_কল্যাণে #ফুড_ব্যাংক #চট্টগ্রাম

"বাবার কাঁধটা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, আর বাবার হাতটা ঝড়ের মাঝেও এক বুক ভরসা।"যিনি নিজের সবটুকু সুখ বিসর্জন দিয়ে আমা...
20/06/2026

"বাবার কাঁধটা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, আর বাবার হাতটা ঝড়ের মাঝেও এক বুক ভরসা।"

যিনি নিজের সবটুকু সুখ বিসর্জন দিয়ে আমাদের স্বপ্নগুলোকে ডানা মেলতে শিখিয়েছেন, তিনিই বাবা। বটবৃক্ষের মতো যিনি নিরবে-নিভৃতে আমাদের পুরো পরিবারকে আগলে রাখেন, তাঁর কোনো বিকল্প হয় না।

বিশ্ব বাবা দিবসে পৃথিবীর সকল আত্মত্যাগী ও প্রিয় বাবাদের প্রতি "স্বপ্নযাত্রী ফাউন্ডেশন"-এর পক্ষ থেকে রইলো গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং অফুরন্ত ভালোবাসা।

আল্লাহ/ঈশ্বর পৃথিবীর সকল বাবাকে সুস্থ রাখুন এবং দীর্ঘজীবী করুন। (যাঁদের বাবা ওপাড়ে চলে গেছেন, সৃষ্টিকর্তা তাঁদের জান্নাতবাসী/স্বর্গবাসী করুন)।

সবাইকে বিশ্ব বাবা দিবসের শুভেচ্ছা! ❤️

#স্বপ্নযাত্রী_ফাউন্ডেশন
#স্বপ্নযাত্রী_ফাউন্ডেশন
#সুন্দর_আগামীর_জন্য

"স্মরণের শ্রদ্ধায়, ভালোবাসার সেবায় স্বপ্নযাত্রী"আজ ২০শে জুন, রোজ শনিবার দুপুরে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন-এর পরম শ্রদ্ধেয় প্...
20/06/2026

"স্মরণের শ্রদ্ধায়, ভালোবাসার সেবায় স্বপ্নযাত্রী"

আজ ২০শে জুন, রোজ শনিবার দুপুরে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন-এর পরম শ্রদ্ধেয় প্রবাসী শুভাকাঙ্ক্ষী তুহিন ভাইয়ের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। উনার শ্রদ্ধেয়া মাতা মরহুমা চেমন আরা বেগমের ইছালে সওয়াব (আত্মার মাগফিরাত) কামনায় এই ভালোবাসার উপহার পৌঁছে দেওয়া হয়েছে।

চট্টগ্রামের ফতেয়াবাদ, চৌধুরী হাটে অবস্থিত 'বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র'-এ চিকিৎসাধীন ও আশ্রয়প্রাপ্ত ১৫০ জন অসহায় মানুষের মাঝে আজ স্বপ্নযাত্রীর 'ফুডব্যাংক (৪০৬)' এর পক্ষ থেকে পুষ্টিকর খাবার পরিবেশন করা হয়।

পরম করুণাময়ের কাছে প্রার্থনা, তিনি যেন মরহুমা চেমন আরা বেগমকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং উনার পরিবারকে এই মানবিক কাজের উত্তম প্রতিদান দান করেন। প্রবাসে থেকেও দেশের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর এই মহতি উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই অন্তহীন যাত্রায় আপনারাও শামিল হোন স্বপ্নযাত্রীর সাথে।

📍 স্থান: বেওয়ারিশ চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্র, চৌধুরী হাট, ফতেয়াবাদ, চট্টগ্রাম।

#স্বপ্নযাত্রী_ফাউন্ডেশন #ফুডব্যাংক #মানবিক_সেবা #চট্টগ্রাম

🖤 মানবতার টানে, পাশে আনে — স্বপ্নযাত্রী ফাউন্ডেশন 🖤চন্দনাইশ ৪নং বরকল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সর্দারপাড়ায় ঘটে যাওয়া ভয...
19/06/2026

🖤 মানবতার টানে, পাশে আনে — স্বপ্নযাত্রী ফাউন্ডেশন 🖤
চন্দনাইশ ৪নং বরকল ইউনিয়নের ২নং ওয়ার্ডের সর্দারপাড়ায় ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি পরিবার তাদের সবকিছু হারিয়ে চরম বিপাকে পড়েছে। এই দুঃসময়ে ক্ষতিগ্রস্ত সাতটি অসহায় পরিবারের মুখে কিছুটা হাসি ফোটাতে পাশে দাঁড়িয়েছে স্বপ্নযাত্রী ফাউন্ডেশন (চন্দনাইশ শাখা)।

আজ সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নিত্যপ্রয়োজনীয় বাজার সামগ্রী উপহার হিসেবে পৌঁছে দেওয়া হয়।

