Banglay German language and career counseling

Banglay German language and career counseling Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von Banglay German language and career counseling, Gemeinnützige Organisation, Bertoldstraße 3, Gaggenau.

জার্মানিতে পড়াশোনা বা ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন? 🎓💼 আমরা দিচ্ছি বাংলায় জার্মান ভাষা শেখার সহজ সমাধান এবং জার্মানিতে আপনার সফল যাত্রার জন্য নির্ভরযোগ্য কাউন্সেলিং। ১৩ বছরের অভিজ্ঞতা থেকে জানুন সঠিক পথ। যোগাযোগ করুন! 🇩🇪 📣 📣 📣
আসসালামুআলাইকুম, আদাব, নমস্কার।
আমি সুলতান আহাম্মদ, দীর্ঘদিন ধরে জার্মানি তে আছি (12 বছর) l বর্তমানে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি এবং

আমার wife শারমিন সুলতানা সুরভী,Surovi Ahammad বর্তমানে জার্মানীতে প্রফেশনাল German language C1-C2 করছে, এবং জার্মান ভাষায় পড়াশুনা করছে । আমরা 2 জন পাশাপাশি দীর্ঘদিন ধরে জার্মান ভাষা শেখাচ্ছি।
জার্মান ভাষার গুরুত্ব আপনারা জানেন, বিশেষ করে যারা ফ্যামিলি রিউনিয়ন, চাকরী বা পড়াশুনার জন্য জার্মানি তে আসতে চান তাদের জন্য তো জার্মান ভাষা অপরিহার্য। আমার কাছে যারা জার্মান ভাষা শিখতে চান তাদের জন্য আমি নিম্নোক্ত সেবা গুলো প্রদান করবো।
১. জার্মান ভাষা A1 থেকে B2 পর্যন্ত
2. জার্মানিতে পড়াশোনা এবং ক্যারিয়ার কনসালটেশন
3. জার্মানিতে বসবাস, সুবিধা এবং সম্ভাবনার বিশেষ তথ্য
বিশেষ দ্রষ্টব্য: ২ এবং ৩ নম্বর সার্ভিস ভাষা কোর্স আর মধ্যে বিনামূল্যে অন্তর্ভুক্ত থাকবে।
প্রত্যেক তা কোর্স নিবিড়ভাবে (Intensively) পড়ানো হবে. প্রত্যেক গ্রুপ এ সর্বোচ্চ ৩ জন করে স্টুডেন্ট থাকবে, চাহিদা সাপেক্ষে 1 to 1 কোর্স ও অফার করা যাবে। পাশাপাশি কথা বলা (Sprechen) এ জড়তা দূর করার জন্য রয়েছে নিয়মিত Sprechen practice। পরীক্ষায় পাশ করার জন্য রয়েছে Lesen,Hören,Sprechen,Schreiben এর মডেল টেস্ট সলভ।

✅আমাদের কোর্স এর সুবিধা সমূহ:
🤞জার্মান ভাষা শেখা টা খুবই expensive, কিন্তু আমাদের সাথে আপনারা অত্যেন্ত কষ্ট ফ্রেন্ডলি এবং time flexible ভাবে শিখতে পারবেন।
🤞দুজন টিচার খুবই যত্নের সাথে আপনাদের পড়াবেন এবং আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবেন।
👉আপনি কোন কিছু না বুঝতে পারলে সেটা রিপিটেডলি আপনাকে পড়ানো হবে।
👉অনেক হাউস ওয়াইফ আপু আছেন হয়তোবা পড়াশোনা শেষ হয়েছে অনেক বছর আগে। পড়াশোনার সাথে অনেক দিনের একটা গ্যাপ থাকায় তাদের জন্য জার্মান ভাষা শিখা টা প্রথমদিকে কিছুটা কষ্টকর মনে হয়।
👉অনেকের আবার বেবি থাকে, সংসারে সময় দিতে হয়, সব মিলিয়ে language এর পিছনে ভালোভাবে সময় দিতে পারেন না। এবং স্কুলে দিয়ে শেখার মতো সময় করে উঠতে পারেন না।
এই কোর্সটি তাদের জন্য যারা একদম বেসিক থেকে ল্যাঙ্গুয়েজ শেখা শুরু করতে চাচ্ছেন।

************************

🎙 শর্ত:
আপনাকে প্রতিটি ক্লাসের হোমওয়ার্ক অবশ্যই করতে হবে,

✓শুন্য থেকে শুরু করে আপনাকে পুরোপুরি প্রিপেয়ার্ড করে দেওয়া হবে পরীক্ষার জন্য। আলাদাভাবে অন্য কোথাও কোন প্রকার কোর্স করতে হবে না।

✓আপনি এখান থেকে প্রিপারেশন নিয়ে সরাসরি Goethe এ বা telc এ গিয়ে পরীক্ষা দিবেন।

✓প্রায় ৩ মাসের মধ্যে আপনাকে সম্পূর্ণরূপে পরীক্ষার জন্য প্রিপেয়ার্ড করে দেওয়া সর্বাত্মক চেষ্টা থাকবে।

👉👉👉 উক্ত কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য কমেন্ট করতে পারেন অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। WhatsApp: +4915215708424

Page link
https://www.facebook.com/cafelanguage

বি দ্রঃ এটা পেইড কোর্স।দয়া করে কেউ ফ্রি এর জন্য নক দিবেন না।






🇩🇪 জার্মানিতে স্টুডেন্টদের জন্য মাত্র ১৫ ইউরোতে ল’ইয়ার নেওয়ার উপায় – বিস্তারিত গাইডলাইন। জার্মানিতে একটা কথা খুবই প্রচলি...
02/04/2026

🇩🇪 জার্মানিতে স্টুডেন্টদের জন্য মাত্র ১৫ ইউরোতে ল’ইয়ার নেওয়ার উপায় – বিস্তারিত গাইডলাইন।

জার্মানিতে একটা কথা খুবই প্রচলিত — “এখানে এক পা ফেলতেও আইন জানতে হয়।” বাস্তবেও তাই। ছোট একটা বিষয় থেকেও বড় আইনি সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে আমরা স্টুডেন্টরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ি বাসার ডিপোজিট (Kaution) ফেরত নিয়ে।

অনেক সময় দেখা যায়, বাসা ছাড়ার পর ল্যান্ডলর্ড নানা অজুহাতে ডিপোজিট ফেরত দেয় না,
কিন্তু এখানেই আরেকটা বড় সমস্যা —
👉 ল’ইয়ার হায়ার করতে গেলে অনেক সময় খরচই ডিপোজিটের চেয়েও বেশি হয়ে যায়!

