28/03/2026
*২৫৪তম নিরবিচ্ছিন্ন সাপ্তাহিক রক্তদান কর্মসূচী, রবিবার (২২/০৩/২৬)*
*সাপ্তাহিক রক্তদান কর্মসূচী*
*..... এক উৎসাহদাতার খোঁজে*
*প্রতি রবিবার..সকাল ১১টা থেকে দুপুর ১টা*
*স্থান :- বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্ক*
*প্রধান উদ্দেশ্য :- রক্ত সঙ্কটমুক্ত বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা।*
*প্রাথমিক উদ্দেশ্য :- আমাদের কর্মসূচিতে যুক্ত সকল রক্তদাতার পরিবারকে দুশ্চিন্তা মুক্ত করা।*
*আমাদের নিজের রক্ত পারেনা নিজের ভাই, বোন, মা-বাবার জীবন বাঁচাতে......*
*একমাত্র ভরসা কোন পরিচিত বা অপরিচিত বন্ধুর......*
*১বছরে....৩৬৫ দিন, ১দিনে....২৪ ঘন্টা এই সময় সবার জন্যই বরাদ্দ....সকল ব্যস্ততার মাঝে, পরিকল্পিতভাবে, অসময়ের দুশ্চিন্তা মেটাতে, সময়ে রক্তদানে এই সপ্তাহের.....*
*প্রথম রক্তযোদ্ধা......*
*শ্রী দীপক মাঝি, গোঁসাইপুর, বিষ্ণুপুর।*
*দ্বিতীয় রক্তযোদ্ধা......*
*শ্রী প্রিয়াঙ্কা মাঝি, তিলবাড়ী, বিষ্ণুপুর।।*
*তৃতীয় রক্তযোদ্ধা......*
*শ্রী রিয়া গাঙ্গুলী, ভড়া, বিষ্ণুপুর।*
*চতুর্থ রক্তযোদ্ধা......*
*শ্রী শুভজিৎ রায়, কুন্দকুন্দার বাজার, বিষ্ণুপুর।*
*পঞ্চম রক্তযোদ্ধা......*
*শ্রী প্রসেনজিৎ ঘোষ, স্টেশন রোড, বিষ্ণুপুর।*
*অন্যতম রক্তযোদ্ধা......*
*শ্রী সোমনাথ রজক, শালবাগান, বিষ্ণুপুর।*
*অন্যতম রক্তযোদ্ধা......*
*শ্রী অভিজিৎ কীর্তনীয়া, কৃষ্ণবাঁধ কলোনি বিষ্ণুপুর।*
*বিষ্ণুপুর বা বিষ্ণুপুরের বাইরের থেকে নিজ খরচায়, ভুরিভোজ বা উপহারের চাহিদা ছাড়াই সামাজিক এক অন্ধকার অধ্যায়কে দূর করতে যেভাবে এই সপ্তাহের সকল রক্তদাতা পাশে দাঁড়িয়েছেন সেই সকল মহৎ মানসিকতাকে প্রণাম জানাই* 🙏🙏🙏
*বিষ্ণুপুর মহকুমাকে সম্পূর্ণরূপে রক্তসঙ্কটমুক্ত করতে, আপনার সামান্য সাহায্যের প্রয়োজন....*
*......ভাবছেন কিভাবে?*
1. আগামী *৪/৫ বছর* সবাই মিলে, *বিষ্ণুপুর মহকুমার সকল রক্তদান শিবির*, শুধুমাত্র বিষ্ণুপুর ব্লাড ব্যাঙ্কের মাধ্যমে আয়োজন করে, বিষ্ণুপুর মহকুমার প্রকৃত রক্তের প্রয়োজনীয়তা কে খুঁজে বের করে....
2. *হঠাৎ প্রয়োজনে* আমরা প্রথম যেই ব্লাড ব্যাঙ্কে ছুটে যায় *আমাদের পরিচিত সকল স্বেচ্ছাসেবী সংস্থার দ্বারা* অনুষ্ঠিত প্রতিটি রক্তদান শিবির যেন সেই ব্লাড ব্যাঙ্কের মাধ্যমেই হয় তার জন্য *দু-তিন মাস আগে থেকে* রক্তদান শিবিরের তারিখ ঠিক করার বিষয়ে সকল পরিচিত সংস্থাকে সচেতন করে......
3. *নিজের বাড়ির সকলের রক্তের গ্রুপ* জেনে রেখে এবং একই গ্রুপের ৩-৪ জন *অসময়ের সাথীর* সাথে, সবসময় যোগাযোগ রেখে......
4. সুস্থ শরীরে বছরে *অন্তত দুইবার* রক্তদান করে সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে.....
5. বিশেষ কিছু কারণে *রক্তদান সম্ভব না হলেও* রক্তদান বিষয়ে জনসচেতনতা গড়ে তুলে *অন্তত দুইজন বন্ধুকে* রক্তদানে আগ্রহী করে তোলার মাধ্যমে.....
6. রক্তদানের মত এক মহৎ কাজের সাথে যুক্ত থাকার বিষয়টি *গর্বের সাথে বন্ধুদেরকে জানিয়ে*, বন্ধুদের উদ্বুদ্ধ করার মাধ্যমে.....
7. থ্যালাসেমিয়া এবং গর্ভকালীন রক্তের প্রয়োজনীয়তা দূর করতে জনসচেতনতার সামান্য চেষ্টায়, রক্তবিজ্ঞান বুঝে, নিজেকে যুক্ত করে....
8. *নিঃস্বার্থ মানব সেবার অন্যতম পথ রক্তদান*, তাই সুস্থ শরীরে, ভুরিভোজ বা উপহারের থেকে নিজেকে ও বন্ধুদের দূরে রেখে, নিঃস্বার্থ মনভাবে কোন এক মুমূর্ষ রোগীর পাশে দাঁড়াতে, রক্তদানের মত মহৎ কাজের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত থেকে.....
9. রক্তদান না করলেও আমাদের শরীর *১২০দিন পর আমাদের রক্তকে নষ্ট করে* তাই প্রাকৃতিক উপায়ে রক্ত নষ্ট হয়ে যাওয়ার আগে *বছরে ১/২ বার* অন্তত মানবতার কাজে ওই রক্তকে *উৎসর্গ করার বিষয়ে সকলকে সচেতন করার মাধ্যমে*.....
10. আমাদের এই জনসচেতনতার বার্তা আপনার অন্তত একজন বন্ধুর কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে....
*এগিয়ে আসুন বছরে অন্তত একটা রবিবার, একটা ছুটির দিন, একবার, নিজের নিকটবর্তী ব্লাড ব্যাঙ্কে এসে, রক্তদানের মাধ্যমে, জনসচেতনতা গড়ে তুলি, সমাজ থেকে রক্তাল্পতা দূর করে.....*🙏🏻
*রক্তদান শিবির সম্পর্কিত যেকোনো বিষয়ে সাহায্যের জন্য যোগাযোগ করুন....7602459493*
*জনসচেতনতার প্রচারে, বিষ্ণুপুর আন্তরিক প্রচেষ্টা* 🙏🙏🙏