The Earth

The Earth The Earth is Non-Profit Organization working on the community development, youth engagement, volunte

The Earth aims to nullify the major social inequalities and problems with a vision to make positive changes in life and nature. As the name ‘The Earth’ suggests, this endeavor aims to stay connected as close as possible to the very base of the planet-that is, the people. Through engaging and replenishing the underutilized resources to its maximum potential, The Earth sets up its dream to create m

ore awareness while working on community development, youth engagement, volunteerism, emergency response, disaster management, minority development etc. and plans to enlighten Bangladesh with positive and efficiency as a whole.

ক্লাইমেট ক্যাম্প ২০২৬ ‎নবায়নযোগ্য শক্তির ব্যবহার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে পরিবারভিত্তিক উদ্য...
18/06/2026

ক্লাইমেট ক্যাম্প ২০২৬

‎নবায়নযোগ্য শক্তির ব্যবহার, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই ভবিষ্যৎ নির্মাণে পরিবারভিত্তিক উদ্যোগ গ্রহণের লক্ষ্যে আপস পরিবারের উদ্যোগে খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয় ক্লাইমেট ক্যাম্প ২০২৬।
‎সিগনেচার ক্যাম্পেইন, জারিগান, পটগান, পথনাটক ও উন্মুক্ত আলোচনার মাধ্যমে জলবায়ু সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি নবায়নযোগ্য শক্তি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরিবার ও সম্প্রদায়ভিত্তিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

‎আয়োজনে: আপস যুব সংগঠন
‎সহযোগিতায়: The Earth Society-এর Youth for Care Platform
‎Tourism Partner: Famous Tour BD


The Earth এর Youth for Care -এর সহযোগিতায় প্রান্তজ ১৪ জুন খুলনায় দিনব্যাপী “ক্লাইমেট ক্যাম্প ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। খুলনা...
18/06/2026

The Earth এর Youth for Care -এর সহযোগিতায় প্রান্তজ ১৪ জুন খুলনায় দিনব্যাপী “ক্লাইমেট ক্যাম্প ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এই বিশেষ ক্যাম্পটির মূল ব্যবস্থাপনায় ছিল সামাজিক সংগঠন 'প্রান্তজ যুব সংঘ'।

এই ক্যাম্পের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মের মধ্যে জলবায়ু পরিবর্তন, পরিবেশগত সংকট, নবায়নযোগ্য জ্বালানি এবং নির্মল বায়ু বিষয়ক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা। দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী তরুণরা বর্তমান জলবায়ু সংকটের মূল কারণ, এর ক্ষতিকর প্রভাব এবং তা মোকাবিলায় সম্ভাব্য সমাধান সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান। এর পাশাপাশি, জলবায়ু সংকট মোকাবিলায় তরুণরা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে তাদের নিজস্ব উদ্ভাবনী চিন্তা, অভিজ্ঞতা এবং জলবায়ুবান্ধব বিভিন্ন সামাজিক ও বাণিজ্যিক ব্যবসায়িক উদ্যোগের ধারণা তুলে ধরেন।

সপ্তম ECO-LEADERS TRAINING PROGRAM–এ আবেদনের সুযোগ! আপনি কি এমন কোনো যুব নেতৃত্বাধীন সংগঠন, ক্লাব বা দলের সঙ্গে যুক্ত যা...
18/06/2026

সপ্তম ECO-LEADERS TRAINING PROGRAM–এ আবেদনের সুযোগ!
আপনি কি এমন কোনো যুব নেতৃত্বাধীন সংগঠন, ক্লাব বা দলের সঙ্গে যুক্ত যারা জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ বা টেকসই উন্নয়নে কাজ করছে? আপনাদের কি এমন কোনো সবুজ সমাধান বা গ্রিন বিজনেস আইডিয়া আছে, যেটা আপনার কমিউনিটির বাস্তব সমস্যার সমাধান দিতে পারে?
যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে Eco Leaders Training Program আপনার জন্যই।
এই প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করছে The Earth Society​ এবং অর্থায়ন করছে British High Commission।
এটি একটি ৩ দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিখবে—
💡জলবায়ু পরিবর্তন ও এর সামাজিক–অর্থনৈতিক প্রভাব
💡ন্যায্য রূপান্তর (Just Transition) ও নবায়নযোগ্য জ্বালানি
💡যুব নেতৃত্ব উন্নয়ন
💡প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা
💡প্রকল্প ডিজাইন ও সুযোগ
প্রশিক্ষণের তৃতীয় দিনে, অংশগ্রহণকারীরা দলগতভাবে একটি প্রকল্প ডিজাইন করবে, যা—
✅সবুজ ব্যবসায়িক উদ্ভাবন
✅দূষণ হ্রাস
✅সার্কুলার ইকোনমি পদ্ধতি
✅স্মার্ট কৃষি
✅নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার
এর মাধ্যমে স্থানীয় পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করবে।
📌প্রকল্পগুলো লক্ষ্য, বাস্তবায়নযোগ্যতা, উদ্ভাবন এবং কমিউনিটি প্রভাবের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। নির্বাচিত প্রকল্পগুলো পাবে—
👉অনুদান (Grant)
👉মেন্টরশিপ সাপোর্ট

