Youth Mentor Group of Bangladesh

Youth Mentor Group of Bangladesh “আমরাই গড়বো আমাদের ভবিষৎ”

বাংলাদেশ ইয়ুথ মেন্টর গ্রুপ ২০২২ সালের ১৮ নভেম্বর ঢাকার পূর্বাচলের ছুটি রিসোর্ট থেকে যাত্রা শুরু করে। ২৫ জেলার ২৭ জন তরুণ সদস্যদের অংশগ্রহণে তৈরি করা হয় গ্রুপটির একটি পূর্ণাঙ্গ গঠন প্রনালী এবং কর্মপরিকল্পনা। ইয়ুথ মেন্টর গ্রুপ হচ্ছে তরুণদের নিয়ে তৈরি একটি সংগঠন। আমাদের লক্ষ্য হলো সকল শ্রেণির তরুণদের অংশগ্রহণের মাধ্যমে তরুণদের মাঝে আত্মবিশ্বাস তৈরি ও দক্ষতা উন্নয়নে কাজ করা । সংগঠনে সারা বাংলাদেশ থেক

ে বর্তমানে ৬০০+ স্বেচ্ছাসেবক কাজ করছে।

আমাদের সাথে কাজ করতে আগ্রহী তরুণদের সদস্য হবার নিয়মাবলী :-

১) বয়স অবশ্যই ১৮-২৯ বছর বয়স হতে হবে।

২) সামাজিক কর্মকান্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

৩) আগ্রহী সকল তরুণ (যেমন: আদিবাসী, হরিজন, সুবিধাবঞ্চিত, চরে বসবাস করা, হরিজন, দলিত সম্প্রদায় ইত্যাদি) সদস্য হতে পারবেন।

৪) প্রাক্তন এনসিটিএফ সদস্য ইয়ুথ মেন্টর গ্রুপের সদস্য হতে পারবেন।

৫) শিশু অধিকার ও মানবধিকার নিয়ে কাজ করেছেন এমন অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তি সদস্য হতে পারবেন।

৬) আগ্রহী তরুণ উদ্যোক্তা সদস্য হতে পারবেন।

৭) সংগঠনের জন্য যথেষ্ঠ সময় দিতে পারবেন এমন ব্যক্তি সদস্য হতে পারবেন।

৮) স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার আগ্রহ থাকতে হবে।

18/09/2025
এনসিটিএফ সদস্য আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুনআসসালামু আলাইকুম ভাইয়া আশা করি আপনারা ভালো আছেন।অতি দুঃখের সাথে জানাচ্ছি যে, ন...
14/06/2025

এনসিটিএফ সদস্য আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন

আসসালামু আলাইকুম ভাইয়া
আশা করি আপনারা ভালো আছেন।

অতি দুঃখের সাথে জানাচ্ছি যে, নারায়ণগঞ্জ জেলার এনসিটিএফ কমিটির( শিশু গবেষক) আরাফাত হোসেন মুন্না গত নভেম্বর থেকে গুরুতর অসুস্থ। ডাক্তার জানিয়েছেন আমাদের বন্ধু এবং সহযোদ্ধা আরাফাতের দুইটি কিডনি অকেজো হয়ে পড়েছে।

এমতাবস্থায় তাকে প্রায় প্রতি ২/১ মাস অন্তর অন্তর হাসপাতালে ভর্তি করতে হয় এবং সপ্তাহে ২টি ডায়লাইসিস নিতে হয়। বর্তমানে সে নতুন করে হেপাটাইটিস C ভাইরাসে আক্রান্ত হয়েছে।

এই মুহূর্তে আরাফাতের পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত। এনসিটিএফ এর পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করতে এগিয়ে আসা উচিত ।

আশা করি আমাদের বন্ধু ও সহযোদ্ধা আরাফাতের চিকিৎসায় আপনারা পাশে দাঁড়াবেন। আমরা সবাই মিলে আরাফাতের চিকিৎসায় পাশে থাকলে সৃষ্টিকর্তা তাকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনবেন ইনশাআল্লাহ।

আরাফাতের চিকিৎসার জন্য তার পরিবারের সাথে যোগাযোগ নম্বর এবং বিকাশ ও ব্যাংক একাউন্টের তথ্য নিচে দেওয়া হলো।