তাই সবার সুবিধার জন্য আজকে এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি, যেটা অনেকেরই কাজে লাগবে👇

---

💡 মাত্র ১৫ ইউরোতে ল’ইয়ার পাওয়ার উপায় (Beratungshilfe)

জার্মান সরকার “Beratungshilfe” নামে একটা সুবিধা দিয়েছে, যার মাধ্যমে কম ইনকাম বা সীমিত সম্পদ থাকা ব্যক্তিরা প্রায় ফ্রি আইনি সহায়তা পেতে পারে।

-

💰 কিভাবে মাত্র ১৫ ইউরোতে ল’ইয়ার হায়ার করবেন?

১. আপনার এলাকার Amtsgericht (District Court) এ যেতে হবে
২. সেখানে “Beratungshilfe” এর জন্য আবেদন করতে হবে
৩. আপনার আর্থিক অবস্থা যাচাই করার পর যদি আপনি যোগ্য হন, তাহলে আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হবে (Beratungshilfeschein)
৪. এই সার্টিফিকেট নিয়ে কোনো ল’ইয়ারের কাছে গেলে, আপনাকে শুধু ১৫ ইউরো ফি দিতে হবে

---

📌 যোগ্যতার শর্ত (Important):

- আপনার মোট সম্পদ (Total Wealth) প্রায় ১০,০০০ ইউরোর কম হতে হবে
- আপনি স্টুডেন্ট বা কম ইনকাম গ্রুপে থাকতে হবে
- নিজের খরচে ল’ইয়ার নেওয়া আপনার জন্য কঠিন হতে হবে
- জার্মানিতে লিগ্যাল রেসিডেন্স থাকতে হবে
- অন্য কোনোভাবে ফ্রি লিগ্যাল সাপোর্ট পাওয়ার সুযোগ না থাকলে অগ্রাধিকার দেওয়া হয়

---

📄 কি কি ডকুমেন্ট লাগতে পারে?
- পাসপোর্ট / আইডি
- ভিসা / রেসিডেন্স পারমিট
- ব্যাংক স্টেটমেন্ট (শেষ কয়েক মাসের)
- ভাড়ার চুক্তি (Rental Contract)
- সমস্যার প্রমাণ

11/03/2026

জার্মানিতে পড়াশোনা বা আউসবিল্ডুং শেষ করার পর সবারই স্বপ্ন থাকে একটি ভালো ও স্থিতিশীল কোম্পানিতে থিতু হওয়ার। কিন্তু কোন কোম্পানিগুলো কর্মীদের সবচেয়ে বেশি সুযোগ-সুবিধা, ভালো বেতন এবং জব সিকিউরিটি দেয়? এটি জানা থাকলে ক্যারিয়ারের লক্ষ্য স্থির করা অনেক সহজ হয়ে যায়।

আজকের এই পোস্টে আমরা জানবো জার্মানির সেরা ১০টি চাকরিদাতা প্রতিষ্ঠান (Top Employers) সম্পর্কে, যেখানে কাজ করা যেকোনো প্রবাসীর জন্যই একটি বড় অর্জন হতে পারে। 🇩🇪💼

১. ভক্সওয়াগেন গ্রুপ (Volkswagen Group) 🚗

জার্মানির অর্থনীতির অন্যতম বড় চালিকাশক্তি হলো অটোমোবাইল শিল্প, আর এর শীর্ষে আছে ভক্সওয়াগেন। শুধু জার্মানিতেই তাদের লক্ষাধিক কর্মী রয়েছে।

• কেন সেরা : শক্তিশালী ট্রেড ইউনিয়ন (IG Metall)-এর কারণে এখানে কর্মীদের বেতন কাঠামো অত্যন্ত আকর্ষণীয়। জব সিকিউরিটি এবং বছর শেষে মোটা অঙ্কের বোনাসের জন্য ভক্সওয়াগেন কর্মীদের কাছে স্বপ্নের জায়গা।

২. ডয়েচে পোস্ট + ডিএইচএল (Deutsche Post + DHL Group) 📦

লজিস্টিকস এবং ডেলিভারি সেক্টরে বিশ্বের অন্যতম বড় নাম ডিএইচএল। এটি জার্মানির সবচেয়ে বড় নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর একটি।

• কেন সেরা : এখানে শুধু ডেলিভারি ড্রাইভার নয়, বরং আইটি, সাপ্লাই চেইন এবং ম্যানেজমেন্টে প্রচুর কাজের সুযোগ রয়েছে। আন্তর্জাতিক পরিবেশ এবং ক্যারিয়ার গ্রোথের জন্য এটি দারুণ।

৩. রবার্ট বশ (Robert Bosch GmbH) 🛠️

ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি সেক্টরে 'বশ' একটি আইকনিক নাম। গাড়ির যন্ত্রাংশ থেকে শুরু করে হোম অ্যাপ্লায়েন্স… সব জায়গাতেই তাদের আধিপত্য।

• কেন সেরা : বশ তাদের কর্মীদের ওয়ার্ক-লাইফ ব্যালেন্সের জন্য বিখ্যাত। এখানে ফ্লেক্সিবল ওয়ার্কিং আওয়ার, হোম অফিস এবং কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যাপক সুবিধা দেওয়া হয়।

৪. সিমেন্স (Siemens AG) ⚡

ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং, এনার্জি এবং হেলথকেয়ার সেক্টরে সিমেন্স জার্মানির একটি গর্ব।

• কেন সেরা : আপনি যদি ইঞ্জিনিয়ারিং বা আইটি ব্যাকগ্রাউন্ডের হন, তবে সিমেন্স আপনার জন্য সেরা জায়গা। এরা কর্মীদের ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্টের পেছনে প্রচুর বিনিয়োগ করে।

