Udyog Welfare Society : উদ্যোগ ওয়েলফেয়ার সোসাইটি

  • Home
  • India
  • Bishnupur
  • Udyog Welfare Society : উদ্যোগ ওয়েলফেয়ার সোসাইটি
Call Directions Contact the organization

Udyog Welfare Society : উদ্যোগ ওয়েলফেয়ার সোসাইটি Udyog Welfare Society is a non-profit organization in Joyrampur.

Is established in 2018 and Working with dedication for social welfare and community development.

16/08/2026

আগামী রবিবার আমাদের "রক্ষাকবচ" ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের প্রথম বেল্ট চেঞ্জ এর পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে "বিষ্ণুপুর কুসুমমবনি যমুনা দাস খেমকা উচ্চ বিদ্যালয়ে"...
যার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে...

❤️ "মানুষ মানুষের জন্য" ❤️আমাদের উদ্যোগ ওয়েলফেয়ার সোসাইটির "ফ্রি অক্সিজেন পরিষেবা" আজ পৌঁছে দিলাম আমাদের উদ্যোগ  পরিবা...
15/08/2026

❤️ "মানুষ মানুষের জন্য" ❤️

আমাদের উদ্যোগ ওয়েলফেয়ার সোসাইটির "ফ্রি অক্সিজেন পরিষেবা" আজ পৌঁছে দিলাম আমাদের উদ্যোগ পরিবারের শুভাকাঙ্ক্ষী চুয়ামোসিনা গ্রামের বাসিন্দা শীতল লোহারকে।
উনার মায়ের সুস্থতার জন্য.....

এর পাশে দাঁড়াতে পেরে আমরা কৃতজ্ঞ।

করুণাময় ঈশ্বর উনার দ্রুত সুস্থতা প্রদান করুন।।
প্রয়োজনে যোগাযোগ করুন: 097347 62678

#উদ্যোগওয়েলফেয়ারসোসাইটি
#ফ্রিঅক্সিজেন

#জয়রামপুর
#চুয়ামসিনা

❤️ "মানুষ মানুষের জন্য" ❤️আমাদের উদ্যোগ ওয়েলফেয়ার সোসাইটির "ফ্রি অক্সিজেন পরিষেবা" আজ পৌঁছে গেল সোনামুখী সংলগ্ন মনিকবা...
17/07/2026

❤️ "মানুষ মানুষের জন্য" ❤️

আমাদের উদ্যোগ ওয়েলফেয়ার সোসাইটির "ফ্রি অক্সিজেন পরিষেবা" আজ পৌঁছে গেল সোনামুখী সংলগ্ন মনিকবাজার পঞ্চায়েত এলাকায়।

অসুস্থ সুমন রায় এর পাশে দাঁড়াতে পেরে আমরা কৃতজ্ঞ।

করুণাময় ঈশ্বর উনার দ্রুত সুস্থতা প্রদান করুন।।
প্রয়োজনে যোগাযোগ করুন: 097347 62678

#উদ্যোগওয়েলফেয়ারসোসাইটি #ফ্রিঅক্সিজেন
#জয়রামপুর #চুয়ামসিনা #সোনামুখী
উদ্যোগ

📚 প্রতি বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হতে চলেছে "UDYOG Talent Search Examination 2026"।তোমাদের মেধাকে সঠিক মূল্যায়নের সু...
10/07/2026

📚 প্রতি বছরের ন্যায় এ বছরও অনুষ্ঠিত হতে চলেছে "UDYOG Talent Search Examination 2026"।
তোমাদের মেধাকে সঠিক মূল্যায়নের সুযোগ করে দিতে আবারও আমাদের এই উদ্যোগ।
শ্রেণি I থেকে X পর্যন্ত সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অংশগ্রহণের আহ্বান জানাই।
আজকের মেধাই আগামী দিনের সাফল্যের ভিত্তি। 🌟
ফর্মের জন্য নিজ নিজ স্কুলে কিম্বা নিচের দেওয়া নং এ যোগাযোগ করতে পারেন।।।

01/07/2026

আমরা চলি সমুখপানে,
কে আমাদের বাঁধবে।
রইল যারা পিছুর টানে
কাঁদবে তারা কাঁদবে।
ছিঁড়ব বাধা রক্ত-পায়ে,
চলব ছুটে রৌদ্রে ছায়ে,
জড়িয়ে ওরা আপন গায়ে
কেবলি ফাঁদ ফাঁদবে।
কাঁদবে ওরা কাঁদবে।

"উদ্যোগ প্রযুক্তি বিদ্যাপীঠ"- মাত্র ৮১ টাকা মাসিক বেতন এ একটি কম্পিউটার সাক্ষরতা প্রশিক্ষণ কেন্দ্র...
শুরুর কিছু মুহূর্ত....