"মানবতার সেবায় স্বপ্নযাত্রী ফাউন্ডেশন সবসময় অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।"

আসুন, আমরা যে যার অবস্থান থেকে এই পরিবারগুলোর পাশে দাঁড়াই এবং তাদের আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করি।

#স্বপ্নযাত্রী_ফাউন্ডেশন

#মানবতার_সেবায়_আমরা
#চন্দনাইশ_শাখা
্নিকাণ্ড_ত্রাণ_বিতরণ
#সুন্দর_আগামীর_জন্য

#মানবতার_কল্যাণে #স্বপ্নযাত্রী_ফাউন্ডেশন

স্বপ্নযাত্রী  ফাউন্ডেশন (Swapnojatree Foundation)  পক্ষ থেকে সকলকে জানাই নতুন হিজরী বর্ষের আন্তরিক মোবারকবাদ। মহান আল্লা...
16/06/2026

স্বপ্নযাত্রী ফাউন্ডেশন (Swapnojatree Foundation) পক্ষ থেকে সকলকে জানাই নতুন হিজরী বর্ষের আন্তরিক মোবারকবাদ। মহান আল্লাহর রহমতে এই নতুন বছরটি বয়ে আনুক অনাবিল শান্তি, সমৃদ্ধি এবং ঈমান ও আমলের আলোয় আলোকিত হয়ে উঠুক আমাদের সবার জীবন।

সুবর্ণ ভবিষ্যতের স্বপ্নে আমরা যেন এক সুন্দর আগামী গড়ে তুলতে পারি, সেই প্রার্থনায়।

#স্বপ্নযাত্রীফাউন্ডেশন #হিজরীনববর্ষ #নতুনবছর #শুভেচ্ছা #স্বপ্নযাত্রী_ফাউন্ডেশন #সুন্দর_আগামীর_জন্য #মানবতার_কল্যাণে

বাঁশখালীর হযরত আয়েশা ছিদ্দিকা (রা.) জামে মসজিদের সংস্কার কাজ চলমান রয়েছে। আপনাদের মতো শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতায় ...
15/06/2026

বাঁশখালীর হযরত আয়েশা ছিদ্দিকা (রা.) জামে মসজিদের সংস্কার কাজ চলমান রয়েছে। আপনাদের মতো শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতায় ইতোমধ্যে মসজিদের টিন ও সাউন্ড সিস্টেমের কাজ সম্পন্ন করতে পেরেছি। আলহামদুলিল্লাহ

তবে এখনও মসজিদের রং করার কাজ এবং ৬টি সিলিং ফ্যান অত্যন্ত জরুরি ভিত্তিতে প্রয়োজন রয়েছে।

এই মহৎ কাজে আপনার আন্তরিক সহযোগিতা ও দোয়া একান্তভাবে কামনা করছি। আপনার সামান্য সহযোগিতাও আল্লাহর ঘরকে সুন্দর ও আরামদায়ক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ! মানবতার টানে আরও একটি মানবিক কাজের সাক্ষী হলো Swapnojatree Foundation - স্বপ্নযাত্রী ফাউন্ডেশন মরহুমা শর...
14/06/2026

আলহামদুলিল্লাহ! মানবতার টানে আরও একটি মানবিক কাজের সাক্ষী হলো Swapnojatree Foundation - স্বপ্নযাত্রী ফাউন্ডেশন

মরহুমা শরীফা আক্তারের ইছালে সওয়াবের উদ্দেশ্যে চান্দগাঁও কোলাপাড়া এলাকার হযরত ইমাম হাসান হোসাইন (রাঃ) হেফজখানা ও এতিমখানা-র কুরআনের পাখিদের জন্য দুপুরে ও রাতের খাবারের আয়োজন করা হয়। আপনাদের সবার দোয়ায় অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হলো স্বপ্নযাত্রী ফুড ব্যাংক এর ৪০৪ ও ৪০৫ তম ফুড ইভেন্ট।

পবিত্র কুরআনুল কারীমের এই ছোট্ট ধারকদের মুখে একমুঠো তৃপ্তির হাসি ফোটানো এবং তাদের দোয়ায় শামিল হতে পারা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের।

দোয়া প্রার্থনা:
হে আল্লাহ, এই খাদ্য আয়োজনের উসিলায় মরহুমা শরীফা আক্তারকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন এবং তার পরিবারকে উত্তম প্রতিদান দান করুন। (আমীন)

#স্বপ্নযাত্রী_ফাউন্ডেশন #ফুড_ইভেন্ট
#হাফেজে_কুরআন #সুন্দর_আগামীর_জন্য

Address

Malgher Bazar, Anowara
Chittagong
4376

Alerts

Be the first to know and let us send you an email when Swapnojatree Foundation - স্বপ্নযাত্রী ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share