৫. ডয়েচেবান (Deutsche Bahn) 🚆

জার্মানির জাতীয় রেলওয়ে কোম্পানি ডয়েচেবান দেশের অন্যতম শীর্ষ চাকরিদাতা। ট্রেন চালক থেকে শুরু করে সিভিল ইঞ্জিনিয়ার এবং আইটি স্পেশালিস্ট… সবাইকে তারা নিয়োগ দেয়।

• কেন সেরা : অত্যন্ত সুরক্ষিত চাকরি। এর পাশাপাশি ফ্রি ট্রেন ট্রাভেল (Job-Ticket), চমৎকার পেনশন স্কিম এবং ৩৯ ঘণ্টার কর্ম সপ্তাহের জন্য এটি ভীষণ জনপ্রিয়।

৬. এসএপি (SAP SE) 💻

জার্মানির সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি হলো এসএপি। এটি ইউরোপের সিলিকন ভ্যালির মতো কাজ করে।

• কেন সেরা : আইটি প্রফেশনালদের জন্য এটি জার্মানির ১ নম্বর পছন্দ। আমেরিকান টেক জায়ান্টদের মতো এখানে আধুনিক ওয়ার্ক কালচার, ফ্রি খাবার, জিম এবং হাই-স্যালারি প্যাকেজ দেওয়া হয়।

৭. মার্সিডিজ-বেঞ্জ গ্রুপ (Mercedes-Benz Group) 🚙

প্রিমিয়াম গাড়ি তৈরির এই বিশ্ববিখ্যাত কোম্পানিটি শুধু গ্রাহকদের নয়, কর্মীদেরও প্রিমিয়াম সুবিধা দেয়।

• কেন সেরা : এখানে কর্মীদের 'প্রফিট শেয়ারিং' বোনাস দেওয়া হয়, যা বছরে কয়েক হাজার ইউরো পর্যন্ত হতে পারে। পাশাপাশি দুর্দান্ত ইনস্যুরেন্স এবং রিটায়ারমেন্ট প্ল্যান রয়েছে।

৮. বিএমডব্লিউ (BMW Group) 🏎️

মিউনিখ-ভিত্তিক এই অটোমোবাইল জায়ান্ট তাদের ইনোভেটিভ কাজের পরিবেশের জন্য পরিচিত।

• কেন সেরা : বিএমডব্লিউ তাদের কর্মীদের সৃজনশীলতাকে খুব মূল্যায়ন করে। তরুণ ইঞ্জিনিয়ার এবং ডিজাইনারদের জন্য এটি জার্মানির অন্যতম সেরা একটি ওয়ার্কপ্লেস।

৯. শোয়ার্জ গ্রুপ (Schwarz Gruppe) 🛒

নামটি অপরিচিত মনে হলেও, লিডল (Lidl) এবং কাউফল্যান্ড (Kaufland)-এর মতো সুপারমার্কেট চেইনগুলো এই গ্রুপের অধীন।

• কেন সেরা : রিটেইল সেক্টরে এরা সবচেয়ে বেশি বেতন দেয়। এমনকি সাধারণ কর্মীদের জন্যও তারা ইন্টারনাল মিনিমাম ওয়েজ সাধারণ সরকারি ওয়েজের চেয়ে বেশি নির্ধারণ করে রেখেছে।

১০. ডয়েচে টেলিকম (Deutsche Telekom) 📱

জার্মানির সবচেয়ে বড় টেলিকমিউনিকেশন কোম্পানি, যারা শুধু দেশের ভেতরেই নয়, আন্তর্জাতিকভাবেও প্রচুর কর্মী নিয়োগ করে।

• কেন সেরা : কর্পোরেট বেনিফিট, কর্মীদের জন্য স্পেশাল মোবাইল ও ইন্টারনেট ট্যারিফ এবং ক্যারিয়ারে দ্রুত প্রমোশনের সুযোগের জন্য এটি বেশ সমাদৃত।

💡 কেন এই কোম্পানিগুলো সবার স্বপ্নের গন্তব্য?

এই শীর্ষ কোম্পানিগুলোতে চাকরি পাওয়ার মানে শুধু ভালো বেতন নয় বরং আরও কিছু জাদুকরী সুবিধা পাওয়া… যেমন :

• ট্যারিফ চুক্তি (Tarifvertrag): ট্রেড ইউনিয়নের চুক্তির কারণে প্রতি বছর স্বয়ংক্রিয়ভাবে বেতন বাড়ে।

• ছুটি : বছরে অন্তত ২৭-৩০ দিন পেইড ভ্যাকেশন (Urlaub)।

• বোনাস : ক্রিসমাস বোনাস (Weihnachtsgeld) এবং সামার বোনাস (Urlaubsgeld)।

আপনি কি আইটি, ইঞ্জিনিয়ারিং বা অন্য কোনও নির্দিষ্ট সেক্টরের জন্য এই কোম্পানিগুলোর কোনোটিতে আবেদন করার কথা ভাবছেন? কমেন্টে জানাতে পারেন আপনি কী ধরনের চাকরি খুঁজছেন…👇👇🔥🔥
Collected

জার্মানরা অনেকসময় এমন সব অদ্ভুত কথা বলে যার আক্ষরিক অর্থ করলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে কিন্তু আসল অর্থ সম্পূর্ণ ভি...
20/02/2026

জার্মানরা অনেকসময় এমন সব অদ্ভুত কথা বলে যার আক্ষরিক অর্থ করলে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে কিন্তু আসল অর্থ সম্পূর্ণ ভিন্ন!