কারা আবেদন করতে পারবেন?
বাংলাদেশের যেকোনো প্রান্তের তরুণ–তরুণীরা, যারা দলগতভাবে কোনো উদ্যোগ বা সংগঠনের (নবায়নযোগ্য জ্বালানি, বর্জ্য ব্যবস্থাপনা, জলবায়ু/পরিবেশ, প্রযুক্তি) সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন—
✅বয়স: ১৮–৩৫ বছর
✅প্রতি দলে সদস্য সংখ্যা: ৪ জন
✅প্রতি দলে ন্যূনতম ২ জন নারী সদস্য থাকতে হবে
✅প্রান্তিক জনগোষ্ঠীকে আবেদন করার জন্যে বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে।
✏️গুরুত্বপূর্ণ তথ্য
📍প্রশিক্ষণের সময়: ২০-২২ জুলাই ২০২৬
📍আবেদনের শেষ তারিখ: ২২ জুন ২০২৬
📍প্রকল্প নীতিমালা অনুযায়ী ভ্রমণ ভাতা প্রদান করা হবে
লোকেশন : ঢাকা

👥এই ট্রেনিং টি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক দের জন্য প্রযোজ্য
✨ নারী, আদিবাসী জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার তরুণদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

রেজিস্ট্রেশন লিংক কমেন্টে

13/06/2026

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণাঞ্চলের মানুষের জীবন-জীবিকা, নদী, প্রকৃতি ও ভবিষ্যৎ আজ নানা সংকটের মুখে। একইসাথে টেকসই ভবিষ্যৎ গড়তে নবায়নযোগ্য শক্তির গুরুত্বও দিন দিন বেড়ে চলেছে।

এসব বাস্তবতা ও সম্ভাবনার গল্প নিয়েই দ্যা আর্থ সোসাইটির ন্যাশনাল ইয়ুথ প্লাটফর্ম "Youth For CARE" এর উদ্যোগে এবং আপস যুব সংগঠন এর আয়োজনে ক্লাইমেট ক্যাম্প ২০২৬ এ অনুষ্ঠিত হতে যাচ্ছে পথ নাটক "মরা কটাল"।

নাটকের মাধ্যমে তুলে ধরা হবে দক্ষিণাঞ্চলের জলবায়ু সংকটের বাস্তব চিত্র এবং নবায়নযোগ্য শক্তির সম্ভাবনা। এছাড়াও থাকছে বাংলার ঐতিহ্যবাহী পটের গান।

📅 তারিখ: ১৪ জুন ২০২৬, রবিবার
📍স্থান: শহীদ হাদিস পার্ক, খুলনা
সময়: বিকাল ৪টায়
আসুন, সংস্কৃতির মাধ্যমে জলবায়ু সচেতনতা ছড়িয়ে দিই এবং একটি টেকসই ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করি।

সকলকে সাদর আমন্ত্রণ।

ওএবি ফাউন্ডেশনের আয়োজনে এবং Youth for Care ও The Earth Society-এর সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী Climate Camp 2026 সফলভা...
13/06/2026

ওএবি ফাউন্ডেশনের আয়োজনে এবং Youth for Care ও The Earth Society-এর সহযোগিতায় আয়োজিত দুই দিনব্যাপী Climate Camp 2026 সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ক্যাম্পে শিক্ষার্থীরা নবায়নযোগ্য জ্বালানি, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা লাভের সুযোগ পায়।কর্মশালার পাশাপাশি শিক্ষার্থীরা ক্যাম্পে সৌরশক্তি, বায়ুশক্তি এবং অন্যান্য পরিবেশবান্ধব জ্বালানি উৎসের ব্যবহার ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীরা বিভিন্ন মডেল ও উপস্থাপনার মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির কার্যকারিতা তুলে ধরে, যা তাদের সৃজনশীলতা ও পরিবেশ সচেতনতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠে। যা উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।

ক্যাম্পে শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। প্রতেক শিক্ষার্থীদের কে একটি করে ফলজ গাছের চারা প্রদান করা হয়েছে, যা তারা নিজেদের বাড়ির আঙিনায় রোপণ করবে। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধি পাবে, অন্যদিকে ভবিষ্যতে পরিবারের ফলের চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে

11/06/2026

🌱 ষষ্ঠ Eco Leaders Training Program–এ আবেদনের সুযোগ!
আপনি কি এমন কোনো যুব নেতৃত্বাধীন সংগঠন, ক্লাব বা দলের সঙ্গে যুক্ত যারা জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ বা টেকসই উন্নয়নে কাজ করছে? আপনাদের কি এমন কোনো সবুজ সমাধান বা গ্রিন বিজনেস আইডিয়া আছে, যেটা আপনার কমিউনিটির বাস্তব সমস্যার সমাধান দিতে পারে?
👉 যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে Eco Leaders Training Program আপনার জন্যই।
এই প্রশিক্ষণ কর্মসূচিটি পরিচালনা করছে The Earth Society এবং অর্থায়ন করছে British High Commission।
এটি একটি ৩ দিনের আবাসিক প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে অংশগ্রহণকারীরা হাতে-কলমে শিখবে—
🔹 জলবায়ু পরিবর্তন ও এর সামাজিক–অর্থনৈতিক প্রভাব
🔹 ন্যায্য রূপান্তর (Just Transition) ও নবায়নযোগ্য জ্বালানি
🔹 যুব নেতৃত্ব উন্নয়ন
🔹 প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা
💡 প্রকল্প ডিজাইন ও সুযোগ
প্রশিক্ষণের তৃতীয় দিনে, অংশগ্রহণকারীরা দলগতভাবে একটি প্রকল্প ডিজাইন করবে, যা—
✔️ সবুজ ব্যবসায়িক উদ্ভাবন
✔️ দূষণ হ্রাস
✔️ সার্কুলার ইকোনমি পদ্ধতি
✔️ স্মার্ট কৃষি
✔️ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার
এর মাধ্যমে স্থানীয় পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করবে।
📌 প্রকল্পগুলো লক্ষ্য, বাস্তবায়নযোগ্যতা, উদ্ভাবন এবং কমিউনিটি প্রভাবের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। নির্বাচিত প্রকল্পগুলো পাবে—
👉 অনুদান (Grant)
👉 মেন্টরশিপ সাপোর্ট
👥 কারা আবেদন করতে পারবেন?
বাংলাদেশের যেকোনো প্রান্তের তরুণ–তরুণীরা, যারা দলগতভাবে কোনো উদ্যোগ বা সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছেন—
🔹 বয়স: ১৮–৩৫ বছর
🔹 প্রতি দলে সদস্য সংখ্যা: ৪ জন
🔹 প্রতি দলে ন্যূনতম ২ জন নারী সদস্য থাকতে হবে
🗓️ গুরুত্বপূর্ণ তথ্য
📍 প্রশিক্ষণের সময়: জুলাই ২০২৬
📍 আবেদনের শেষ তারিখ: ১৫ জুন ২০২৬
📍 প্রকল্প নীতিমালা অনুযায়ী ভ্রমণ ভাতা প্রদান করা হবে
👥এই ট্রেনিং টি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক দের জন্য প্রযোজ্য
✨ নারী, আদিবাসী জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকার তরুণদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।
Eco Leaders Training-এ অংশগ্রহণের জন্য Climate Camp আওতায় climatepreneur-এর রেজিস্ট্রেশন লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
🔗 আবেদন লিংক: https://theearthbd.org/climate-camp-2026/

কিশোরগঞ্জ জেলার তরুণদের জন্য চমৎকার একটি সুযোগ! 🚀 আপনি কি কিশোরগঞ্জের একজন তরুণ সমাজ পরিবর্তনকারী? আপনার সাহসী আইডিয়াকে ...
10/06/2026

কিশোরগঞ্জ জেলার তরুণদের জন্য চমৎকার একটি সুযোগ!

🚀 আপনি কি কিশোরগঞ্জের একজন তরুণ সমাজ পরিবর্তনকারী? আপনার সাহসী আইডিয়াকে বাস্তবে রূপ দিতে চান? 🚀

কিশোরগঞ্জ জেলার তরুণদের উদ্যোক্তা দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সেভ দ্য চিলড্রেন ও দ্য আর্থ সোসাইটির-এর যৌথ প্রযোজনায় আয়োজিত হতে যাচ্ছে জেলা পর্যায়ের ইয়ুথ ইনোভেশন ল্যাব ২০২৬!

এখানে আপনি পাবেন বিশেষজ্ঞদের কাছ থেকে মেন্টরশিপ, বিশেষ প্রশিক্ষণ এবং আপনার আইডিয়া বাস্তবায়নের জন্য সিড ফান্ডিং (আর্থিক সহায়তা) পাওয়ার সুবর্ণ সুযোগ!

📌 কারা আবেদন করতে পারবেন?

* 📍 কিশোরগঞ্জ সদর, মিঠামইন এবং ভৈরব উপজেলার স্থায়ী বাসিন্দা 。

* 🎂 বয়স: ১৮ থেকে ৩০ বছর ।

* 🎓 শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস 。

* 👥 ৩ থেকে ৫ জনের একটি তরুণ দল গঠন করে আবেদন করতে হবে 。

📅 *গুরুত্বপূর্ণ তারিখসমূহ:

আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৬

ল্যাব অনুষ্ঠিত হবে: ১৬ - ১৮ অগাস্ট ২০২৬

স্থান:কিশোরগঞ্জ জেলা

💡 আবেদন প্রক্রিয়া:
আবেদনপত্র পূরণ করে অথবা বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ফোকাল পার্সনের সাথে সরাসরি মৌখিক যোগাযোগের মাধ্যমে আবেদন করা যাবে ।

📞 বিস্তারিত জানতে ও যোগাযোগের জন্য:
১. মামুনুর রশিদ (সেভ দ্য চিলড্রেন)
📧 [email protected] 📱 ০১৭১০২৪২২৩৬

২. পার্থ প্রতিম দাস (দ্য আর্থ)
📧 [email protected] 📱 ০১৮২৩১০৩২২৩

দেরি না করে আজই আপনার দল নিয়ে অংশ নিন এবং আপনার উদ্ভাবনী ভাবনা দিয়ে বদলে দিন আপনার কমিউনিটি! 🌍✨

গ্রিন ভয়েসেস প্রজেক্টের অংশ হিসেবে মাস্টার বুটক্যাম্পের সিড ফান্ড বিজয়ী দল মাশসাইকেল (MushCycle) সাঁওতাল সম্প্রদায়ের সদস...
09/06/2026

গ্রিন ভয়েসেস প্রজেক্টের অংশ হিসেবে মাস্টার বুটক্যাম্পের সিড ফান্ড বিজয়ী দল মাশসাইকেল (MushCycle) সাঁওতাল সম্প্রদায়ের সদস্যদের নিয়ে একটি উঠান বৈঠকের আয়োজন করে।

এই বৈঠকে টেকসই ও আয়বর্ধক জীবিকার সুযোগ হিসেবে মাশরুম চাষ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ব্যবহারিক জ্ঞান নিয়ে আলোচনা করা হয়। কমিউনিটির সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও হাতে-কলমে শেখার মাধ্যমে দলটি আদিবাসী পরিবারগুলোর মধ্যে পরিবেশবান্ধব কৃষি চর্চা প্রসারে কাজ করছে।মাশরুম চাষের মতো সহজলভ্য ও টেকসই উদ্যোগের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পরিবারের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীল জীবিকা গড়ে তুলতে সহায়তা করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Hello, we are looking for interns across multiple departments. If you have recently completed your graduation and are in...
07/06/2026

Hello, we are looking for interns across multiple departments. If you have recently completed your graduation and are interested in starting an internship from July-2026, please apply.

We are hiring interns for the following departments:
1. Product Management
2. Partnership Management
3. Founders Office
4. Project Management
5. HR & Admin

Monthly Remunaration: BDT 10, 000 + Lunch
Internship Nature: Work From Office
Internship Workplace: Earth HQ, Baridhara DOHS, Dhaka
Working Days & Time: 10 am to 6 pm (Sunday to Thursday)

After successfully completing the internship, interns may be offered a full-time position based on their performance and organizational requirements.

Deadline: As Soon As Possible.

Apply Instructions:
Please complete this form: https://lnkd.in/gZn4ZAAZ

Hello, we are looking for interns across multiple departments. If you have recently completed your graduation and are interested in starting an internship from July-2026, please apply. We are hiring interns for the following departments: 1. Product Management 2. Partnership Management 3. Founders Of...

05/06/2026

বাংলাদেশ কার্বন ক্রেডিট থেকে বছরে ১ বিলিয়ন ডলার আয় করতে পারে - ড. মো. সাইমুম পারভেজ ।Dhaka Stream &The Earth Society

বর্তমান সরকারের পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা ড. মো. সাইমুম পারভেজ পাওয়ার অ্যান্ড প্ল্যানেটের শেষ পর্বে দেশের খাল উদ্ধার, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং ভারতের সঙ্গে পানি চুক্তির দৃঢ় অবস্থানের কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কার্বন ট্রেডিং এবং তরুণদের সম্পৃক্ত করে কীভাবে সবুজ বাংলাদেশ গড়ার মেগা প্ল্যান নেওয়া হয়েছে, তা নিয়ে বিস্তারিত রয়েছে এই পর্বে।

Address

House 147, Lane 1 (East) Baridhara DOHS
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when The Earth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to The Earth:

Share