Bodhodoy -বোধোদয়

Bodhodoy -বোধোদয় BODHODOY is a social organisation, Working for the Marginal tribal(Santhal, Sabar & Birhor)Community of West Bengal. website:
www.bodhodoysociety.com

29/04/2026

আগামী ৩১শে মে অনুষ্ঠান নিয়ে প্রখ্যাত নাট্যকর্মী সীমা দি'র বক্তব্য।

৩১ শে মে Bodhodoy -বোধোদয় আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এছাড়াও সারাদিন থাকছে BODHODOY (বোধোদয়: ...
25/04/2026

৩১ শে মে Bodhodoy -বোধোদয় আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এছাড়াও সারাদিন থাকছে BODHODOY (বোধোদয়: পুরুলিয়া ও বাঁকুড়া) সহজ পাঠশালার র শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, ছবি আঁকা ও তাৎক্ষণিক বক্তৃতা। আপনাদের সকলকে স্বাগত জানাই।
তারিখ :৩১ শে মে
স্থান :মিউনিসিপাল হাই স্কুল মাঠ, বাঁকুড়া
সময় : সন্ধ্যা ৬

পরিবেশ ভাবনায় ও সচেতনতার প্রসারে Bodhodoy -বোধোদয়।
23/03/2026

পরিবেশ ভাবনায় ও সচেতনতার প্রসারে Bodhodoy -বোধোদয়।

সারা বছরের বিভিন্ন অনুষ্ঠানের সংবাদ। ধন্যবাদ জানাই  #বর্তমান    #আনন্দবাজার পত্রিকা কে
23/03/2026

সারা বছরের বিভিন্ন অনুষ্ঠানের সংবাদ।
ধন্যবাদ জানাই #বর্তমান

#আনন্দবাজার পত্রিকা কে

দাতব্য চিকিৎসা শিবিরলেদাবোনা বোধোদয় সহজ পাঠশালা, হুড়া,পুরুলিয়া  ১৫ ই মার্চ ২০২৬ বোধোদয় পুরুলিয়া Bodhodoy -বোধোদয় BOD...
22/03/2026

দাতব্য চিকিৎসা শিবির
লেদাবোনা বোধোদয় সহজ পাঠশালা, হুড়া,পুরুলিয়া
১৫ ই মার্চ ২০২৬
বোধোদয় পুরুলিয়া
Bodhodoy -বোধোদয়
BODHODOY (বোধোদয়: পুরুলিয়া ও বাঁকুড়া)

বোধোদয়ের দ্বারা পরিচালিত স্বাস্থ্য শিবির গুলিতে থাকতে থাকতে চিকিৎসকদের যে মানবিক দৃষ্টান্ত আমরা বারবার দেখেছি, সেই একই রকম চিত্র দেখলাম এবারের চিকিৎসা শিবিরেও।
১৫/০৩/২৬ এ আনারা স্টেশন থেকে প্রায় ১২ কিমি দূরে তিলাবনী গ্রাম। সেখানে একটি আদিবাসী গ্রামে স্বাস্থ্য শিবিরের উদ্দেশ্য নিয়ে,দুই রাত্রি জেগে, তিনজন SSKM এর ডাক্তার বাবু নিজেদের কর্মস্থল থেকে সোজা রওয়না দেন। ট্রেন দুই ঘন্টা পরে ছেড়ে, পথে আরও দেড় ঘন্টা দেরি করে পৌঁছাবার কথা ।আজকের রাত টাও ঘুম নেই, উল্টে যাতায়াতের ক্লান্তি শরীরে। তবুও হাসিমুখে ওঁরা অবিচল, নিজেদের সেবা ব্রতে।

সকাল সাড়ে আটটায় শুরু হওয়া দাতব্য শিবিরটি বেলা ১২:৩০ এ প্রায় ১০৬ জন রুগীকে দেখা, তাঁদের কথা শোনা,সাথে ওষুধ দেয়া সব শেষ। এরপরে খাওয়া সেরে ওঁদের হাতে কিছু স্মারক তুলে দেয়া হোলো,
আজকে বোধোদয়ের স্বাস্থ্য শিবির যাদের সহযোগিতায় সাফল্যের মুখ দেখলো তাঁরা হলেন ডা প্রসেনজিৎ, ডা রাজীব, ডা সুখেন্দু, ডা অরূপ,সোমশ্রী দিদি,সঞ্জয়,শ্রীমতী চম্পা, শ্রী হাসানুর,শ্রী পান্থদীপ,শ্রী সুপ্রকাশ, শ্রীমতী পাপিয়া,শ্রী গোবিন্দ,শ্রীমতী ঈশিতা,শ্রী তপন।এঁদের ছুটি, এঁদের অবসর এই ভাবে যাপন করলেন মুখে কোথাও ক্লান্তি নেই,নেই কোনো বিরক্তি ভাব।
মন্টু দা, পিন্টু দা এবং এঁদের পুরো পরিবার আপন করে নিয়েছিলো আমাদের। আমরা যে এক বিশাল পরিবার তার প্রমাণ করলেন তাঁদের সরল আন্তরিক ব্যবহারে। বলতেই হয় "আবার আসবো ফিরে, যখনই ডাকবে মোরে "
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সমস্ত ডাক্তার বাবু, বোধোদয় পরিবার, লেদাবোনা গ্রাম এবং সেখানকার অধিবাসী বৃন্দ, স্বরূপ, ও স্থানীয় প্রশাসন কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই মিঠুন, সৌমেন দা, অনিতা দি কে এঁদের পাঠানো ওষুধের উপর ভর করেই আজকের দিনের মূল উদ্দেশ্য সাধন হয়েছে
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

।। বোধোদয় ঃ ফুটবল প্রশিক্ষণ শিবির ঃ বাঁকুড়া ।।Bodhodoy -বোধোদয় BODHODOY (বোধোদয়: পুরুলিয়া ও বাঁকুড়া) কিছুক্ষণ স্মার্...
22/03/2026

।। বোধোদয় ঃ ফুটবল প্রশিক্ষণ শিবির ঃ বাঁকুড়া ।।
Bodhodoy -বোধোদয়
BODHODOY (বোধোদয়: পুরুলিয়া ও বাঁকুড়া)
কিছুক্ষণ স্মার্টফোন থেকে ফুটবল, কিছুক্ষণ নেটবন্দিত্ব থেকে খোলা আকাশের নিচে খেলার মাঠ।

১৬উর্দ্ধ ১১ জন ( মাধ্যমিক উত্তীর্ণ ও একাদশ শ্রেণির ছাত্র) এবং ১৫নিম্ন ১২ জন (VI to VIII ছাত্র) মোট ২৩ জনকে নিয়ে প্রশিক্ষক অনির্বাণ সেনগুপ্তর প্রত্যক্ষ প্রশিক্ষণে, অরিন্দম মজুমদার (রাজা) এর বিশেষ সক্রিয়তায়, উদ্যমী সঞ্জীব কুমার সিংহ, District Sports Association এর বিভা মালাকার এবং বোধোদয় এর সম্পাদক পান্থদীপ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শুরু হলো "বোধোদয় ফুটবল প্রশিক্ষণ শিবির" বাঁকুড়া শহর সংলগ্ন আইলাকুন্দি'র ফুটবল মাঠে ২২.৩.২৬ ।

মেহনত ক'রে টিকে থাকা পরিবারগুলি থেকে আসা শিক্ষার্থীদের কেউ রাজীব, কেউ আকবর।

কথা হলো চলার ঃ প্রতি বৃহস্পতিবার ও রবিবার সকাল ৬টায়, শিক্ষার্থীদের সাথে।

শারীরিক ও মানসিক বিকাশ ঘটুক এইসব নবীন বালকের
যুক্তিশীল মানবিক সামাজিক পরিচিতি নিয়ে।
(চিত্রগ্রহণ ঃ তপন বন্দ্যোপাধ্যায়)

08/03/2026

আগামী ১৫ ই মার্চ বোধোদয় এর উদ্যোগে পুরুলিয়ার হুরা ব্লকের লেদাবোনা গ্রামে অনুষ্ঠিত হতে চলেছে একটি দাতব্য চিকিৎসা শিবির।

28/02/2026

২০১৭ সাল থেকে প্রান্তিক জনজাতি , বিশেষ করে সাঁওতাল এবং শবরদের নিয়ে কাজ করে আসা সামাজিক সংগঠনের নাম বোধোদয়। এই বোধোদয় বাঁকুড়া ও পুরুলিয়ার আদিবাসী শিশু শিক্ষার্থীদের নিয়ে প্রথমবার বাঁকুড়ার মিউনিসিপাল হাই স্কুলে একটি সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিতে চলেছে। অনুষ্ঠানে থাকছে বাঁকুড়ার আদিবাসী নৃত্য, পুরুলিয়ার ছৌ নাচ এবং বাঁকুড়ার নাট্য প্রেমীদের দিয়ে তৈরি মনোজ মিত্রের কালজয়ী নাটক নরক গুলজার। বোধোদয়ের এই উদ্যোগ সফল হোক। আসুন সকলে বোধোদয়ের পাশে থাকি।
Bodhodoy -বোধোদয়
BODHODOY (বোধোদয়: পুরুলিয়া ও বাঁকুড়া)

28/02/2026

অন্ধবিশ্বাস ও কুসংস্কার সরিয়ে
প্রাকৃতিক ঘটনা উপভোগ করুন
প্রসঙ্গঃ চন্দ্রগ্রহণ : ৩ মার্চ মঙ্গলবার

প্রকৃতি পাঠ শিবিরের সংবাদ আনন্দবাজার পত্রিকায়। Nature Study & Adventure Camp, 2025
27/12/2025

প্রকৃতি পাঠ শিবিরের সংবাদ আনন্দবাজার পত্রিকায়।
Nature Study & Adventure Camp, 2025

Address

Purulia
723155

Alerts

Be the first to know and let us send you an email when Bodhodoy -বোধোদয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bodhodoy -বোধোদয়:

Share