আপনি যদি জার্মানদের মতো কথা বলতে চান, তবে এই ১০টি জনপ্রিয় জার্মান বাগধারা আপনার জানা থাকতেই হবে!।

১. "Ich verstehe nur Bahnhof" 🚉

• আক্ষরিক অর্থ : আমি শুধু রেলস্টেশন বুঝছি।
• আসল অর্থ : আমি কিছুই বুঝতে পারছি না / সব মাথার ওপর দিয়ে যাচ্ছে।
• কখন ব্যবহার করবেন : কেউ যখন খুব দ্রুত বা কঠিন জার্মান বলছে এবং আপনি কিছুই বুঝতে পারছেন না, তখন বলুন… "Sorry, ich verstehe nur Bahnhof!" (স‍্যরি, আমি কিচ্ছু বুঝতে পারছি না)।

২. "Das ist mir Wurst" 🌭

• আক্ষরিক অর্থ : এটা আমার কাছে সসেজ।
• আসল অর্থ: আমার কিছু যায় আসে না / আমি কেয়ার করি না (I don't care)।
• মজার তথ্য : জার্মানদের কাছে সসেজ বা 'Wurst' খুবই সাধারণ খাবার, তাই কোনও কিছু গুরুত্বহীন বোঝাতে তারা একে সসেজের সাথে তুলনা করে।

৩. "Schwein haben" 🐷

• আক্ষরিক অর্থ : একটি শূকর থাকা।
• আসল অর্থ : বিশাল লাক বা ভাগ্য থাকা (To be lucky)।
• কখন ব্যবহার করবেন : কেউ যদি কোনও বিপদ থেকে অল্পের জন্য বেঁচে যায় বা লটারিতে জিতে যায়, তখন বলা হয়… "Du hast Schwein gehabt!" (তোমার কপাল ভালো ছিল!)।

৪. "Die Daumen drücken" 👍

• আক্ষরিক অর্থ : বুড়ো আঙুল বা থাম্বস চেপে ধরা।
• আসল অর্থ : শুভকামনা জানানো (Fingers crossed)।
• পার্থক্য : আমরা বা ইংরেজরা লাক উইশ করতে আঙুল ক্রস করি (Cross fingers) কিন্তু জার্মানরা হাতের মুঠোয় বুড়ো আঙুল চেপে ধরে।
• উদাহরণ : পরীক্ষার আগে বন্ধুকে বলুন… "Ich drücke dir die Daumen!" (তোমার জন্য শুভকামনা রইল)।

৫. "Tomaten auf den Augen haben" 🍅👀

• আক্ষরিক অর্থ : চোখের ওপর টমেটো থাকা।
• আসল অর্থ : চোখের সামনে থাকা সত্ত্বেও কিছু না দেখা (অমনোযোগী হওয়া)।
• কখন ব্যবহার করবেন : কেউ যদি ফ্রিজ খুলে মাখন খুঁজে না পায় অথচ মাখন ঠিক সামনেই রাখা আছে, তখন বলতে পারেন… "Hast du Tomaten auf den Augen?"

৬. "Um den heißen Brei herumreden" 🥣

• আক্ষরিক অর্থ : গরম জাউ বা পরিজের চারপাশে কথা বলা।
• আসল অর্থ : আসল কথায় না এসে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা (Beat around the bush)।
• উদাহরণ : কেউ ভনিতা করলে বলুন… "Rede nicht um den heißen Brei herum!" (ঘুরিয়ে না বলে সোজা পয়েন্টে আসো)।

৭. "Da liegt der Hund begraben" 🐶⚰️

• আক্ষরিক অর্থ : ওখানেই কুকুরটা কবর দেওয়া আছে।
• আসল অর্থ : এটাই সমস্যার মূল কারণ / আসল রহস্য এখানেই।
• কখন ব্যবহার করবেন : যখন অনেক খোঁজাখুঁজির পর কোনও সমস্যার আসল কারণ খুঁজে পাবেন, তখন এটি ব্যবহার করা হয়।

৮. "Auf dem Schlauch stehen" 🚿

• আক্ষরিক অর্থ : পাইপ বা হোসপাইপের ওপর দাঁড়িয়ে থাকা।
• আসল অর্থ : বুঝতে দেরি হওয়া বা টিউবলাইট হওয়া।
• ব্যাখ্যা : পাইপের ওপর দাঁড়িয়ে থাকলে যেমন পানি আসে না, তেমনি মাথায় বুদ্ধি আসতে দেরি হলে এটি বলা হয়।

৯. "Alles hat ein Ende, nur die Wurst hat zwei" 🌭🔚

• আক্ষরিক অর্থ : সবকিছুরই একটা শেষ আছে, শুধু সসেজের আছে দুটো (দুই মাথা)।
• আসল অর্থ: সব খারাপ সময়েরই শেষ আছে / কোনও কিছুই চিরস্থায়ী নয়।
• কখন ব্যবহার করবেন : কেউ হতাশ হলে তাকে সান্ত্বনা দিতে বা দার্শনিক ভাব নিতে এই বিখ্যাত লাইনটি বলা হয়।

১০. "Jemandem auf den Keks gehen" 🍪

• আক্ষরিক অর্থ : কারও বিস্কুটের ওপর হাঁটা।
• আসল অর্থ : কাউকে খুব বিরক্ত করা (To annoy someone)।
• উদাহরণ : কেউ যদি আপনাকে খুব জ্বালাতন করে, তবে বলতে পারেন… "Du gehst mir auf den Keks!" (তুমি আমাকে খুব বিরক্ত করছ!)।

💡 বোনাস টিপ্স :

জার্মানরা যখন দেখে কোনও বিদেশী মানুষ সঠিক সময়ে সঠিক বাগধারা ব্যবহার করছে, তারা ভীষণ খুশি হয় এবং অবাক হয়।
Collected

দরজায় ২০২৬: জার্মানিতে একগুচ্ছ পরিবর্তননতুন বছর মানেই নতুন উত্তেজনা! ২০২৬ সালে জার্মানি তার নাগরিক আর প্রবাসীদের জন্য নি...
03/01/2026

দরজায় ২০২৬: জার্মানিতে একগুচ্ছ পরিবর্তন

নতুন বছর মানেই নতুন উত্তেজনা! ২০২৬ সালে জার্মানি তার নাগরিক আর প্রবাসীদের জন্য নিয়ে আসছে বেশ কিছু চমকপ্রদ পরিবর্তন। কর থেকে বেতন, পরিবহন থেকে স্বাস্থ্যসেবা—সবখানেই কিছু না কিছু নতুনত্ব। কোনোটা পকেট ভারী করবে, কোনোটা আবার একটু চিন্তায় ফেলবে। চলুন, হাসি-খুশি মেজাজে দেখে নিই কী কী অপেক্ষা করছে!

কর্মসংস্থান ও বেতন: পকেটে একটু বেশি টাকা!

সর্বনিম্ন মজুরি: নতুন বছরের প্রথম দিন থেকেই খুশির খবর! প্রতি ঘণ্টার সর্বনিম্ন মজুরি ১২.৮২ ইউরো থেকে লাফিয়ে উঠছে ১৩.৯০ ইউরোতে। আর ২০২৭-এ হবে ১৪.৬০ ইউরো।

মিনিজব: মিনিজব কর্মীরা এখন মাসে ৬০৩ ইউরো পর্যন্ত করমুক্ত আয় করতে পারবেন।

ব্লু-কার্ড: দক্ষ প্রবাসীদের জন্য ব্লু-কার্ড পাওয়ার বার্ষিক বেতন সীমা বেড়ে হচ্ছে ৫০,৭০০ ইউরো। তবে সংকটপূর্ণ পেশায় (যেমন আইটি, ইঞ্জিনিয়ারিং) এটি ৪৫,৯৩৪.২০ ইউরো।

সক্রিয় অবসর: রিটায়ার করেও কাজ চালিয়ে যাওয়ার শখ? মাসে ২,০০০ ইউরো (বছরে ২৪,০০০ ইউরো) পর্যন্ত আয় করমুক্ত!

নতুন প্ল্যাটফর্ম: দক্ষ বিদেশি কর্মীদের জন্য সরকার চালু করছে ‘ওয়ার্ক অ্যান্ড স্টে’ নামের একটি সুপারহেল্পফুল প্ল্যাটফর্ম।

কর ব্যবস্থা: একটু রিল্যাক্স, একটু সেভিংস!

ট্যাক্স-ফ্রি সীমা: বার্ষিক করমুক্ত আয়ের সীমা ১২,০৯৬ থেকে বেড়ে ১২,৩৪৮ ইউরো হয়েছে।

ভ্যাট কমছে: রেস্তোরাঁ আর ক্যাফেতে খাওয়ার ভ্যাট স্থায়ীভাবে ১৯% থেকে নেমে ৭% হয়েছে।

কমিউটার অ্যালাউন্স: অফিস যাতায়াতের খরচ বাবদ প্রতি কিলোমিটারে ট্যাক্স রিফান্ড ৩৮ সেন্ট।

এলস্টার আপডেট: ট্যাক্স রিটার্নের ঝামেলা কমবে! মাঝামাঝি ২০২৬ থেকে এলস্টার পোর্টাল আগের বছরের তথ্য অটো-ফিল করে দেবে।

ভোক্তা অধিকার ও জীবনযাত্রা

গ্যাস সারচার্জ বাতিল: গ্যাস স্টোরেজ সারচার্জ উধাও! গ্যাস-বিদ্যুৎ বিল একটু হালকা হতে পারে।

শুফা সহজ হচ্ছে: ক্রেডিট স্কোর দেখা এখন সুপার ইজি—২৫০টি মানদণ্ডের বদলে মাত্র ১২টি!

বিমান টিকিট সস্তা?: ১ জুলাই থেকে এভিয়েশন ট্যাক্স কমছে। ছুটির প্ল্যান করুন, টিকিটের দাম নামতে পারে!

পরিবহন: একটু দাম বাড়লেও নতুনত্ব আছে!

ডয়েচল্যান্ড টিকিট: সারা দেশে ঘোরার জনপ্রিয় টিকিটের দাম ৫৮ থেকে বেড়ে ৬৩ ইউরো। একটু বেশি লাগলেও এখনও বেশ সস্তা!

ভাড়া বৃদ্ধি: বার্লিন, ব্র্যান্ডেনবার্গসহ কিছু রাজ্যে সিঙ্গেল টিকিটের দাম বাড়ছে।

ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট: ২২ এপ্রিল থেকে নতুন টার্মিনাল-৩ চালু—আরও কমফর্ট!

গাড়ি বিমা: প্রিমিয়াম ২০% পর্যন্ত বাড়তে পারে। চেক করে নিন।

রোবট ট্যাক্সি: লিফট কোম্পানি স্বয়ংক্রিয় রোবট ট্যাক্সি নামাচ্ছে।

সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা

অবদান সীমা বৃদ্ধি: স্বাস্থ্য বিমায় মাসিক আয় সীমা ৫,৮১২.২০ ইউরো, পেনশনের জন্য ৮,৪৫০ ইউরো। উচ্চ আয়ীদের খরচ একটু বাড়বে।

প্রাইভেট বিমা: প্রাইভেট স্বাস্থ্য বিমার সীমা ৭৩,৮০০ থেকে ৭৭,৪০০ ইউরো।

অতিরিক্ত বিমা খরচ: Zusatzbeitrag গড়ে ৩% এর বেশি হতে পারে।

নতুন মৌলিক সহায়তা: ১ জুলাই থেকে বেকার ভাতার নাম বদলে ‘Neue Grundsicherung’ হয়েছে। মাসিক ৫৬৩ ইউরো থাকছে, কিন্তু নিয়ম ভাঙলে কড়া শাস্তি!

পরিবার ও শিশু

শিশু ভাতা: Kindergeld ২৫৫ থেকে বেড়ে ২৫৯ ইউরো। বাচ্চাদের জন্য একটু বেশি পকেট মানি!

স্বল্প আয়ের পরিবার: Kinderzuschlag সর্বোচ্চ ২৯৭ ইউরো, Sofortzuschlag ২০ থেকে ২৫ ইউরো।

ট্যাক্স সুবিধা: শিশুদের ট্যাক্স-ফ্রি অ্যালাউন্স ৯,৭৫৬ ইউরো।

ডে-কেয়ার: আগস্ট থেকে প্রথম শ্রেণির সব শিক্ষার্থীর জন্য ফুল-ডে কেয়ার।

শিশু পেনশন: ‘Frühstart Rente’ স্কিমে ৬-১৭ বছরের শিশুদের অ্যাকাউন্টে সরকার মাসে ১০ ইউরো জমা দেবে। ভবিষ্যতের জন্য সেভিংস!

