নীলফামারী সাংবাদিক ইউনিয়ন-এনপিইউজে

  • Home
  • Bangladesh
  • Rangpur
  • নীলফামারী সাংবাদিক ইউনিয়ন-এনপিইউজে
Call Directions Website Contact the organization

নীলফামারী সাংবাদিক ইউনিয়ন-এনপিইউজে গণমাধ্যম কর্মীদের অধিকার আদায়ে..........

নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সভাপতি হাসান রাব্বি প্রধানের মায়ের ইন্তেকালে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে)-এর শোক #ন...
21/09/2026

নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সভাপতি হাসান রাব্বি প্রধানের মায়ের ইন্তেকালে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে)-এর শোক

#নীলফামারীসাংবাদিকইউনিয়ন #নীলফামারী #সাংবাদিম #শোকবার্তা

‘চুরির দিকে সাংবাদিকদের ঠেলে দেওয়া হচ্ছে’
21/09/2026

‘চুরির দিকে সাংবাদিকদের ঠেলে দেওয়া হচ্ছে’

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী জেলা পরিষদ মিলনায়নে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে)-এর আয়োজনে ...

একাত্তর টিভির রংপুর ব্যুরো প্রধান "শাহ বায়েজিদ আহমেদ" এর মমতাময়ী মায়ের ইন্তেকালে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে) এর...
21/07/2026

একাত্তর টিভির রংপুর ব্যুরো প্রধান "শাহ বায়েজিদ আহমেদ" এর মমতাময়ী মায়ের ইন্তেকালে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে) এর শোক

একাত্তর টিভির রংপুর ব্যুরো প্রধান "শাহ বাযেজিদ আহমেদ" এর মমতাময়ী মা রংপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওযা ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইযাসীন মোহাম্মদ সিথুন ও সাধারণ সম্পাদক রিপন ইসলাম শেখ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন।

এক যৌথ শোকবার্তায তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, বায়েজিদ আহমেদ ভাইযের মমতাময়ী মা ছিলেন একজন পর্দাশীল, ও ধর্মপ্রাণ নারী। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যাযীদের মাঝে যে শোকের ছায়া নেমে এসেছে, তা সহজে কাটানো সম্ভব নয়।

নীলফামারী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করা হচ্ছে-পরম করুণাময আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। আমিন।

#নীলফামারীসাংবাদিকইউনিয়ন #এনপিইউজে #নীলফামারী #শাহবায়েজিদআহমেদ

নীলফামারীর কিশোরগঞ্জে “চ্যানেল ওয়ান এর রিপোর্টার আবু সাঈদ অপু” এর উপর হামলার ঘটনায় নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে) ...
21/06/2026

নীলফামারীর কিশোরগঞ্জে “চ্যানেল ওয়ান এর রিপোর্টার আবু সাঈদ অপু” এর উপর হামলার ঘটনায় নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে) এর নিন্দা ও প্রতিবাদ

নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় সংবাদ সংগ্রহ করার সময় কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু বাহিনী কর্তৃক রবিবার (২১ জুন) দুপুরে বেসরকারী টেলিভিশন "চ্যানেল ওয়ান এর নীলফামারী প্রতিনিধি আবু সাঈদ অপু" এর উপর সন্ত্রাসী হামলা ও ক্যামেরা সহ বিভিন্ন জিনিসপত্র ক্ষতির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন-এনপিইউজে।

রবিবার (২১ জুন) সন্ধ্যায় এক বিবৃতিতে এনপিইউজে এর সভাপতি ইয়াসীন মোহাম্মদ সিথুন ও সাধারণ সম্পাদক রিপন ইসলাম বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় একজন সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি ও নগ্ন আঘাত। এ ধরনের বর্বরতা কোনোভাবেই সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।

নীলফামারী সাংবাদিক ইউনিয়ন-এনপিইউজে স্পষ্টভাবে জানাতে চায়, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের কোনো ধরনের গাফিলতি বা দায়সারা আচরণ বরদাশত করা হবে না। অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ব্যর্থ হলে নীলফামারী জেলাজুড়ে কঠোর কর্মসূচি ঘোষণাসহ বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবে সংগঠনটি।

একইসঙ্গে এনপিইউজে-এর পক্ষ থেকে আহত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিক চ্যানেল ওয়ান এর নীলফামারী প্রতিনিধি আবু সাঈদ অপু এর নিরাপত্তা নিশ্চিত করা ও ভবিষ্যতে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হচ্ছে।

#নীলফামারীসাংবাদিকইউনিয়ন #এনপিইউজে

নীলফামারী সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যপদে আবেদন আহ্বানসাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ...
05/06/2026

নীলফামারী সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্যপদে আবেদন আহ্বান

সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ সংগঠনই সবচেয়ে বড় শক্তি। তাই নীলফামারী সাংবাদিক ইউনিয়নের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে পেশাদার ও কর্মরত সাংবাদিকদের সংগঠনের সদস্য হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানানো হচ্ছে।

আবেদন করতে নিচের লিংকের ফরম পুরণ করুন অথবা অফিসে যোগাযোগ করুন( প্রতিদিন ১০টা থেকে বিকাল ৪টা পযন্ত)।

https://docs.google.com/forms/d/13RXpLoTayr3EvbHVxrqhTG8M4h8afCeo2UOqyxSE1Gc/

সৈয়দ আবদাল আহমদ তথ্য অধিদফতরে প্রধান তথ্য অফিসার হিসেবে নিয়োগ পাওয়ায় নীলফামারী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন ও শু...
26/04/2026

সৈয়দ আবদাল আহমদ তথ্য অধিদফতরে প্রধান তথ্য অফিসার হিসেবে নিয়োগ পাওয়ায় নীলফামারী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে অভিনন্দন ও শুভকামনা।

শোক বার্তা:চ্যানেল নাইন এর নীলফামারী প্রতিনিধি ও নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সদস্য সাজ্জাদ আহমেদ তান এর মাতা মুন্নী বেগম...
26/04/2026

শোক বার্তা:
চ্যানেল নাইন এর নীলফামারী প্রতিনিধি ও নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সদস্য সাজ্জাদ আহমেদ তান এর মাতা মুন্নী বেগম এর মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন।

আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেককে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদরংপ...
24/04/2026

আরপিইউজে সভাপতি সালেকুজ্জামান সালেককে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি ও দৈনিক দিনকালের ব্যুরো প্রধান প্রধান সালেকুজ্জামান সালেককে রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার দ্বারা লাঞ্ছিত করার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে)।

#নীলফামারীসাংবাদিকইউনিয়ন
#এনপিইউজে #নীলফামারী #সাংবাদিক #ইউনিয়ন
#রংপুর #আরপিইউজে

ডিমলায় সাংবাদিক রেজোয়ান ও কামরুজ্জামান মৃধার ওপর হামলার এনপিইউজের প্রতিবাদনীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারায় সংবাদ স...
15/01/2026

ডিমলায় সাংবাদিক রেজোয়ান ও কামরুজ্জামান মৃধার ওপর হামলার এনপিইউজের প্রতিবাদ

নীলফামারী জেলার ডিমলা উপজেলার নাউতারায় সংবাদ সংগ্রহের সময় দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি রেজোয়ান ইসলাম ও দৈনিক কালবেলার প্রতিনিধি কামরুজ্জামান (জামান) মৃধার ওপর সন্ত্রাসী হামলা, হেনস্তা এবং তার ব্যবহৃত ক্যামেরা ও মোবাইল ফোন ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন-এনপিইউজে।

"বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে) এর ...
30/12/2025

"বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নীলফামারী সাংবাদিক ইউনিয়ন (এনপিইউজে) এর শোক"

Address

Nilphamari
Rangpur
5300

Alerts

Be the first to know and let us send you an email when নীলফামারী সাংবাদিক ইউনিয়ন-এনপিইউজে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নীলফামারী সাংবাদিক ইউনিয়ন-এনপিইউজে:

Shortcuts

Share