Young India Unchained - Kolkata

Young India Unchained - Kolkata Young India Unchained is a youth-led initiative fighting child s*x trafficking, empowering students to create a safe space for girls & children.

'শখ' পূরণের জন্য অপরাধের পথে হাঁটবেন না। অপরাধের পথ আপনার জীবনকে ঢেকে দেবে অন্ধকারে। আইন কাউকে ছেড়ে কথা বলে না। স্পা , ম...
25/09/2026

'শখ' পূরণের জন্য অপরাধের পথে হাঁটবেন না। অপরাধের পথ আপনার জীবনকে ঢেকে দেবে অন্ধকারে। আইন কাউকে ছেড়ে কথা বলে না।
স্পা , ম্যাসাজ সেন্টার --- অনেক সময়ে এগুলিই হয়ে ওঠে শিশু যৌন ব্যবসার ডেরা।
সতর্ক থাকবেন এরকম কোথাও যাওয়ার আগে। পুলিশের রেইড চলছে এরকম বহু সন্দেহজনক জায়গায়। ধরা পড়লে ছাড় পাবেন না আপনিও। শিশু হেনস্তা POCSO আইন অনুযায়ী জামিন অযোগ্য অপ*রাধ। এর শাস্তি - দীর্ঘমেয়াদী থেকে যাবজ্জীবন কারাদণ্ড।

Comment !
23/09/2026

Comment !

সহমত ?
21/09/2026

সহমত ?

কখনও কখনও আপনার একটি পদক্ষেপই লুকিয়ে থাকা অপরাধকে সামনে আনতে পারে।
19/09/2026

কখনও কখনও আপনার একটি পদক্ষেপই লুকিয়ে থাকা অপরাধকে সামনে আনতে পারে।

আপনার একটি রিপোর্ট অন্য কাউকে ফাঁদে পড়া থেকে বাঁচাতে পারে।
17/09/2026

আপনার একটি রিপোর্ট অন্য কাউকে ফাঁদে পড়া থেকে বাঁচাতে পারে।

কোনও শিশু কথা বললে, তার কথা শুনুন। তার কথা বিশ্বাস করুন। তার পাশে থাকুন। কখনও তাকে দোষ দেবেন না।
15/09/2026

কোনও শিশু কথা বললে, তার কথা শুনুন।
তার কথা বিশ্বাস করুন।
তার পাশে থাকুন।
কখনও তাকে দোষ দেবেন না।

আমার এলাকাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমারও।  সন্দেহ ছিল পাড়ার মোড়ের ওই ফ্ল্যাটটায়।  গতমাসে ওখানে আসে এক নতুন দম্পতি। প্রা...
13/09/2026

আমার এলাকাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমারও। সন্দেহ ছিল পাড়ার মোড়ের ওই ফ্ল্যাটটায়। গতমাসে ওখানে আসে এক নতুন দম্পতি। প্রায়ই দেখতাম মাঝরাতে অচেনা লোকের আনাগোনা। অনেক সময়ে মদ্যপ অবস্থায়।

এমনকি শুনতে পেতাম ভয়ার্ত চিৎকার। বুঝতে পেরেছিলাম কিছু একটা খারাপ কিছু তো চলছে। দেরি না করে থানায় খবর দিই। জানতে পারলাম ওখানে চলছিল নাবালিকা মেয়েদের দিয়ে দে*হ ব্যবসা। ওই দম্পতি আসলে ছিল মিডিলম্যান।

গ্রাম থেকে অসহায় মেয়েদের বিলাসবহুল জীবনের লোভ দেখিয়ে ওরা শহরে নিয়ে আসত।
তারপর ওদের দিয়ে চালাত এই জঘন্য কারবার। পুলিশের রেইড হয় ওখানে গতকাল রাতে।

গ্রেফতার হয়েছে ওদের পুরো গ্যাং। উদ্ধার হয়েছে ৩ নাবালিকা মেয়ে।

আমার আপনার সচেতনতা , দায়িত্ববোধ সমাজকে নিরাপদ রাখতে পারে। অপরাধীদের শাস্তি দিতে পারে। তাই চোখ কান খোলা রাখুন। শিশু নিরাপত্তা বজায় রাখুন !

ভুয়ো চাকরি। আসল ফাঁদ। মোটা মাইনে। ইন্টারভিউ ছাড়াই চাকরি। বিদেশে কাজের সুযোগ। বড় বড় প্রতিশ্রুতি। এভাবেই পাচারকারীরা ত...
10/09/2026

ভুয়ো চাকরি। আসল ফাঁদ।

মোটা মাইনে। ইন্টারভিউ ছাড়াই চাকরি। বিদেশে কাজের সুযোগ। বড় বড় প্রতিশ্রুতি।
এভাবেই পাচারকারীরা তরুণ-তরুণীদের ফাঁদে ফেলে।

স্বপ্নের চাকরির অফারটি দুঃস্বপ্নও হতে পারে।

হ্যাঁ বলার আগে যাচাই করুন:

✔️ কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট দেখুন - শুধু ওরা যে লিঙ্ক পাঠিয়েছে সেটা নয়
✔️ গুগল ম্যাপে অফিসের ঠিকানা যাচাই করুন
✔️ নিয়োগকর্তার পরিচয় নিশ্চিত করুন - সরাসরি কোম্পানিতে ফোন করুন

📞 সন্দেহজনক অফার রিপোর্ট করুন: সাইবার ক্রাইম হেল্পলাইন ১৯৩০

কিছু কি গোলমেলে লাগছে ? "বডি ম্যাসাজ স্পা" - এর আড়ালে কিছু জায়গায় চলছে অপ্রাপ্তবয়স্কদের যৌ*ন শো*ষ*ণ। আপনার পাড়াকে আ...
08/09/2026

কিছু কি গোলমেলে লাগছে ?

"বডি ম্যাসাজ স্পা" - এর আড়ালে কিছু জায়গায় চলছে অপ্রাপ্তবয়স্কদের যৌ*ন শো*ষ*ণ।

আপনার পাড়াকে আপনিই সবচেয়ে ভালো চেনেন। যদি কিছু অস্বাভাবিক মনে হয়, তবে সেটা সম্ভবত অস্বাভাবিকই। আপনাকে শুধু রিপোর্ট করতে হবে।
পুলিশ যাচাই করে দেখবে। আপনার একটি ফোন কল একটি শিশুকে নির্যাতন থেকে বাঁচাতে পারে।

📞 সন্দেহজনক কিছু দেখলে ফোন করুন: ১১২
আপনার পরিচয় ১০০% গোপন থাকবে।

হ্যাপি টিচার্স ডে সকলকে যারা জীবনকে করেছে জ্ঞানের আলোয় আলোকিত !
05/09/2026

হ্যাপি টিচার্স ডে সকলকে যারা জীবনকে করেছে জ্ঞানের আলোয় আলোকিত !

Address

Kolkata
Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Young India Unchained - Kolkata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share