বিকাশ নম্বরঃ01614924745
নগদ নম্বরঃ01614924745

ব্যাংক একাউন্টের নামঃ Mohua akter
ব্যাংক একাউন্টের নম্বরঃ20507770209263505
রাউটিং নম্বরঃ 125270607
ব্যাংকের নামঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ
শাখার নামঃপাগলা শাখা
জেলাঃনারায়ণগঞ্জ

যোগাযোগ
মহুয়া - আরাফাতের বড় বোন
মোবাইল নম্বর- 01725420930

২৪ জেলার এনসিটিএফ শিশুদের নিয়ে ইয়ুথ মেন্টর গ্রুপ, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের সহযোগিতায় আয়োজন করছে চাইল্ড রাইটস এন্ড ...
24/04/2025

২৪ জেলার এনসিটিএফ শিশুদের নিয়ে ইয়ুথ মেন্টর গ্রুপ, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের সহযোগিতায় আয়োজন করছে চাইল্ড রাইটস এন্ড লিডারশীপ ট্রেনিং।

আমরা বিশ্বাস করি যে, শিশুদের অধিকার এবং নেতৃত্বের গুণাবলী তাদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

এই প্রশিক্ষণের মাধ্যমে শিশুরা তাদের অধিকার সম্পর্কে জানতে পারবে এবং নেতৃত্বের মাধ্যমে তাদের নিজস্ব ক্ষমতাকে চিহ্নিত করতে শিখবে যা আগামীতে শক্তিশালী,সচেতন ও দায়িত্বশীল যুব গড়তে সক্ষম হবে।

এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলার আয়োজনে শিশুদের নিয়ে হয়ে গেলো “আমার প্রিয় বন্ধু গাছ” ক্যাম্পেইন। ক্যাম্পেইনটির অংশ হিসেবে শিশুর...
06/06/2024

এনসিটিএফ চুয়াডাঙ্গা জেলার আয়োজনে শিশুদের নিয়ে হয়ে গেলো “আমার প্রিয় বন্ধু গাছ” ক্যাম্পেইন। ক্যাম্পেইনটির অংশ হিসেবে শিশুরা তার প্রিয় বন্ধুটির সম্পর্কে আরো জেনেছে এবং তার ছবি এঁকে। শহরের রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ ও ৫ম শ্রেণীর প্রায় ৪০ জন শিক্ষার্থী উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

#আমার_প্রিয়_বন্ধু_গাছ
#হ্যাপি_ড্রিমস_ফাউন্ডেশন
#এনসিটিএফ
#ইয়ুথ_মেন্টর_গ্রুপ

যুব উৎসব ২০২৩❤️
28/11/2023

যুব উৎসব ২০২৩❤️

আর মাত্র ৩ দিন।রেজিষ্ট্রেশন সময় আছে আর মাত্র ৩ দিন❤️🖐️তাই দেরি না করে এখনি করে ফেলো রেজিষ্ট্রেশন।এ বারের আয়োজনে রয়েছে শে...
25/11/2023

আর মাত্র ৩ দিন।

রেজিষ্ট্রেশন সময় আছে আর মাত্র ৩ দিন❤️🖐️
তাই দেরি না করে এখনি করে ফেলো রেজিষ্ট্রেশন।

এ বারের আয়োজনে রয়েছে শেখা এবং জানার অনেক কিছু। এখনো যারা অংশগ্রহণ করেন নাই। তারা দ্রুত রেজিষ্ট্রেশন করে তোমার অংশগ্রহণ নিশ্চিত করো।

যুব উৎসব ২০২৩ এ অংশগ্রহণ করতে রেজিষ্ট্রেশন করুন নিচের লিংকটি পূরণ করুন।

রেজিষ্ট্রেশন লিংক ঃ https://forms.gle/psgDK6aM5axfheUT8

২৫০ টাকায় যুব উৎসবে অংশগ্রহণ করার জন্য রেজিষ্ট্রেশন করে ফেলো এখনি...যুব উৎসবে পাচ্ছো ১০০০০/- দশ হাজার টাকায় তোমার ক্যাম্...
10/11/2023

২৫০ টাকায় যুব উৎসবে অংশগ্রহণ করার জন্য রেজিষ্ট্রেশন করে ফেলো এখনি...