নতুন সামরিক সেবা আইন

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে জানুয়ারি ১, ২০০৮ বা তারপরে জন্ম নেওয়া পুরুষ জার্মান নাগরিকদের জন্য নতুন সামরিক সেবা আইন কার্যকর হবে। তাদের বাধ্যতামূলকভাবে জার্মান সেনাবাহিনীতে (বুন্দেসওয়েয়ার) যোগদানের আগ্রহ বিষয়ক একটি প্রশ্নপত্র পূরণ করতে হবে। নারী নাগরিকদের জন্য এটি ঐচ্ছিক থাকবে।

প্রশ্নপত্র পূরণের পর যাচাই-বাছাইয়ে যারা ফিট প্রমাণিত হবেন, তারা সামরিক সেবা দেবেন কি না তা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবেন। ২০৩৫ সালের মধ্যে স্বেচ্ছাসেবক সংখ্যা ৮০ হাজার থেকে ২ লাখ ৬০ হাজারে উন্নীত করার লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া পর্যন্ত এই সেবা মূলত স্বেচ্ছামূলকই থাকছে।

তথ্যসূত্র: iamexpatডটde

23/11/2025
  এর ৯ টা অর্গানাইজেশন থেকে তারা স্কলারশিপ প্রোভাইড করে!!💥 প্রত্যেকটার লিংক দিয়ে দিলাম! 💥 আপনাদের পছন্দমত যেটা ম্যাচ কর...
10/11/2025

এর ৯ টা অর্গানাইজেশন থেকে তারা স্কলারশিপ প্রোভাইড করে!!

💥 প্রত্যেকটার লিংক দিয়ে দিলাম!

💥 আপনাদের পছন্দমত যেটা ম্যাচ করবে সেখানে এপ্লিকেশন করে ফেলবেন!

💥 Erasmus এ IELTS ছাড়া ও MOI দিয়ে অ্যাপ্লিকেশন করা যায়!

💥 এখানে এপ্লিকেশন সম্পূর্ণ ফ্রি! এপ্লিকেশন করতে কোন টাকা লাগে না!

তাই প্রোফাইল রেডি করে আবেদন করে ফেলুন! ধন্যবাদ! ❤️❤️

The Erasmus Mundus MIPDaL Scholarship 2026 (Fully Funded) https://careeroppotunities.com/apply-now-for-the-erasmus-mundus-mipdal-scholarship-2026-fully-funded/

Deadline: 15 January 2026

Erasmus Mundus NOHA Scholarship 2026/28 https://careeroppotunities.com/erasmus-mundus-noha-scholarship/

Deadline: 15th December, 2025

Erasmus Mundus MARIHE
https://careeroppotunities.com/erasmus-mundus-marihe-scholarship/

Erasmus Mundus gem
https://careeroppotunities.com/erasmus-mundus-gem-scholarship/

Erasmus Mundus PlantHealth
https://careeroppotunities.com/erasmus-mundus-planthealth-scholarship/

Erasmus Mundus MAGMa
https://careeroppotunities.com/erasmus-mundus-magma-scholarship-2026/

Erasmus Mundus EMABG
https://careeroppotunities.com/erasmus-mundus-emabg-scholarship/

Erasmus Mundus Joint Master’s
https://careeroppotunities.com/erasmus-mundus-joint-masters-scholarships/

Erasmus Mundus Journalism Scholarship 2026 Program in UK, Germany, Netherland https://careeroppotunities.com/erasmus-mundus-journalism-scholarship-2026/

Post Credit:
Adnan Habib Robin

Erasmus Mundus Joint Masters Scholarships 2026 are prestigious international opportunities, designed and funded by the European Union, and delivered by a group of higher education institutions (HEI).

আলহামদুলিল্লাহ ❤️আমাদের প্রিয় ডাক্তার আপু সাবরিনা আপু B1 পাস করেছে! 🎉আপু আমাদের সাথে A1 থেকে b 1 course  সম্পন্ন করেছেন...
16/10/2025

আলহামদুলিল্লাহ ❤️
আমাদের প্রিয় ডাক্তার আপু সাবরিনা আপু B1 পাস করেছে! 🎉আপু আমাদের সাথে A1 থেকে b 1 course সম্পন্ন করেছেন ।
আপু সত্যিই অসাধারণ brilliant — খুব দ্রুত শিখেছেন, পরিশ্রম করেছেন , আর সফল হয়েছেন।
আমরা তার এই সাফল্যে আন্তরিকভাবে আনন্দিত ও গর্বিত! 💐
আল্লাহ আরও উন্নতি দান করুন

জার্মানীর স্কলারশিপ: পর্ব ৩: মেয়েদের জন্যে স্কলারশিপ:আমি অনেক ফিমেল স্টুডেন্টদের কথা জানি যাদের বিদেশে স্টাডি করার টাকা ...
08/08/2025

জার্মানীর স্কলারশিপ: পর্ব ৩: মেয়েদের জন্যে স্কলারশিপ:

আমি অনেক ফিমেল স্টুডেন্টদের কথা জানি যাদের বিদেশে স্টাডি করার টাকা পয়সা অনেক সময় তাদের বাবা-মা দিতে চান না। অনেক বাবা-মা আছেন যারা ছেলের জন্যে সেটি দিতে চাইলেও মেয়ের বেলায় দিতে চান না। দেশ বা সমাজ বা পরিবারের উন্নতির জন্যে একটি ছেলে যেমন ভূমিকা রাখে, একটি মেয়েও তেমনি সমান ভূমিকা রাখতে পারে। এটি আমাদের সবাইকে মনে রাখতে হবে।

বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলিতে নারী শিক্ষা এখনো তুলনামূলক পিছিয়ে আছে। এ বিষয়টি উন্নত বিশ্ব বিশেষ করে জার্মানিতে বহুল পরিচিত। এ জন্যে জার্মানির অনেক ইনস্টিটিউশন বাংলাদেশের মত দেশগুলোর নারী শিক্ষার্থীদেরকে অনেক ক্ষেত্রেই কিছু বাড়তি সুবিধা দিয়ে থাকে। এ সুবিধাটি ফিনান্সিয়াল সাপোর্ট বা স্কলারশিপের বেলায়ও হয়ে থাকে।

ফিমেল স্টুডেন্ট বা নারী শিক্ষার্থীরা সকল স্কলারশিপে যেমন এপলাই করতে পারে, তেমনি কিছু কিছু স্কলারশিপ শুধুই নারী শিক্ষার্থীদের দেয়া হয়ে থাকে। নিচে নারী শিক্ষার্থীদের স্কলারশিপের কিছু সোর্স দেয়া হলো:

১.
Karlsruhe House of Young Scientists (KHYS) প্রদত্ব লিস্ট অনুযায়ী ফিমেল স্টুডেন্টদের মাস্টার'স, ডক্টরাল লেভেলে বিভিন্ন ফিল্ডে (যেমন মেডিসিন, লাইফসায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আর্টস ইত্যাদি) আকর্ষণীয় স্কলারশিপ দেয়া হয়ে থাকে। স্কলারশিপের বা এওয়ার্ডের পরিমান মাসিক ৫০০ ইউরো থেকে এক কালীন এক লক্ষ ইউরো পর্যন্ত হয়ে থাকে।

সোর্স ১: লিংক কমেন্টে দেখুন

২.
Gisma University of Applied Sciences প্রতি বছর প্রায় ১৬টি স্কলারশিপ নারী শিক্ষার্থীদের দিয়ে থাকে। এটি নতুন চালু হয়েছে। এগুলি মূলত মাস্টার'স করার জন্যে ডাটা সাইন্স, AI, ডিজিটাল বিজনেস, কম্পিউটার সাইন্স ফিল্ডে প্রদান করা হয়।

সোর্স ২: লিংক কমেন্টে দেখুন:

৩. OTH Weiden এর Center for Gender and Diversity থেকে ফিমেল গ্রাজুয়েট যাদের জব এক্সপেরিয়েন্স আছে তাদেরকে স্কলারশিপ প্রদান করা হয় মূলত ডক্টরাল ডিগ্রী এর জন্যে।

সোর্স ৩: লিংক কমেন্টে দেখুন:

৪. ফিমেল স্টুডেন্ট যারা বন ইউনিভার্সিটিতে এডমিটেড আছে তারা এ প্রোগ্রাম থেকে ফিনান্সিয়াল গ্রান্ট পেতে পারেন। এ স্কলারশিপটি ব্যাচেলর করাকালীন সময়েও দেয়া হয়ে থাকে। এখানে আপনার মোটিভেশন লেটার অনেক বেশি গুরুত্বপূর্ণ।

সোর্স ৪: লিংককমেন্টে দেখুন:

৫. Neuefische স্কলারশিপটি তাদের জন্যে প্রযোজ্য যারা জার্মান ইউনিভার্সিটিতে ব্যাচেলর বা মাস্টার'স এ এডমিটেড হয়ে আছেন।

সোর্স ৫: লিংক কমেন্টে দেখুন:

উপরের সোর্সগুলির মত আরো অনেক স্কলারশিপ আছে যেগুলি ফিমেল স্টুডেন্টরা এক্সপ্লোর করলে পাবেন। সিনসিয়ারলি চেষ্টা করলে আপনিও সফল হতে পারেন একটি স্কলারশিপ পেয়ে।

স্কলারশিপ পাওয়া কিসের উপর নির্ভর করে:
স্কলারশিপের জন্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়াগুলি হলো: ১. মোটিভেশন লেটার ২. রেজাল্ট ৩. জব বা প্রজেক্ট এক্সপেরিয়েন্স।
আমাদের দেশের মেয়েদের জন্যে সামাজিক এবং পারিবারিক বাঁধাগুলিকে মোটিভেশনের সাথে রিলেট করতে পারলে জার্মানির মত দেশে স্কলারশিপ পাবার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
Collected

🇩🇪 জার্মানিতে উচ্চশিক্ষা: মেধা, সুযোগ ও বাস্তবতাকেন জার্মানি?-জার্মানিকে বিশ্বজুড়ে প্রযুক্তি ও গবেষণার প্রাণকেন্দ্র হিসে...
02/08/2025

🇩🇪 জার্মানিতে উচ্চশিক্ষা: মেধা, সুযোগ ও বাস্তবতা

কেন জার্মানি?-

জার্মানিকে বিশ্বজুড়ে প্রযুক্তি ও গবেষণার প্রাণকেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এখানকার ১৬টি রাজ্যের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি একেবারে নেই – যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি বিশাল সুযোগ। তবে এই সুবিধা সব শিক্ষার্থী বা সব কোর্সের জন্য প্রযোজ্য নয়; নির্দিষ্ট ডিগ্রিতে ভর্তি হয়ে স্থানীয় শিক্ষার্থীদের মতো কিছু শর্ত পূরণ করলেই এ সুবিধা পাওয়া সম্ভব।
বিশেষত, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, তথ্যপ্রযুক্তি ইত্যাদি বিষয়ে আগ্রহীদের জন্য জার্মানি একটি আদর্শ গন্তব্য।

ভাষার গুরুত্ব-

যদিও অনেক প্রোগ্রাম ইংরেজি মাধ্যমে চালানো হয়, তবুও জার্মান ভাষা না জানলে চাকরি পাওয়া বেশ কঠিন। তাই উচ্চশিক্ষা ও কর্মজীবনের জন্য জার্মান ভাষায় প্রাথমিক দক্ষতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শীর্ষ স্কলারশিপের তালিকা-

জার্মানিতে উচ্চশিক্ষার জন্য বিশ্বের সেরা কিছু স্কলারশিপ রয়েছে, যেগুলোর মধ্যে উল্লেখযোগ্য ১০টি হলো:

1. DAAD Scholarship
জার্মান সরকারের প্রধান স্কলারশিপ, যা মাস্টার্স, পিএইচডি ও গবেষণার জন্য সম্পূর্ণ অর্থায়ন দেয়।
🔗 daad.de

2. Deutschlandstipendium
মেধাবী শিক্ষার্থীদের জন্য মাসে €300 পর্যন্ত অনুদান প্রদান করে।
🔗 deutschlandstipendium.de

3. Heinrich Böll Foundation
পরিবেশ, মানবাধিকার ও সমতার বিষয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য।
🔗 boell.de

4. Friedrich Ebert Stiftung সামাজিক ন্যায় ও গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসীদের জন্য স্কলারশিপ।
🔗 fes.de

5. Konrad-Adenauer-Stiftung
নেতৃত্ব, সমাজসেবা ও রাজনীতিতে সক্রিয় শিক্ষার্থীদের জন্য।
🔗 kas.de

6. Rosa Luxemburg Stiftung
সমাজতান্ত্রিক চিন্তাধারায় বিশ্বাসী শিক্ষার্থীদের জন্য।
🔗 rosalux.de

7. Friedrich Naumann Foundation
লিবারেল দৃষ্টিভঙ্গি ও স্বাধীনতার পক্ষে বিশ্বাসীদের জন্য।
🔗 freiheit.org

8. KAAD Scholarship
উন্নয়নশীল দেশের খ্রিস্টান শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে প্রযোজ্য।
🔗 kaad.de

9. Erasmus+ ইউরোপীয় ইউনিয়নের মাধ্যমে অর্থায়িত মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রাম।
🔗 erasmus-plus.ec.europa.eu

10. Alexander von Humboldt Fellowship আন্তর্জাতিক গবেষক ও পোস্টডক প্রার্থীদের জন্য প্রিমিয়াম ফেলোশিপ।
🔗 humboldt-foundation.dede

অধিকাংশ স্কলারশিপে টিউশন ফি ছাড়াও মাসিক ভাতা, স্বাস্থ্য বীমা, যাতায়াত খরচ ও গবেষণার ব্যয়ও অন্তর্ভুক্ত থাকে।

অতিরিক্ত ফান্ডিং ও সুযোগ-

বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ বা রিসার্চ ফান্ডিং অনেক সময় দ্বিতীয় সেমিস্টার থেকে পাওয়া যায়। মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ পাওয়ার সুযোগ রয়েছে।
তাছাড়া, জার্মানিতে বিদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বৃত্তি, অনুদান ও ফেলোশিপ উপলব্ধ রয়েছে — যা আপনার বিষয়ভিত্তিক গবেষণা ও মেধার ওপর নির্ভর করে।

কাজ করার নিয়ম ও অভিজ্ঞতা-

জার্মানিতে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সীমিত সময় চাকরি করার অনুমতি রয়েছে। আপনি চাইলে বছরে ১২০ দিন পূর্ণকালীন বা ২৪০ দিন খণ্ডকালীন কাজ করতে পারবেন।
পার্টটাইম চাকরি করে নিজের খরচ চালানো সম্ভব, তবে অবশ্যই জার্মান আইনের নিয়ম মেনে কাজ করতে হবে।অবৈধভাবে কাজ করলে আইনগত সমস্যা হতে পারে।

চাকরির বাস্তবতা-

অনেকে প্রথম মাসেই চাকরি পেয়ে যান, কেউ কেউ ৬ মাসেও পান না। বড় শহরে চাকরি খোঁজার সুযোগ বেশি, কিন্তু ছোট শহরে কঠিন।
নতুন পরিবেশ ও ভাষার সঙ্গে মানিয়ে নিতে শুরুতে সময় দিন। বিশেষজ্ঞদের পরামর্শ হলো, পড়াশোনার প্রথম ৬ মাস শুধু একাডেমিক পড়ায় মনোযোগ দিন।

ভিসা প্রক্রিয়া-

জার্মানিতে পড়তে আসতে হলে সময়মতো ভিসা আবেদন করতে হবে। উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য ভিসা পাওয়া একটু সময়সাপেক্ষ। ভর্তি নিশ্চিত হওয়ার পর Block Account, APS Certificate, Motivation Letter, Health Insurance সহ সব ডকুমেন্ট প্রস্তুত রাখতে হবে। জার্মানিতে আসার পর রেসিডেন্স পারমিটের জন্য যেতে হয় Ausländerbehörde-এ।

অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য-

IELTS/TOEFL স্কোর প্রায় সব ইংরেজি প্রোগ্রামে প্রয়োজন।
APS সার্টিফিকেট বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আবশ্যক (বিশেষত ব্যাচেলর শেষ করে মাস্টার্স করতে চাইলে)।
জার্মান ভাষার কমপক্ষে A1–B1 জানা থাকলে পড়াশোনা ও চাকরিতে সহায়ক হবে।
হোস্টেল বা ভাগ করে বাসায় থাকলে খরচ অনেক কমে যায়।
স্কলারশিপ ছাড়া আসতে চাইলে €১১,০০০ সমপরিমাণ অর্থ Block Account-এ রাখতে হয়, যা এক বছরের খরচ কভার করে।

জার্মানিতে উচ্চশিক্ষা মানেই এক নতুন দিগন্তের পথে যাত্রা। এখানে রয়েছে বিনামূল্যে পড়ার সুযোগ, উচ্চমানের গবেষণার পরিবেশ, আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অসংখ্য স্কলারশিপ ও কর্মসংস্থানের বাস্তবতা। তবে সফলতা নির্ভর করে সঠিক প্রস্তুতি, পরিকল্পনা ও কঠোর পরিশ্রমের ওপর।

আপনি যদি আত্মবিশ্বাসী, পরিশ্রমী ও ভবিষ্যৎ-নির্ভর চিন্তাধারার হন — তাহলে জার্মানি আপনার জন্য সঠিক গন্তব্য হতে পারে।

তথ্যসংগ্রহ : Aayan Rahman

28/07/2025

What did you learn from this conversation?

26/07/2025

Did you watch Hindi tv shows in German Language? 🥴

26/07/2025

আপনি যখন জার্মানি থেকে ভারতীয় মুভি বা সিরিয়াল দেখেন! 🤭

Adresse

Bertoldstraße 3
Gaggenau
76571

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Banglay German language and career counseling erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen