ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,ভোলা সরকারি কলেজ

  • Home
  • Bangladesh
  • Bhola
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,ভোলা সরকারি কলেজ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,ভোলা সরকারি কলেজ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ভোলা সরকারি কলেজ শাখার একমাত্র অফিসিয়াল ফেসবুক পেইজ। ফলো করে যুক্ত থাকুন 🥰

আজ ১১ জুন'২৬ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মস...
11/06/2026

আজ ১১ জুন'২৬ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত সারাদেশে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির (৫ জুন-১১ জুন) অংশ হিসেবে ৭ তম দিনে ভোলা জেলা উত্তর ভোরা সরকারি কলেজ শাখায় "বৃক্ষরোপণ" কর্মসূচি পালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সূরা সদস্য মুহাম্মাদ আবু জাফর, জেলা সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান, সহ-সভাপতি মুহাম্মদ হাবিবুর্রাহ বাহারি, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ আব্দুল মোমিন ও ভোলা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ জোবায়েরসহ প্রমূখ
নেতৃবৃন্দ।

11/06/2026
09/06/2026
আলহামদুলিল্লাহ,,,,আগামীকাল ১০/০৬/২০২৬ ইং রোজ বুধবার ভোলা সরকারি কলেজের বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। অন...
09/06/2026

আলহামদুলিল্লাহ,,,,
আগামীকাল ১০/০৬/২০২৬ ইং রোজ বুধবার ভোলা সরকারি কলেজের বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শামীম রহমান, জেলা প্রশাসক, ভোলা।
উদ্বোধনী অনুষ্ঠানটি আগামীকাল সকাল ১০:১৫ মিনিটে কলেজ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হবে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষার্থীকে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানানো হচ্ছে।

বাস সার্ভিসের অফিসিয়াল সময়সূচি ও বিস্তারিত নির্দেশনা আগামীকাল প্রকাশ করা হবে। আপাতত শিক্ষার্থীদের অবগতির জন্য একটি অনানুষ্ঠানিক (Unofficial) নীতিমালা ও সময়সূচি সংযুক্ত করা হলো।

21/05/2026

আলহামদুলিল্লাহ!
দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে স্বপ্ন ছুঁয়ে দেখা হলো।

প্রাণের প্রতিষ্ঠান ভোলা সরকারি কলেজ-এর প্রায় ১০ হাজার শিক্ষার্থীর বহু আকাঙ্ক্ষিত বাস আজ ক্যাম্পাসে এসে পৌঁছেছে। এটি শুধু একটি বাস নয়, বরং শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, স্বপ্ন ও ভালোবাসার বাস্তব প্রতিফলন।

এ জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব মুহাম্মদ ইসরাফিল আলম-কে এবং সংশ্লিষ্ট সকল শিক্ষক মহোদয়গণকে। যাদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতা ও সদিচ্ছার ফলেই আজকের এই আনন্দঘন মুহূর্ত সম্ভব হয়েছে।

বিশেষ ধন্যবাদ ও অভিনন্দন শিক্ষার্থীদের প্রিয় সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখা-এর দায়িত্বশীল নেতৃবৃন্দদের।

শিক্ষার্থীদের প্রাণের দাবি বাস্তবায়নের লক্ষ্যে তারাই সর্বপ্রথম অধ্যক্ষ মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

আশা করি, এই বাস শিক্ষার্থীদের যাতায়াতকে আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করবে এবং কলেজের শিক্ষা কার্যক্রমে নতুন গতি যোগ করবে।

“শিক্ষার্থীদের অধিকার আদায়ে,
সবসময় রাজপথে ও দায়িত্বে।”
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ।

🔰 সাপ্তাহিক বিতর্ক সেশন মোশন: এই সংসদ মনে করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে গণতান্ত্রিক সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে।তারিখ:  ১৪...
15/05/2026

🔰 সাপ্তাহিক বিতর্ক সেশন
মোশন: এই সংসদ মনে করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করলে গণতান্ত্রিক সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হবে।

তারিখ: ১৪/৫/২৬
বৃহস্পতিবার, রাত ৯.৩০ মিনিট
মাধ্যম: গুগল মিট
লিংক: meet.google.com/ddo-qjmt-fsh

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে অধ্যক্ষ বরাবর পেশকৃত ছয় দফা দাবির অন্যতম গুরুত্বপূর্ণ দা...
13/05/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে অধ্যক্ষ বরাবর পেশকৃত ছয় দফা দাবির অন্যতম গুরুত্বপূর্ণ দাবি ছিল ভোলা সরকারি কলেজ শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে একটি কলেজ বাস বরাদ্দ প্রদান।

‎আলহামদুলিল্লাহ! শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। অতি শীঘ্রই ভোলা সরকারি কলেজ এর শিক্ষার্থীরা পেতে যাচ্ছে মনোমুগ্ধকর ও অত্যাধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন বাস, যা শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করবে, ইনশাআল্লাহ।
‎শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া সকল নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।

‎📌 অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদানের লিংকঃ
https://www.facebook.com/share/p/1CpzCarvRB/

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। ‎‎আজ ২...
26/04/2026

নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত।

‎আজ ২৬ এপ্রিল'২৬ রোজ রবিবার সকাল ১১:৩০ ঘটিকায় ভোলা সরকারি কলেজ গেটে "শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ এবং ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে" কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ জোবায়ের আহমেদ এর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সূরা সদস্য মুহাম্মাদ আবু জাফর।

‎আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি ও ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান হোসাইন সহ কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ হামিমসহ প্রমূখ নেতৃবৃন্দ।

‎মানববন্ধনে নেতৃবৃন্দগন তাদের বক্তব্যে বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দখল ও নৈরাজ্য মুক্ত একটি ক্যাম্পাস দেখতে চেয়েছিলাম। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে ছাত্রশিবিরের গুপ্ত রাজনীতি আর ছাত্রদলের আগ্রাসী মনা রাজনীতি ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করছে। ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে উভয় দলকে আরে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‎ছাত্রশিবিরকে যেভাবে গুপ্ত রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে, তদ্রুপ ছাত্রদলকেও সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়া ঠিক হবে না। আমরা ছাত্রদলকে ছাত্রলীগের ভূমিকায় দেখতে চায়না।

‎কক্সবাজারে ছাত্রদল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর নেতাকর্মীদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ছাত্রদলের হামলা আমাদের জুলাইয়ে ছাত্রলীগ কর্তৃক নৃসংস হামলার কথা স্মরণ করিয়ে দেয়। তারা যদি ছাত্রলীগ হওয়ার চেষ্টা করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্র জনতা কে নিয়ে ছাত্রদলের সন্ত্রাসী কার্যক্রম প্রতিহত করবে, ইনশাআল্লাহ!

বার্তা প্রেরক,
মুহাম্মদ যোবায়ের
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
ভোলা সরকারি কলেজ শাখা।

26/04/2026

শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলা সরকারি কলেজে
সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত।

Address

Bhola Govt College
Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,ভোলা সরকারি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share