যুব উৎসবে পাচ্ছো ১০০০০/- দশ হাজার টাকায় তোমার ক্যাম্পেইন বাস্তবায়নের সুযোগ। তাই এখনি অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করে ফেলো.....

হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন এর আয়োজনে দিনব্যাপি আগামী ২৫ নভেম্বর ১০০ জন তরুণ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় বারের মত যুব উৎসব ২০২৩।

দেশের যেকোন প্রান্তের ১৫-৩৫ বছর বয়সী তরুণরা যুব উৎসব ২০২৩ এ অংশগ্রহণের জন্য রেজিষ্টেশন করতে পারবে। রেজিষ্টেশনের প্রথম ১০০ জনই সুযোগ পাবে এবারের আয়োজনে অংশ নেবার। সারাদিন ব্যাপি এই আয়োজনে থাকবে দলগতভাবে একটি সামাজিক সমস্যা চিহ্নিতকরণ এবং তা নিয়ে কাজ করার সুযোগ। থাকবে সমস্যাটি সমাধানে নিজের মতামত প্রকাশের সুযোগ যা নিয়ে তৈরি করতে পারবে একটি সুন্দর ক্যাম্পেইন পরিকল্পনা।

সামাজিক সমস্যা সমাধানে তোমার দলের পরিকল্পনাটি সেরা হলে তা বাস্তবায়নের জন্য হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন ১০০০০/- (দশ হাজার) টাকা সহযোগিতা করবে। যা দিয়ে দলটি তাদের পরিকল্পনা অনুযায়ী ক্যাম্পেইনটি বাস্তবায়ন করতে পারবে।

তরুণদের পরিকল্পনা এবং কার্যকরী উদ্যোগ আমাদের করবে আরো বেশি অনুপ্রাণিত। তাই আর দেরি না করে তোমার দলের আইডিয়াকে সেরা করতে সারাদিন ব্যাপি এই আয়োজনে অংশগ্রহণের জন্য রেজিষ্টেশন করো এখনি।

রেজিষ্ট্রেশন ফি মাত্র ২৫০ টাকা।

রেজিষ্ট্রেশন লিংক ঃ
https://forms.gle/7D6u6WUUM8fvArxa9

-যুব উৎসবের টিশার্ট

- অংশগ্রহণকারী হিসেবে সনদপত্র।

- দুপুরের খাবার

- সেরা ক্যাম্পেইন পরিকল্পনাকারী দলের জন্য নগদ অর্থ সহযোগিতা।

প্রয়োজনে : ০১৭৪৪৯৫৮৬০৪

রেজিষ্টেশনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৩, রাত ১২ টা পর্যন্ত।

যুব উৎসবে পাচ্ছো ১০০০০/- দশ হাজার টাকায় তোমার ক্যাম্পেইন বাস্তবায়নের সুযোগ। তাই এখনি অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করে ফে...
05/11/2023

যুব উৎসবে পাচ্ছো ১০০০০/- দশ হাজার টাকায় তোমার ক্যাম্পেইন বাস্তবায়নের সুযোগ। তাই এখনি অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করে ফেলো.....

হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন এর আয়োজনে দিনব্যাপি আগামী ২৫ নভেম্বর ১০০ জন তরুণ নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় বারের মত যুব উৎসব ২০২৩।

দেশের যেকোন প্রান্তের ১৫-৩৫ বছর বয়সী তরুণরা যুব উৎসব ২০২৩ এ অংশগ্রহণের জন্য রেজিষ্টেশন করতে পারবে। রেজিষ্টেশনের প্রথম ১০০ জনই সুযোগ পাবে এবারের আয়োজনে অংশ নেবার। সারাদিন ব্যাপি এই আয়োজনে থাকবে দলগতভাবে একটি সামাজিক সমস্যা চিহ্নিতকরণ এবং তা নিয়ে কাজ করার সুযোগ। থাকবে সমস্যাটি সমাধানে নিজের মতামত প্রকাশের সুযোগ যা নিয়ে তৈরি করতে পারবে একটি সুন্দর ক্যাম্পেইন পরিকল্পনা।

