MUNA Dawah Atlantic City

MUNA Dawah Atlantic City Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MUNA Dawah Atlantic City, Nonprofit Organization, 2426 Atlantic Avenue, Atlantic City, NJ.

আলহামদুলিল্লাহ, হোটেল রামাদায় বাচাইকৃত এসোসিয়েট মেম্বারদের (কর্মী) নিয়ে এ্যডোকেশন ক্যাম্প সুন্দরভাবে শেষ হল।
05/03/2026

আলহামদুলিল্লাহ, হোটেল রামাদায় বাচাইকৃত এসোসিয়েট মেম্বারদের (কর্মী) নিয়ে এ্যডোকেশন ক্যাম্প সুন্দরভাবে শেষ হল।

সুপ্রিয় সুধীবৃন্দ,আসসালামু আলাইকুম।আলহামদুলিল্লাহ, আগামী ১৫ই জুলাই, বুধবার, Pennsville, NJ-এর 454 Fort Mott Road-এ অবস্থ...
05/01/2026

সুপ্রিয় সুধীবৃন্দ,
আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ, আগামী ১৫ই জুলাই, বুধবার, Pennsville, NJ-এর 454 Fort Mott Road-এ অবস্থিত Fort Mott State Park-এ মুনা আটলান্টিক সিটি চ্যাপ্টারের পিকনিকের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়েছে।

এই আনন্দঘন আয়োজনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাআল্লাহ, আপনাদের আন্তরিক সহযোগিতা, সম্মিলিত প্রচেষ্টা এবং নিষ্ঠার মাধ্যমে এবারের পিকনিকটি হবে একটি সুশৃঙ্খল, প্রাণবন্ত ও স্মরণীয় মিলনমেলা।

আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের আয়োজনকে আরও সুন্দর ও সফল করে তুলবে।

মুনা আটলান্টিক সিটি চ্যাপ্টারের পিকনিক ২০২৬ উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠনঃআলহামদুলিল্লাহ, ২০২৬ সালের বার্ষিক পিকনিককে আনন্দম...
04/15/2026

মুনা আটলান্টিক সিটি চ্যাপ্টারের পিকনিক ২০২৬ উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠনঃ

আলহামদুলিল্লাহ, ২০২৬ সালের বার্ষিক পিকনিককে আনন্দমুখর পরিবেশ ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে গতকাল মঙ্গলবার মসজিদ আল-হেরায় এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে একটি দক্ষ ও সুসংগঠিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়, যা আসন্ন পিকনিকের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবে।

নবগঠিত কমিটিতে মুহসিন আল-মামুনকে আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁর নেতৃত্বে পিকনিক আয়োজনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুর রহমান, যিনি সাংগঠনিক কার্যক্রম সমন্বয় ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এছাড়াও, অর্থনৈতিক ব্যবস্থাপনার দায়িত্বে আজম খানকে ট্রেজারার এবং তাঁকে সহযোগিতা করার জন্য এনামুল হক টগরকে সহ-ট্রেজারার হিসেবে মনোনীত করা হয়েছে।

সভায় পিকনিকের সম্ভাব্য তারিখ নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। সকলের মতামতের ভিত্তিতে আগামী জুলাই মাসের ১৫ তারিখ রোজ: বুধবার Fort Mott State Park
454 Fort Mott Road
Pennsville, NJ-08070 পিকনিকের দিন নির্ধারণ করা হয়েছে।

আপনাদের সকলের প্রতি আন্তরিক দাওয়াত রইল। ইনশাআল্লাহ সকলের আন্তরিক সহযোগিতা, সম্মিলিত প্রচেষ্টা এবং নিষ্ঠার মাধ্যমে এবারের পিকনিকটি একটি আনন্দঘন, সুশৃঙ্খল ও স্মরণীয় আয়োজন হিসেবে পরিণত হবে।

প্রিয় দ্বীনি ভাই-বোনেরা,আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।আলহামদুলিল্লাহ আপনারা জেনে আনন্দিত হবেন যে, মুনা আটলান্টিক সিট...
03/05/2026

প্রিয় দ্বীনি ভাই-বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ আপনারা জেনে আনন্দিত হবেন যে, মুনা আটলান্টিক সিটি চ্যাপ্টারের উদ্যোগে আগামী...
🌙 ২১ রমাদান ১৪৪৮ হিজরি।
📅 ০৩/১০/২০২৬ ইং
🗓 বার: মঙ্গলবার
📍 স্থান: মসজিদ আল-হেরায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের এবং সকল দ্বীনি ভাই বোনদের আমন্ত্রণ জানানো যাচ্ছে।

আপনাদের মূল্যবান উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও সার্থক, সৌহার্দ্যপূর্ণ ও আনন্দময় করে তুলবে—ইনশাআল্লাহ।

জাযাকাল্লাহু খাইরান

10/05/2025
08/08/2025

মুনা কনভেনশনে সকলেই পরিবারসহ আমন্ত্রীত।

06/23/2025

Dawah Fortnight MUNA Atlantic City Chapter.

06/23/2025

On the occasion of Dawah Fortnight The Quran is being distributed at MUNA Atlantic City Chapter.

06/23/2025

মুনা দাওয়াতি পক্ষ উপলক্ষে কুরআন বিতরণ।

Address

2426 Atlantic Avenue
Atlantic City, NJ
08401

Website

Alerts

Be the first to know and let us send you an email when MUNA Dawah Atlantic City posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share