Team Honest

Call Directions Contact the organization

Team Honest A group of people working tirelessly towards humanity. Founded On 5th June,2021

মা দুর্গা সবার জীবন ভরিয়ে রাখুন সুখ, শান্তি ও ভালোবাসায়। ❤️🙏বিদায়ের সুরে মন আজ ভারাক্রান্ত, আবার একটা বছরের অপেক্ষা… ...
21/10/2026

মা দুর্গা সবার জীবন ভরিয়ে রাখুন সুখ, শান্তি ও ভালোবাসায়। ❤️🙏
বিদায়ের সুরে মন আজ ভারাক্রান্ত, আবার একটা বছরের অপেক্ষা… 🥹🌺
আসছে বছর আবার হবে, মা দুর্গা আবার আসবে! ❤️
শুভ বিজয়া দশমী। জয় মা দুর্গা! 🙏

🙏🙏
16/10/2026

🙏🙏

দুর্গাপুজো আমার, আপনার, সবার। আর এই উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে। 🥰আজ মহাপঞ্চমীর...
15/10/2026

দুর্গাপুজো আমার, আপনার, সবার। আর এই উৎসবের আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সেই আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে। 🥰

আজ মহাপঞ্চমীর সকালে প্রায় ৪০ জন শিশু এবং ৩৫ জন বয়স্ক মানুষের হাতে নতুন পোশাক তুলে দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত ও কৃতজ্ঞ। ❤️👗

সত্যি বলতে, এবছর আমাদের পথটা খুব একটা সহজ ছিল না। অনেকটা দেরিতে উদ্যোগ শুরু করেছিলাম। মনে মনে একটা লক্ষ্য ছিল, কিন্তু এত অল্প সময়ে সেই লক্ষ্য পূরণ করতে পারব কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল।

কিন্তু শেষ মুহূর্তে আপনারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, বিশেষ করে শেষ তিন দিনে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তা আমাদের কাছে সত্যিই ভোলার নয়। 🙏❤️

যে ২৭ জন মানুষ আমাদের এই উদ্যোগে এগিয়ে এসেছেন, আপনাদের প্রত্যেককে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতা শুধু কিছু নতুন পোশাকের ব্যবস্থা করেনি, বরং কিছু শিশু ও বয়স্ক মানুষের মুখে হাসি ফোটানোর সুযোগ করে দিয়েছে। ❤️

আমরা জানি, এইটুকু প্রচেষ্টা হয়তো অনেক বড় কিছু নয়। কিন্তু কারও পুজোর আনন্দে সামান্য অংশীদার হতে পারাটাও আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি।

সবশেষে, টিম অনেস্টের পক্ষ থেকে প্রত্যেকের উদ্দেশে রইল একটাই প্রার্থনা...
আপনাদের বাড়ির ছোট্ট শিশু থেকে শুরু করে বাড়ির দাদু-দিদা, পরিবারের প্রত্যেক সদস্য এবং প্রতিটি বাঙালি যেন আনন্দে, সুস্থতায় ও নিরাপদে দুর্গাপুজো কাটান। সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি আর ভালোবাসায়। 🌸❤️

ভালো থাকুক প্রতিটি শিশু, ভালো থাকুন প্রত্যেক বয়স্ক মানুষেরা। আর এভাবেই মানুষের পাশে থাকার শক্তি জুগিয়ে যাক আমাদের এই ছোট্ট পরিবার।

🙏 টিম অনেস্টের পাশে থাকার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ।

জয় মা দুর্গা! ❤️🌺

শুভ শারদীয়া!🧿🌼
#জয়মাদুর্গা

পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা—মা আসছেন! ❤️🌺🙏 শুভ মহালয়া।
10/10/2026

পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা—মা আসছেন! ❤️🌺🙏 শুভ মহালয়া।

🩸 “রক্তদান জীবন দান” ❤️আজ ২রা অক্টোবর ২০২৬, বি.এফ. ক্লাবের গৌরবময় শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত মহৎ মানবকল্যাণমূলক “রক্...
02/10/2026

🩸 “রক্তদান জীবন দান” ❤️
আজ ২রা অক্টোবর ২০২৬, বি.এফ. ক্লাবের গৌরবময় শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত মহৎ মানবকল্যাণমূলক “রক্তদান শিবির”-এ Team Honest-এর সহযোগিতায় আমাদের পক্ষ থেকে ৬ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
এই মহৎ উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য Purulia Foundation-কে ও পুরুলিয়া মিউনিসিপ্যালিটি ও HDFC Bank কেও জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মানবসেবার এই কাজে একসঙ্গে এগিয়ে আসা সত্যিই অনুপ্রেরণার। ❤️
আমাদের পক্ষ থেকে রক্তদানকারী প্রত্যেক স্বেচ্ছাসেবী রক্তদাতাকে জানাই অশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের একটি ছোট্ট উদ্যোগই হয়তো কোনো এক অচেনা মানুষের জীবনে বয়ে আনবে নতুন আশার আলো।
একইসঙ্গে বি.এফ. ক্লাবের শতবর্ষ পূর্তি উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। শতবর্ষের এই গৌরবময় পথচলা আরও সমৃদ্ধ হোক এবং মানুষের পাশে থেকে সমাজসেবার এই উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকুক। 💐
রক্তের কোনো বিকল্প নেই।
আপনার রক্তদান, কারও জীবনের নতুন সকাল। 🩸❤️
Team Honest 🖤
মানুষের পাশে, মানুষের জন্য।
#রক্তদানজীবনদান #রক্তদান

Happy birthday our Member🖤
02/10/2026

Happy birthday our Member🖤

🔧🙏 শুভ বিশ্বকর্মা পূজা 🙏🔧কর্মে আসুক শক্তি, সৃষ্টিতে আসুক সাফল্য,শ্রম ও নিষ্ঠায় পূর্ণ হোক প্রতিটি স্বপ্ন। ❤️শুভ বিশ্বকর্...
18/09/2026

🔧🙏 শুভ বিশ্বকর্মা পূজা 🙏🔧
কর্মে আসুক শক্তি, সৃষ্টিতে আসুক সাফল্য,
শ্রম ও নিষ্ঠায় পূর্ণ হোক প্রতিটি স্বপ্ন। ❤️
শুভ বিশ্বকর্মা পূজা

দুর্গাপুজো আমার, আপনার, সবার… ❤️🌸তফাৎ শুধু এতটুকুই, আমরা অনেকেই এই ৫ দিনে ১০টা নতুন জামা কিনি, আর কেউ কেউ অপেক্ষা করে থা...
14/09/2026

দুর্গাপুজো আমার, আপনার, সবার… ❤️🌸
তফাৎ শুধু এতটুকুই, আমরা অনেকেই এই ৫ দিনে ১০টা নতুন জামা কিনি, আর কেউ কেউ অপেক্ষা করে থাকে, যদি এই ৫ দিনে অন্তত ১টা নতুন জামা জোটে… বাস্তবটা কখনও কখনও এমনই।
আপনার পুজোর বাজারের বাজেট থেকে যদি একটা শিশুর জন্যও একটু এগিয়ে আসেন, বিশ্বাস করুন, সেই আনন্দটা অন্যরকম। মন থেকে একটা শান্তি পাবেন। ❤️
কারণ বাচ্চা তো বাচ্চাই হয়…
সে নিজের হোক বা অন্যের।
আসুন, নিজেদের সন্তানের নতুন জামার আনন্দের পাশাপাশি আরও কয়েকটা ছোট্ট মুখে হাসি ফুটিয়ে তুলি, বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোয়। 🥰
🙏 আপনার সামান্য সহযোগিতাই কারও পুজোর সবচেয়ে বড় আনন্দ হতে পারে।
📲 PhonePe / Google Pay: 7063144139
📞 Contact: 9635274087
Team Honest
Note: কেউ যদি নিজে নতুন জামাকাপড় কিনে দিতে চান, তাহলেও অবশ্যই আমাদের জানাতে পারেন। ❤️

🙏 শুভ গণেশ চতুর্থী 🐘🌺বাপ্পার আশীর্বাদে জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। ❤️গণপতি বাপ্পা মোরিয়া! 🙏✨
14/09/2026

🙏 শুভ গণেশ চতুর্থী 🐘🌺
বাপ্পার আশীর্বাদে জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। ❤️
গণপতি বাপ্পা মোরিয়া! 🙏✨

Behind every successful person, there is a teacher who believed, guided, and inspired. ❤️Happy Teachers' Day to all the ...
05/09/2026

Behind every successful person, there is a teacher who believed, guided, and inspired. ❤️
Happy Teachers' Day to all the incredible teachers who shape minds, build character, and change lives. 📚✨

Address

Purulia
723101

Telephone

+919635274087

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team Honest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Team Honest:

Shortcuts

Share