01/12/2024
"মানবতা সেই চেতনা, যা আমাদের সবাইকে একসূত্রে বাঁধে।" 🌻
মানবতার কাজ "প্রতিজ্ঞা"র কাছে পূজো! বিশ্ববিখ্যাত সংগঠন রামকৃষ্ণ মিশনও এই আদর্শে বিশ্বাসী। তাই মানবসেবার পাঠ নিতে "প্রতিজ্ঞা" পরিবার সুযোগ পেলেই হাজির হয় মিশনের দরবারে। আজ ০১/১২/২০২৪- রবিবার, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের শাখা সেচ্ছাসেবী সংগঠন কল্যানে আয়োজিত হয়েছিলো সেচ্ছায় রক্তদান শিবির। আমন্ত্রণ জানানো হয় আমাদের "পুরুলিয়া প্রতিজ্ঞা ফাউন্ডেশন" পরিবার কে! ❤️
"প্রতিজ্ঞা" তার কর্মীবাহিনী নিয়ে আজ হাজির হয় অনুষ্ঠানে। এইভাবেই রামকৃষ্ণ মিশনের সাহচর্য্যে মানবসেবার কাজে রত থাকতে পারে নিজেদেরকে ধন্য মনে করছে টীম "প্রতিজ্ঞা" পরিবার। 🙂
"যদি তুমি মানবজাতিকে সেবা করতে চাও, তবে ঈশ্বরের প্রতি তোমার ভালোবাসা প্রকৃত হবে।" স্বামীজি মনে করতেন, মানুষের সেবা করাই ঈশ্বরের সেবা।
স্বামীজি সবসময় শিবজ্ঞানে জীবসেবার কথা বলে গেছেন। স্বামীজির আদর্শে বিশ্বাসী সন্ন্যাসীরা সারাটা জীবন দুর্গত মানুষের সেবায় অতিবাহিত করেন। মানবসেবাই তাঁদের কাছে ঈশ্বরের পূজা। তাই এই ঈশ্বরের দূত মহারাজদের সান্নিধ্য উজ্জীবিত করে আমাদের "প্রতিজ্ঞা"র কর্মীবাহিনীকে। এইকারনে উনাদের আমন্ত্রনে সাড়া দিতে উদগ্রীব হয়ে থাকে "প্রতিজ্ঞা" পরিবার। আজকের কল্যানের প্রাঙ্গনে আয়োজিত সেচ্ছায় রক্তদান শিবির ছিলো সেইরকমই একটি মহতি অনুষ্ঠান যেখানে অংশগ্রহনের সুযোগ পেয়ে "প্রতিজ্ঞা" টীমের ঔজ্জ্বল্য আরো বৃদ্ধি পেলো। আগামীদিনে এইভাবেই মিশনের অভিভাবকত্বে মানবসেবার স্বপ্ন পূরন করবে "প্রতিজ্ঞা"। ❣️🙏
জয় হোক মানবতার, জয় হোক রামকৃষ্ণ মিশনের, জয় হোক মানুষের, জয় হোক কল্যাণের, জয় হোক প্রতিজ্ঞা'র কর্মীবাহিনী ✊
#মানুষের_জন্য