17/06/2026
এই গুরুত্বপূর্ণ জরিপে আপনার মূল্যবান অংশগ্রহণ একান্ত কাম্য। জরিপে অংশগ্রহণ করতে নিচের লিংকে প্রবেশ করুন:
https://forms.gle/BhTTHJEHeP92Y1Jp8
ভয়াবহ প্লাস্টিক দূষণের চাপে আজ আমাদের প্রিয় শহর ময়মনসিংহ মারাত্মক ঝুঁকির মুখে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক শুধু আমাদের ড্রেনেজ ব্যবস্থাকেই অকার্যকর করছে না, বরং প্রিয় ব্রহ্মপুত্র নদকেও দূষণের দিকে ঠেলে দিচ্ছে। সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণায় নদের মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে, যা আমাদের খাদ্য শৃঙ্খল ও জনস্বাস্থ্যের জন্য গভীর উদ্বেগের বিষয়। এর পাশাপাশি বায়ু ও পরিবেশ দূষণসহ নানা ধরনের দীর্ঘমেয়াদি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই সিঙ্গেল-ইউজ প্লাস্টিক।
গত কয়েক বছর ধরে আমরা শহরে প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছি। এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে, ActionAid Bangladesh-এর Global Organizing and Leadership Development (GOLD) প্রকল্পের সহায়তায় আমরা “টেকসই ময়মনসিংহ শহর নির্মাণে প্লাস্টিক দূষণের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়” শীর্ষক একটি নাগরিক জরিপ পরিচালনা করছি।
এই গুরুত্বপূর্ণ জরিপে আপনার মূল্যবান অংশগ্রহণ একান্ত কাম্য।
জরিপে অংশগ্রহণ করতে নিচের লিংকে প্রবেশ করুন:
https://forms.gle/BhTTHJEHeP92Y1Jp8
আপনার সময় ও অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ।