বন্ধুসভা কাতার

Directions Website Contact the organization

বন্ধুসভা কাতার A largest Platform for Youths of Bangladesh

মানবিক মূল্যবোধে উজ্জীবিত মানুষের সম্মিলিত হওয়ার, নিজেদের গড়ে তোলার এবং মানবতার কল্যাণে কাজ করার একটি মঞ্চ।
(3)

শুভ জন্মদিন বইমেলা সম্পাদকমো: শরিফ হোসাইনবন্ধুসভা কাতার
23/10/2026

শুভ জন্মদিন
বইমেলা সম্পাদক
মো: শরিফ হোসাইন
বন্ধুসভা কাতার

12/10/2026

প্রবাসজীবনের ব্যস্ততা ও যান্ত্রিকতার মধ্যেও এ ধরনের আয়োজন সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব, ঐক্য ও সহ....

বন্ধুসভা কাতার-এর মাসিক বৈঠক অনুষ্ঠিত তারিখ: ৯ অক্টোবর ২০২৬  ​প্রবাসের ব্যস্ততা ও যান্ত্রিকতার মাঝে পারস্পরিক সৌহার্দ্য,...
09/10/2026

বন্ধুসভা কাতার-এর মাসিক বৈঠক অনুষ্ঠিত

তারিখ: ৯ অক্টোবর ২০২৬

​প্রবাসের ব্যস্ততা ও যান্ত্রিকতার মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার লক্ষ্যে বন্ধুসভা কাতার-এর মাসিক বৈঠক সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত সদস্যগণের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত উপস্থিতিতে এই আয়োজন এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করে।

প্রবাসজীবনে এ ধরনের নিয়মিত জমায়েত ও আনন্দঘন মুহূর্তগুলো বন্ধুদের মাঝে ঐক্য, সুসম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার মনোভাবকে আরও দৃঢ় করে তোলে।

আজকের এই বৈঠকে উপস্থিত সকল সদস্যকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা; কারণ প্রতিটি সদস্যের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতাই এই সংগঠনের সামনে এগিয়ে চলার মূল অনুপ্রেরণা।

06/10/2026

প্রিয় বন্ধু,
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা নেবেন।
আগামী ৪ নভেম্বর প্রথম আলো তার ২৮ বছর পূর্ণ করবে। এ উপলক্ষে সারা দেশের বন্ধুসভার বন্ধুরা প্রতিবছরের মতো এবারও ‘একটি ভালো কাজ’ করার উদ্যোগ নেবেন।
বছরজুড়েই বন্ধুরা দেশব্যাপী বিভিন্ন ধরনের ভালো কাজ করেন। যার প্রভাব অত্যন্ত বিস্তৃত ও অসাধারণ হয়। আমাদের প্রত্যাশা, প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বছরও দেশ ও দেশের বাইরের প্রতিটি বন্ধুসভা তাদের নিয়মিত কাজের বাইরে সামাজিক, সাংস্কৃতিক, মানবিক যেকোনো ধরনের একটি অনন্য, ব্যতিক্রমী, বৈচিত্র্যময় ও সৃজনশীল কাজ করবেন। কাজের ধরন, প্রভাব, বিস্তৃতি ও স্বাতন্ত্র্য বিবেচনায় এবারও সেরা তিন বন্ধুসভাকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে। ভালো কাজের শেষ সময় ২৫ অক্টোবর।
গত ২৭ বছর প্রথম আলোর পথচলা এবং অগ্রযাত্রায় আপনিও একজন গর্বিত সহযোগী। আশা করি, আপনি প্রথম আলোর সঙ্গে ছিলেন, আছেন ও আগামী দিনেও থাকবেন।

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ

05/10/2026
শুভ জন্মদিন দুর্যোগ ও ত্রান সম্পাদকShah M A Salman বন্ধুসভা কাতার
23/09/2026

শুভ জন্মদিন
দুর্যোগ ও ত্রান সম্পাদক
Shah M A Salman
বন্ধুসভা কাতার

শুভ জন্মদিন Abjol Ahmed উপদেষ্টা বন্ধুসভা কাতার।
16/08/2026

শুভ জন্মদিন Abjol Ahmed
উপদেষ্টা বন্ধুসভা কাতার।

05/08/2026

প্রচণ্ড গরমে বাইরে কর্মরত মানুষের পাশে দাঁড়ানোর এই ছোট্ট উদ্যোগে যারা সামর্থ্য অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করেছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের এই মানবিক অংশগ্রহণ আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। ভালো কাজের এই পথচলায় সবাই পাশে থাকুন।

05/08/2026

প্রচণ্ড গরমে বাইরে কর্মরত মানুষের কষ্ট কিছুটা হলেও কমাতে বন্ধুসভা চেষ্টা করে যাচ্ছে। আপনিও সামর্থ্য অনুযায়ী নিজ নিজ অবস্থান থেকে একটি ভালো কাজে অংশ নিন।

05/08/2026

গত ১০ শে জুলাই বন্ধুসভা পানীয় বিতরনী কার্যক্রম বাস্তবায়ন করে।
প্রচণ্ড গরমে বন্ধুসভা চেষ্টা করে বাইরে কর্মরত মানুষের পাশে থাকতে। আমরা আহ্বান করছি, সামর্থ্য অনুযায়ী সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান। আসুন, আমরা সবাই সর্বোচ্চ চেষ্টা করি ভালো কাজের মাধ্যমে মানবতার সেবা করি।

Address

Doha

Alerts

Be the first to know and let us send you an email when বন্ধুসভা কাতার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to বন্ধুসভা কাতার:

Shortcuts

Share