শিবাঙ্গী হেল্পিং হ্যান্ড-Shibangi Helping Hand

  • Home
  • India
  • Bishnupur
  • শিবাঙ্গী হেল্পিং হ্যান্ড-Shibangi Helping Hand

শিবাঙ্গী হেল্পিং হ্যান্ড-Shibangi Helping Hand Reg No.-IV-0103-0003/2021

 #নারী_স্বাস্থ্য_ও_সচেতনতা_বিষয়ে_আলোচনা  #বিনামূল্যে_সেনেটারি_ন্যাপকিন_বিতরণ আয়োজন এ শিবাঙ্গী হেল্পিং হ্যান্ড-Shibangi H...
20/04/2026

#নারী_স্বাস্থ্য_ও_সচেতনতা_বিষয়ে_আলোচনা #বিনামূল্যে_সেনেটারি_ন্যাপকিন_বিতরণ
আয়োজন এ শিবাঙ্গী হেল্পিং হ্যান্ড-Shibangi Helping Hand #সহযোগিতায়_সাম্পান
কন্যা থেকে নারীতে উত্তরণের প্রথম ধাপ হল ঋতুমতী হওয়া। এই দৈহিক পরিবর্তনের ফলেই পরিপূর্ণতা পায় নারী শরীর। কিন্তু একুশ শতকে দাঁড়িয়েও এই দৈহিক পরিবর্তন নিয়ে কথা বলতে বা লোকসমক্ষে আলোচনা করতে এখনও বিড়ম্বনা বোধ করেন বেশির ভাগ মহিলা। গ্রামাঞ্চলে তো বটেই শহরেও কিছু এলাকায় মহিলারা এখনও পিরিয়ড নিয়ে ভ্রান্ত ধারণার বশবর্তী। যা পরোক্ষে ডেকে আনছে শারীরিক অসুস্থতা।
এখনও ঋতুস্রাবের সময় মান্ধাতার আমলের অস্বাস্থ্যকর কাপড় ব্যবহার করেন অধিকাংশ মহিলারা। যার ফলে নানা সংক্রামক রোগে আক্রান্ত হতে হচ্ছে তাদের। বিশেষ করে গ্রামাঞ্চলে এই বিশেষ সময়ে কাপড়ের ব্যবহার বেশি লক্ষ্য করা যায়। পরিচ্ছন্নতার অভাবে কাপড় থেকে সংক্রমণের সম্ভাবনা বৃদ্ধি পায় প্রায় দ্বিগুণ। এর জেরে মহিলাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। কখনও কখনও এই অপরিচ্ছন্নতা ও ভ্রান্ত ধারণা ডেকে আনছে মৃত্যু। মহিলাদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি তাদের হাতে এদিন তুলে দেওয়া হয় স্যানিটারি ন্যাপকিন। আলোচনা করা হয় ঋতুস্রাব চলাকালীন পরিচ্ছন্নতা বজায় রাখা ও সুস্থ থাকার উপায় নিয়ে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাম্পান গ্রুপ এর কর্মকর্তারা ও শিবাঙ্গী হেল্পিং হ্যান্ড এর সদস্য রা । এই বিশেষ উদ্যোগ, আগামী দিনে মহিলাদের উপকৃত করবে বলে মনে করছেন উদ্যোক্তারা।

মহিলাদের বিভিন্ন শারীরিক সমস্যার প্রধান কারণ হল ঋতু কালীন সময়ে অস্বাস্থ্যকর উপায়ে কাপড়ের ব্যবহার। ভবিষ্যত প্রজন্মের সুস্থতার জন্য অবশ্যই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা উচিত।। আমরা চাইব এইভাবেই সমস্ত মহিলারা ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করুন।
ঋতুস্রাবে আর কাপড় নয়, মহিলাদের মধ্যে সচেতনতা বাড়াতে স্যানিটার প্যাড বিতরণ

28/03/2026

বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে (Bankura Sammilani Medical College) চিকিৎসাধীন একজন থ্যালাসেমিয়া রোগীর জন্য জরুরি ভিত্তিতে A+ পজিটিভ রক্তের প্রয়োজন।
যেকোনো সহৃদয় ব্যক্তি বা রক্তদাতা এগিয়ে এলে একটি প্রাণ বাঁচানো সম্ভব হবে। দয়া করে পোস্টটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।
স্থান: বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল।
যোগাযোগের নম্বর: 8116411988

 #রুদ্ভিক_এর_জন্মদিন_এ_স্বেচ্ছায়  #রক্তদান_শিবির  িরল_মানবিকতার_নজির এই শুভদিন গুলিতে যদি আমরা এই রকম রক্তদান শিবির করায়...
23/03/2026

#রুদ্ভিক_এর_জন্মদিন_এ_স্বেচ্ছায়
#রক্তদান_শিবির
িরল_মানবিকতার_নজির
এই শুভদিন গুলিতে যদি আমরা এই রকম রক্তদান শিবির করায় তাহলে রক্তের সংকট অনেকাংশ কমে যাবে ❤️❤️
যে সমস্ত রক্তযোদ্ধা আজ লাল ভালোবাসা দিলেন তাঁদের প্রত্যেকেই কে রক্তিম অভিনন্দন ❤️🥰
#শিবাঙ্গি_হেল্পিং_হ্যান্ড
#থাকবো_সবাই_একসাথে_আসুন_আপনিও

অত্যন্ত জরুরি ভিত্তিতে অযোধ্যার বাসিন্দা সুমন্ত দাস মোদকের অস্ত্রোপচারের জন্য ১০ ইউনিট রক্তের প্রয়োজন ছিল। এই সংকটকালীন ...
20/03/2026

অত্যন্ত জরুরি ভিত্তিতে অযোধ্যার বাসিন্দা সুমন্ত দাস মোদকের অস্ত্রোপচারের জন্য ১০ ইউনিট রক্তের প্রয়োজন ছিল। এই সংকটকালীন মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন আমাদের সংস্থার দুই অকুতোভয় প্রতিনিধি সুজয় ভুঁইয়া এবং অভিজিৎ প্রামাণিক।
সুজয় ও অভিজিৎ সরাসরি দুর্গাপুরে গিয়ে রক্তদান করে এক অনন্য মানবিকতার পরিচয় দিয়েছেন। বর্তমানে সুমন্তবাবু দুর্গাপুরের বিবেকানন্দ হাসপাতালে চিকিৎসাধীন।
আমরা সুজয় ও অভিজিতের এই নিঃস্বার্থ প্রচেষ্টাকে কুর্নিশ জানাই এবং সুমন্তবাবুর দ্রুত আরোগ্য ও সফল অস্ত্রোপচার কামনা করি। লায়েকবাঁধ ও পার্শ্ববর্তী এলাকার মানুষের সেবায় এভাবেই আমরা সর্বদা পাশে থাকব।
— শিবাঙ্গি হেল্পিং হ্যান্ড (Shibangi Helping Hand)

 #সামাজিক অনুষ্ঠানে রক্তদান এক অন্যরকম অনুভূতি পাওয়া যায় এই সমস্ত অনুষ্ঠান বাড়িতে।❤️‍🩹🙏 ধন্যবাদ জানাই আমাদের প্রিয় দ...
17/02/2026

#সামাজিক অনুষ্ঠানে রক্তদান এক অন্যরকম অনুভূতি পাওয়া যায় এই সমস্ত অনুষ্ঠান বাড়িতে।❤️‍🩹🙏
ধন্যবাদ জানাই আমাদের প্রিয় দিদি পম দি ও দাদা কে এতো সুন্দর চিন্তা ভাবনা ভাবার জন্য 🙏

সেবাই পরম ধর্ম—এই আদর্শকে সামনে রেখে এক নতুন পথচলা শুরু হলো।গত ১৪ই ফেব্রুয়ারি, শিবাঙ্গী হেল্পিং হ্যান্ড' (Shibangi Helpi...
15/02/2026

সেবাই পরম ধর্ম—এই আদর্শকে সামনে রেখে এক নতুন পথচলা শুরু হলো।
গত ১৪ই ফেব্রুয়ারি, শিবাঙ্গী হেল্পিং হ্যান্ড' (Shibangi Helping Hand)-এর উদ্যোগে অক্সিজেন পরিষেবার শুভ উদ্বোধন এবং 'শিবাঙ্গী বিদ্যাপীঠ'-এ এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করেছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শ্রী মালাই কুমার রঞ্জন মহাশয়, কৃষ্ণা দত্ত মহাশয়া এবং শ্রী শিবশঙ্কর দত্ত (ক্যালকাটা হাই কোর্ট এর আইনজীবী ) মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন TATA Institute of Fundamental Research (TIFR)-এর সিনিয়র রিসার্চার সঙ্গীত চৌধুরী মহাশয়া। দমদম 'উত্তরণ'-এর সদস্যদের এই মানবিক উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে আরও মহিমান্বিত করে তুলেছে।এ ছাড়াও অ্যাম্বুলেন্স ম্যান সাঞ্জু দা (রাধানগর )এদের মতো গুণীজনদের মায়াময় মন এবং ভালোবাসায় আমাদের স্কুলের ছোট ছোট ছেলেমেয়েরা আজ আনন্দে আপ্লুত। তাঁদের এই মানবিকতা সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের প্রার্থনা। অক্সিজেন পরিষেবার মাধ্যমে আমরা সাধারণ মানুষের বিপদে পাশে থাকার যে শপথ নিয়েছি, তা আপনাদের সকলের সহযোগিতায় সফল হবে।
শিক্ষা ও স্বাস্থ্য—এই দুই স্তম্ভকে মজবুত করে সমাজের 'উত্তরণ' ঘটানোই আমাদের লক্ষ্য।

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আজ আমাদের সংস্থা শিবাঙ্গী হেল্পিং হ্যান্ড-Shibangi Helping Hand এর উদ্যোগে এক নতুন মান...
14/02/2026