উদ্যোগ

"শরীর ও মনের সুস্থতায়, যোগাভ্যাস প্রতিদিন" 🧘‍♂️✨​"বিশ্ব যোগ দিবস" উপলক্ষে দেশ-বিদেশের সব জায়গার মতো আমাদের "উদ্যোগ ওয়েল...
22/06/2026

"শরীর ও মনের সুস্থতায়, যোগাভ্যাস প্রতিদিন" 🧘‍♂️✨

​"বিশ্ব যোগ দিবস" উপলক্ষে দেশ-বিদেশের সব জায়গার মতো আমাদের "উদ্যোগ ওয়েলফেয়ার সোসাইটি" পরিচালিত "রক্ষাকবচ" ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র-তেও অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সাথে দিনটি উদযাপন করা হলো। ❤️
​আজকের এই বিশেষ অনুষ্ঠানে আমাদের ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রের সকল ছাত্র-ছাত্রী, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমাদের সংগঠনের সকল সদস্য অত্যন্ত আনন্দের সাথে অংশগ্রহণ করেন। আপনাদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও সার্থক করে তুলেছে। 🙏🥋

​বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা:
আমাদের পরম শুভাকাঙ্ক্ষী, দক্ষ প্রশিক্ষক এবং 'বিষ্ণুপুর ক্যারাটে একাডেমি'-র প্রতিষ্ঠাতা মাননীয় পিন্টু পাঞ্জা Pintu Panja মহাশয়কে। উনার উপস্থিতি ও সহযোগিতা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। 💐✨

​সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে আন্তর্জাতিক যোগ দিবসের আন্তরিক শুভেচ্ছা! 🕉️🌸

​




নতুন দিগন্তের সূচনা: এলাকার প্রতিটি শিশুর হাতে পৌঁছাবে ডিজিটাল শিক্ষার আলো! 💻✨​অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, State B...
14/06/2026

নতুন দিগন্তের সূচনা: এলাকার প্রতিটি শিশুর হাতে পৌঁছাবে ডিজিটাল শিক্ষার আলো! 💻✨

​অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,
State Bank of India (LHO, Kolkata)-এর অনন্য সহযোগিতা
এবং
"উদ্যোগ ওয়েলফেয়ার সোসাইটি"-এর আন্তরিক ব্যবস্থাপনায় আজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হলো আমাদের নতুন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র "উদ্যোগ প্রযুক্তি বিদ্যাপীঠ"-এর।
​আমাদের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য— আর্থিক অসচ্ছলতা কিংবা দূরত্বের বাধা যেন এই আধুনিক যুগে কোনো শিশুর ডিজিটাল শিক্ষা লাভের পথে অন্তরায় হয়ে না দাঁড়ায়। আর তাই, মাত্র ৮১ টাকার বিনিময়ে এলাকার প্রতিটি বাচ্চার কাছে কম্পিউটার শিক্ষা পৌঁছে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। 🎓
​আজকের এই বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করেছেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট গুণীজন এবং আমাদের সংগঠনের শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। আপনাদের সকলের উপস্থিতি ও আশীর্বাদ আমাদের এই পথ চলাকে আরও অনুপ্রেরণিত করেছে। 🙏✨
​আসুন, আমরা সবাই মিলে আমাদের শিশুদের এক উজ্জ্বল ও ডিজিটাল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাই।
​

Address

Joyrampur, Chuamosina
Bishnupur
722157

Telephone

+919734762678

Website

Alerts

Be the first to know and let us send you an email when Udyog Welfare Society : উদ্যোগ ওয়েলফেয়ার সোসাইটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Udyog Welfare Society : উদ্যোগ ওয়েলফেয়ার সোসাইটি:

Shortcuts

Share