Love Share BD

Love Share BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Love Share BD, Nonprofit Organization, 6800 Backlick Road, Springfield Estates, VA.

08/27/2026
08/11/2026

আলহামদুলিল্লাহ! রংপুরে Love Share BD-এর “চা-ঘর” স্বাবলম্বীকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

Love Share BD-এর চা-ঘর উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুশফিকুল ফজল আনসারীসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

রংপুরবাসীর আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতা আমাদের সত্যিই মুগ্ধ করেছে। এই উদ্যোগকে এত সুন্দরভাবে গ্রহণ করার জন্য রংপুরবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

বিশেষ ধন্যবাদ Love Share BD-এর চেয়ারম্যান জাকির চৌধুরীকে, যাঁর আন্তরিক সহযোগিতা ও অবদানে এই মহৎ উদ্যোগ এগিয়ে যাচ্ছে।

আমাদের লক্ষ্য—সুবিধাবঞ্চিত মানুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলা।

ধন্যবাদ রংপুরবাসী। ধন্যবাদ Love Share BD-এর সকল শুভাকাঙ্ক্ষী ও সহযোগীকে।
Video: Dewan Biplob team

08/09/2026

রংপুরে Love Share BD-এর ‘চা-ঘর’ প্রকল্পের উদ্বোধন।

সুবিধাবঞ্চিত মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে এই প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত ও সিনিয়র সচিব মুশফিকুল ফজল আনসারীসহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ।

Love Share BD—মানবতার পাশে, স্বাবলম্বী বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।

08/08/2026

লাভশেয়ার বিডির স্বাবলম্বীকরণ প্রকল্প—রংপুরে “চাঘর”

আজ রংপুরে লাভশেয়ার বিডির স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় সুবিধাভোগীদের জন্য তৈরি করা তিনটি “চাঘর” পরিদর্শন করি।

লাভশেয়ার বিডির চেয়ারম্যান জাকির চৌধুরী ও তাঁর সহধর্মিণীর সম্পূর্ণ অর্থায়নে রংপুরের সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরির লক্ষ্যে মোট ২৫টি চাঘর করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজ আমরা তিনটি চাঘর ঘুরে দেখি এবং সুবিধাভোগীদের সঙ্গে কথা বলি।

এই মানবিক উদ্যোগের জন্য লাভশেয়ার বিডির চেয়ারম্যান জাকির চৌধুরী ও তাঁর সহধর্মিণীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। একই সঙ্গে আমাদের সহযোগিতা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করার জন্য রংপুরবাসীকেও অসংখ্য ধন্যবাদ।

আমাদের লক্ষ্য—সহায়তা নয় শুধু, মানুষের জন্য স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা।

Love Share BD — ভালোবাসা ভাগ করে, স্বাবলম্বিতার পথে।

লাভ শেয়ার বিডি ও বাঙালীর পাঠশালার উদ্যোগে ব্যতিক্রমী চা ঘর
07/28/2026

লাভ শেয়ার বিডি ও বাঙালীর পাঠশালার উদ্যোগে ব্যতিক্রমী চা ঘর

আলহামদুলিল্লাহ, লাভশেয়ার বিডি–এর সুবিধাবঞ্চিতের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এবার আমাদের নতুন চা ঘর চালু হয়েছে সাতক্...
07/27/2026

আলহামদুলিল্লাহ, লাভশেয়ার বিডি–এর সুবিধাবঞ্চিতের স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এবার আমাদের নতুন চা ঘর চালু হয়েছে সাতক্ষীরা, খুলনায়।

সুবিধাবঞ্চিত মানুষের কর্মসংস্থান সৃষ্টির এই উদ্যোগে এবার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ড. নয়ন বাঙালি এবং তার পাটশালা তথ্যকেন্দ্র। তাঁদের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণের জন্য আমরা কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, আরও অনেক শুভাকাঙ্ক্ষী আমাদের এই মানবিক উদ্যোগে যুক্ত হবেন।

আমাদের লক্ষ্য একটাই—বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষকে কর্মসংস্থানের সুযোগ করে দিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করা। একটি ছোট্ট চা ঘর তাদের নিজের পায়ে দাঁড়াতে, সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে এবং পরিবারের পাশে দাঁড়াতে সহায়ক হবে।

আসুন, সবাই মিলে মানুষের পাশে দাঁড়াই এবং একটি স্বাবলম্বী বাংলাদেশ গড়ার এই যাত্রায় অংশ নিই।
Please donate generously
Zelle- [email protected]
Zelle- 703-798-2168
Nagod - 01998093392

আলহামদুলিল্লাহ!লাভশেয়ার বিডির স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এবার ঢাকার শনির আখড়ায় মোসাম্মৎ নিশাত সুলতানা-এর জন্য একট...
07/20/2026

আলহামদুলিল্লাহ!

লাভশেয়ার বিডির স্বাবলম্বীকরণ প্রকল্পের আওতায় এবার ঢাকার শনির আখড়ায় মোসাম্মৎ নিশাত সুলতানা-এর জন্য একটি চায়ের দোকান (চা ঘর) স্থাপন করে দেওয়া হয়েছে।

এটি আমাদের disadvantaged people-দের স্বাবলম্বী করার ধারাবাহিক উদ্যোগের আরেকটি সফল প্রকল্প। লাভশেয়ার বিডি বিশ্বাস করে, সাময়িক সহায়তার চেয়ে মানুষের জন্য একটি স্থায়ী আয়ের ব্যবস্থা করে দেওয়াই সবচেয়ে কার্যকর মানবিক সহযোগিতা।

ইনশাআল্লাহ, লাভশেয়ার বিডি সারা বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন আরও স্বাবলম্বীকরণ প্রকল্প বাস্তবায়ন করে তাদের নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সবাই আমাদের জন্য দোয়া করবেন।

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে লাভ শেয়ার বিডির ত্রাণ বিতরণচট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত খানখানাবাদ ইউনিয়নে লাভ শে...
07/18/2026

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে লাভ শেয়ার বিডির ত্রাণ বিতরণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত খানখানাবাদ ইউনিয়নে লাভ শেয়ার বিডির সহযোগিতায় ও বিএনপি নেতা মফিজুর রহমান আশিকের ব্যবস্থাপনায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে ছনুয়া ইউনিয়নের মাদ্রাসার টেক ও খানখানাবাদ বি বি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। পরে বানভাসি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

লাভ শেয়ার বিডির পক্ষ থেকে জানানো হয়, বাঁশখালীর বানভাসি মানুষদের জন্য চাল, ডাল, পেঁয়াজ, তেল, আলু ও স্যালাইনসহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনের কাজ করবে লাভ শেয়ার বিডি।

বিএনপি নেতা মফিজুর রহমান আশিক বলেন, 'বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁশখালীর মানুষের জন্য রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর উদ্যোগে লাভ শেয়ার বিডির ক্ষুদ্র এই উপহার। সাম্প্রতিক বন্যায় অনেক মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে লাভ শেয়ার বিডি ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ইনশাআল্লাহ্, ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে লাভ শেয়ার বিডির পক্ষ থেকে কাজ করা হবে।'

এ সময় ত্রাণবিতরণকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা যুবদল নেতা জালাল উদ্দিন প্রমুখ।' #

ছবি: ক্যাপশন> বাঁশখালীর খানখানাবাদে বন্যার্তদের মাঝে লাভ শেয়ার বিডির ত্রাণ বিতরণ

07/17/2026

Address

6800 Backlick Road
Springfield Estates, VA
22150

Alerts

Be the first to know and let us send you an email when Love Share BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share