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আজ আমাদের সংস্থা শিবাঙ্গী হেল্পিং হ্যান্ড-Shibangi Helping Hand এর উদ্যোগে এক নতুন মানবিক পরিষেবা—" #প্রমীলা_অক্সিজেন_সার্ভিস"-এর শুভ উদ্বোধন হলো। এলাকার সাধারণ মানুষের যেকোনো জরুরি অবস্থায় সম্পূর্ণ বিনামূল্যে অক্সিজেন পরিষেবা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
উদ্বোধনের দিনেই আমরা সেবার সুযোগ পেয়েছি। লায়েকবাঁধের বাসিন্দা তারাপদ ওঝা মহাশয় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁর অক্সিজেনের জরুরি প্রয়োজন দেখা দেয়। খবর পাওয়া মাত্রই আমাদের সদস্য মিঠু দা ,রমেশ ও ধনঞ্জয় দ্রুততার সাথে অক্সিজেন সিলেন্ডার পৌঁছে দিয়ে পরিষেবা নিশ্চিত করেন। আমরা তারাপদবাবুর দ্রুত সুস্থতা কামনা করি।
জরুরিকালীন পরিস্থিতিতে বিনামূল্যে অক্সিজেনের প্রয়োজন হলে সরাসরি আমাদের অফিসে অথবা নিচের নম্বরে যোগাযোগ করুন। আমরা আপনার পাশে আছি।
জরুরি যোগাযোগ: 7029284848
সরাসরি যোগাযোগ: আমাদের অফিস।

13/02/2026

"পদ্মশ্রী পাননি তো কী হয়েছে? আপনি আমাদের হৃদয়ের রত্ন!"
বাঁকুড়ার লায়েকবাঁধ গ্রামের গর্ব, আমাদের সবার প্রিয় অশোক পাল মহাশয়। বর্তমানে ৭৮ বছর বয়সেও গত ৬৬ বছর ধরে যিনি প্রতিদিন ভোরে হাতে ঝাড়ু তুলে নেন শুধু আমাদের গ্রামটাকে পরিষ্কার রাখার জন্য। ১২ বছর বয়স থেকে শুরু হওয়া এই নিঃস্বার্থ লড়াই আজ ৬৬ বছরে পা দিল।
Zee 24 Ghanta-র মঞ্চে যখন তাঁকে 'অনন্য সম্মান' দেওয়া হলো, তখন আমাদের বুক গর্বে ভরে উঠেছিল। সরকারি খাতায় পদক আসুক বা না আসুক, আপনি আমাদের গ্রামের এবং আমাদের পরিবারের আসল 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর'।
আপনার এই কাজ আমাদের শেখায় যে, প্রচারের আলো ছাড়াও কীভাবে নিঃস্বার্থ সেবা করা যায়। অশোক দাদাকে জানাই আমাদের শতকোটি প্রণাম। নতমস্তকে আপনার এই দীর্ঘ লড়াইকে কুর্নিশ জানাই।

10/02/2026

দুঃখের খবর--
শিবাঙ্গী বিদ্যাপীঠের বাচ্চারা অধিকাংশ চিকেন পক্সে আক্রান্ত হয়েছে😭তাদের পরিবারের হাতে আমার পুষ্টিকর খাবার তুলে দিতে চায়। কেউ সাহায্য করবেন??

নোটিশ:-শিবাঙ্গী বিদ্যাপীঠের অনেক বাচ্চার চিকেন পক্সে আক্রান্ত হচ্ছে। ওই এলাকার প্রত্যেক বাড়ির মানুষ এই রোগে আক্রান্ত হয...
02/02/2026

নোটিশ:-
শিবাঙ্গী বিদ্যাপীঠের অনেক বাচ্চার চিকেন পক্সে আক্রান্ত হচ্ছে। ওই এলাকার প্রত্যেক বাড়ির মানুষ এই রোগে আক্রান্ত হয়েচ্ছে । তার জন্য আমরা ১০ দিনের জন্য সম্পূর্ণ রূপে বিদ্যাপীঠ বন্ধ রাখলাম।--- এবং এই খবর আমরা ওই এলাকার স্বাস্থ্য কর্মীদের জানাই ও প্রধান মহাশয়কে জানাই তিনারা সাথে সাথে সচেতনতার করা ব্যবস্থা করেন। এবং স্বাস্থ্য কেন্দ্র থেকে ওনাদের সমস্ত ধরনের সহযোগিতা করবেন তা আমাদের জানায়।
সকলে আমরা দ্রুত আরোগ্য কামনা করি 🙏
সচেতনতাই পারে সমস্ত কিছু সমাধান করতে।

Address

Bishnupur
722157

Alerts

Be the first to know and let us send you an email when শিবাঙ্গী হেল্পিং হ্যান্ড-Shibangi Helping Hand posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to শিবাঙ্গী হেল্পিং হ্যান্ড-Shibangi Helping Hand:

Share