06/07/2026
√ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর ১৯শ সভার রেজুলেশন :
√ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের ১৯শ সভা গত ৩রা জুলাই,২০২৬ ইং, শুক্রবার ,সন্ধ্যা ৭টা, কয়লা রেষ্টুরেন্ট,তেজগাঁও - গুলশান লিংক রোড,ঢাকায় অনুষ্ঠিত হয়।
√সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি প্রকৌশলী জনাব মো: আবদুস সবুর এবং সভা সঞ্চালন করেন সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মসীউর রহমান রবীন এবং সভা সঞ্চালনায় সহযোগিতা করেন কার্যকরী পরিষদের দপ্তর সম্পাদক প্রকৌশলী হুমায়ুন কবির হিমু।
√সভায় উপস্থিত ছিলেন, সর্ব জনাব কোষাধ্যক্ষ,
উইং কমান্ডার আলী হায়দার মো: জগলুল (অব:), ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আবু মো: হাসানাত মামুন,কার্যকরি পরিষদের সদস্য- কে,এইচ,এম ইকবাল মাসুদ, আবুল কালাম আজাদ,মোর্শেদ মিলন,
আমন্ত্রিত- প্রকৌশলী- এ,এস,এম মাসুদ,
শাহিন মো:মহিউদ্দিন খান, মো:ছালাহ উদ্দিন, আ:হালিম খান,মো:মিজান প্রমুখ।
সভার কার্যক্রম শুরু করার পূর্বে অ্যাসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা প্রবীন নেতা অ্যালামনাই মরহুম তোফায়েল আহমেদ এবং অসুস্থ্যতা জনিত কারনে লাইফ সাপোর্টে থাকা সাংগঠনিক সম্পাদক গোলাম মাসুদ খান লাবলু সহ সকল অসুস্থ্য অ্যালামনাই, অ্যালামনাইদের পিতা-মাতা,পরিবারের সদস্য ও আত্নীয় স্বজন যারা মৃত্যু বরন করেছেন তাদের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য জনাব- মো:ছালাহ উদ্দিন।
দোয়া শেষে সভায় সম্মানিত সাধারন সম্পাদক ১৮শ সভার রেজুলেশন অনুমোদন এর জন্য পাঠ করেন এবং ১৯শ সভার আলোচ্যসূচী আলোচনার জন্য উপস্থাপন করেন।
উপস্থিত সদস্য বৃন্দ আলোচনায় অংশগ্রহন করেন।
সভায় সর্ব সম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত সমুহ গৃহীত হয়।
√ সিদ্ধান্ত-০১: সভায় ১৮শ সভার রেজুলেশন সর্বসম্মতিক্রমে পাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত-০২: সভায় অ্যাসোসিয়েশন এর সাবেক সভাপতি অধ্যাপক ড.মো:মাকসুদ হেলালীকে উপদেষ্টা পরিষদে, যুগ্ন সাধারন সম্পাদক প্রকৌশলী জনাব এ,টি,এম মহিউদ্দিন ফারুককে সহ- সভাপতি, ও যুগ্ন সাধারন সম্পাদক হিসেবে জনাব আবু মো:হাসানাত মামুনকে,
ত্রান ও দূর্যোগ সম্পাদক হিসেবে কে,এইচ,এম ইকবাল মাসুদকে এবং কার্যকরী পরিষদের সদস্য হিসেবে প্রকৌশলী জনাব এ,এস,এম মাসুদ(১৯৭৩),জনাব শাহিন মো:মহিউদ্দিন খান (১৯৮০) ও জনাব মো:ছালাহ উদ্দিন(১৯৮০)কে অন্তর্ভুক্তি করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত -০৩: সভায় সাংগঠনিক গতিশীলতা ও সদস্য সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে "সাংগঠনিক ও যোগাযোগ সম্প্রসারণ পরিষদ" নামে একটি কমিটি গঠন করা হয়। কার্যকরী পরিষদের সদস্য শাহিন মো: মহিউদ্দিন খানকে এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয় এবং প্রয়োজনে কমিটির আহ্বায়ক সদস্য সংখ্যা কো-অপশন করার ক্ষমতা দিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিশেষে, আর কোন আলোচনা না থাকায় সভাপতি মহোদয় উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
ধন্যবাদান্তে:
প্রকৌশলী মো:আবদুস সবুর
সভাপতি
মসীউর রহমান রবীন
সাধারন সম্পাদক
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় অ্যাসোসিয়েশন।
অনুলিপি:(অবগতির জন্য)
(মেসেঞ্জার,WhatsApp গ্রুপ) পেইজে পাওয়া যাবে।
প্রকৌশলী হুমায়ুন কবির হিমু
দপ্তর সম্পাদক
ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
তারিখ: ০৩/০৭/২০২৬ইং