IQRA Welfare TRUST, Purulia

IQRA Welfare TRUST, Purulia It is a non govt. organisation . This trust though formed in 2016, got registered in 2020 with ten m

পুরুলিয়ায় সংখ্যালঘু কৃতী ছাত্রছাত্রী ও নবীন ডাক্তারদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডেন্স কর্মসূচি অনুষ্ঠিতপুরুলিয়া, ১৮ ম...
18/05/2025

পুরুলিয়ায় সংখ্যালঘু কৃতী ছাত্রছাত্রী ও নবীন ডাক্তারদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডেন্স কর্মসূচি অনুষ্ঠিত

পুরুলিয়া, ১৮ মে ২০২৫:
সংখ্যালঘু সমাজের কৃতী ছাত্রছাত্রীদের সম্মানিত করা এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে সঠিক দিশা দেখাতে ‘ইকরা ওয়েলফেয়ার ট্রাস্ট, পুরুলিয়া’-র উদ্যোগে এক অনন্য “সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডেন্স” কর্মসূচির আয়োজন করা হয়।

রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত, পুরুলিয়ার ‘আয়েশা কাচ্ছি উর্দু হাই স্কুল’ প্রাঙ্গণে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

মূলত ২০২৫ সালের মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, হাই মাদ্রাসা, আলিম, ফাজিল, CBSE ও ICSE পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী সংখ্যালঘু ছাত্রছাত্রীদের সংবর্ধিত করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

এছাড়াও, এবছর পুরুলিয়া জেলার চারজন সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত নবীন ডাক্তার যাঁরা সদ্য এমবিবিএস পাস করেছেন, তাঁদেরকেও এই অনুষ্ঠানে বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। তাঁদের সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, অভিজ্ঞ ক্যারিয়ার পরামর্শদাতা, আইনজীবী ও সমাজসেবীরা। তাঁরা ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষা ও পেশাগত দিশা সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

কৃতী ছাত্রছাত্রী ও নবীন ডাক্তারদের হাতে সম্মাননা স্মারক ও উৎসাহসূচক উপহার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এই ব্যতিক্রমী উদ্যোগে ছাত্রছাত্রী, নবীন চিকিৎসক ও অভিভাবকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ, আনন্দ ও কৃতজ্ঞতা।

আয়োজক সংস্থা ‘ইকরা ওয়েলফেয়ার ট্রাস্ট’-এর পক্ষ থেকে জানানো হয়, শিক্ষাক্ষেত্রে এই ধরনের ইতিবাচক উদ্যোগ ভবিষ্যতেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

12/05/2025
Iqra Welfare Trust, Purulia, has successfully conducted a Felicitation cm Career Guidance and Counselling Programme for...
09/06/2024

Iqra Welfare Trust, Purulia, has successfully conducted a Felicitation cm Career Guidance and Counselling Programme for meritorious minority Muslim students of 10th and 12th standard from all the recognized boards and councils. The event was held today on 09.06.2024 at Madrasa Islamia High Madrasah, Purulia, from 09:00 AM to 02:00 PM.

02/06/2024

পুরুলিয়াতে সংখ্যালঘু ছাত্র-ছাত্রী দের জন্য বিশেষ সংবর্ধনা সভার আয়োজন। (বিজ্ঞাপন)

18/05/2024

পুরুলিয়া জেলার সংখ্যালঘু ছাত্রছাত্রীদের উৎসাহ দেবার জন্য এই উদ্যোগ।
আপনাদের সন্ধানে কেউ থাকলে তাকে খবরটি দেবেন।

আগামী 09.06.2024(রবিবার)তারিখে বেলা 9 টার সময় ইকরা অয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে পুরুলিয়া টাউনে মাদ্রাসা ইসলামিয়া হাই মাদ্রাসাতে(নিউ ক্যাম্পাস,ঈদগা মহল্লা,বেগম রোকেয়া মুসলিম গার্লস হোস্টেলের বিপরীতে) মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক,হাই মাদ্রাসা, সিনিয়র মাদ্রাসা,সিবিএসই ও আইসিএসই 2024 এ জেলার কৃতী সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য এক সংবর্ধনা সভা ও ক্যারিয়ার সচেতনতা সভার আয়োজন করা হবে ইনশাআল্লাহ।

সম্বর্ধনার জন্য ছাত্র-ছাত্রীদের যোগ্যতা নির্ণায়ক পার্সেন্টেজ
মাধ্যমিক=60%
উচ্চ মাধ্যমিক=70%
হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসা থেকে top three minority students( 3 boys+3 girls)

নিম্নে উল্লেখিত হোয়াটস্যাপ নাম্বারে 05.06.2024 তারিখের মধ্যে অতি অবশ্যই মার্কশিট পাঠাবে।
আবিদ আনসারী- 9933994653
শেখ মুসলিম- 9800433077
আরমান আনসারী- 9932516182
সেক মুস্তাক------ 70015 66535
শাহনওয়াজ কুরাইশি- 9126206325
সাবির হোসেন- 9564903686

Address

Purulia
723101

Telephone

+919932516182

Website

Alerts

Be the first to know and let us send you an email when IQRA Welfare TRUST, Purulia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share