সামাজিক সমস্যা সমাধানে তোমার দলের পরিকল্পনাটি সেরা হলে তা বাস্তবায়নের জন্য হ্যাপি ড্রিমস ফাউন্ডেশন ১০০০০/- (দশ হাজার) টাকা সহযোগিতা করবে। যা দিয়ে দলটি তাদের পরিকল্পনা অনুযায়ী ক্যাম্পেইনটি বাস্তবায়ন করতে পারবে।

তরুণদের পরিকল্পনা এবং কার্যকরী উদ্যোগ আমাদের করবে আরো বেশি অনুপ্রাণিত। তাই আর দেরি না করে তোমার দলের আইডিয়াকে সেরা করতে সারাদিন ব্যাপি এই আয়োজনে অংশগ্রহণের জন্য রেজিষ্টেশন করো এখনি।

রেজিষ্ট্রেশন লিংক ঃ
https://forms.gle/7D6u6WUUM8fvArxa9

-যুব উৎসবের টিশার্ট

- আইডি কার্ড

- অংশগ্রহণকারী হিসেবে সনদপত্র।

- সকালে নাস্তা

- দুপুরের খাবার

- সেরা ক্যাম্পেইন পরিকল্পনাকারী দলের জন্য নগদ অর্থ সহযোগিতা।

প্রয়োজনে : ০১৭৪৪৯৫৮৬০৪

রেজিষ্টেশনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৩, রাত ১২ টা পর্যন্ত।

ধন্যবাদ কিশোরী, মা-বাবা, পরিবারের সদস্য, এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের বাংলাদেশের কিশোরীদের আকাঙ্ক্ষাগুলো আমাদের জানানোর জন...
03/10/2023

ধন্যবাদ কিশোরী, মা-বাবা, পরিবারের সদস্য, এবং নেতৃস্থানীয় ব্যক্তিদের বাংলাদেশের কিশোরীদের আকাঙ্ক্ষাগুলো আমাদের জানানোর জন্য। আমরা সারা বাংলাদেশ থেকেই সাড়া পেয়ে অভিভূত। আগামী ১০ অক্টোবর ২০২৩, সকাল ১১টা থেকে, আপনাদের দেয়া তথ্য দিয়ে সাজানো সেভ দ্য চিলড্রেন আয়োজিত ফেসবুক লাইভ “Girl Talk” শো দেখার আমন্ত্রন রইল। আমরা কৃতজ্ঞ আমদের প্রিয় স্বেচ্ছাসেবকবৃন্দ যারা জেলা পর্যায়ে ক্যাম্পেইন সফল করতে আমাদের পাশে ছিলেন।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং বিদ্যালয় কর্তৃপক্ষ এর কাছে তাদের আন্তরিক সহযোগীতার জন্য।

আপনাদের গুরুত্বপূর্ণ ভাবনা আমাদের জানাতে নীচের লিঙ্কে ক্লিক করুন :https://l.scibd.info/iDWIDG23ফর্ম পূরণের শেষ সময়: ৩০ ...
24/09/2023

আপনাদের গুরুত্বপূর্ণ ভাবনা আমাদের জানাতে নীচের লিঙ্কে ক্লিক করুন :

https://l.scibd.info/iDWIDG23

ফর্ম পূরণের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক কন্যা শিশু দিবস ২০২৩ উপলক্ষ্যে চলছে সেভ দ্য চিলড্রেন এর গার্লটক ক্যাম্পেইন, যা সারা দেশ থেকে জানতে চাইছে ১৩-১৯ বছর বয়সী মেয়েদের আকাঙ্ক্ষার কথা।

গার্লটক ক্যাম্পেইনের বিষয়ে আরো বিস্তারিত জানাতে আগামীকাল সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, সকাল ১১:৩০ এ ফেসবুক লাইভ এ আসছেন সেভ দ্য চিলড্রেন এর এডভাইজার- জেন্ডার ইকুয়েলিটি এন্ড সোশ্যাল ইনক্লুশন, শামীমা আক্তার শাম্মী। আপনাদের অংশগ্রহন আমাদের এ ক্যাম্পেইনকে সফল করতে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। দেখা হবে।
#বলবো_আমি_শুনো_সবাই

Address

Gulshan 2
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Youth Mentor Group of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share