Swapnobaz Bangladesh- স্বপ্নবাজ বাংলাদেশ

Swapnobaz Bangladesh- স্বপ্নবাজ বাংলাদেশ "স্বপ্ন মানবতার জন্যে"

"স্বপ্ন মানবতার জন্য" শ্লোগানে এদেশের তরুণ ও যুবা শক্তির নেতৃত্বে গড়ে ওঠা একটি উন্নয়ণধর্মী সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক উন্নয়নধর্মী সংগঠনের নাম "স্বপ্নবাজ বাংলাদেশ"। সংগঠনটি ২০১৪ সালে স্বপ্নাবজদের আড্ডা কার্যক্রম দিয়ে তার যাত্রা শুরু করে ২০১৭ সালের ২৩ সেপ্টেম্বর সাংগঠনিকভাবে প্রতিষ্ঠা লাভ করে।
ফেইসবুক পেজ লিংক: https://www.facebook.com/swapnobazbd
ফেইসবুক গ্রুপ লিংক:
https://www.facebook.com/groups/swapnobazbd
ই-মেইল: [email protected]
মোবাইল: 01717448388

26/03/2026
ভিন্ন ধর্ম মত ও সাংস্কৃতিক বৈচিত্র্যত্বের বিরুদ্ধে আগ্রাসন: রুখে দাঁড়াও বাংলাদেশ ===================================সাম্...
27/09/2025

ভিন্ন ধর্ম মত ও সাংস্কৃতিক বৈচিত্র্যত্বের বিরুদ্ধে আগ্রাসন: রুখে দাঁড়াও বাংলাদেশ
===================================
সাম্প্রতিকালে এই ধরনের ঘটনার ছবি কিংবা ভিডিও দেখে বৈচিত্র্যের মাঝে ঐক্য কিংবা সামাজিক সম্প্রীতি বিনষ্টে ভিন্ন পথ ও মতের ধর্ম ও সাংস্কৃতিক বৈচিত্র্যত্বের বিরুদ্ধে সুকৌশলে অবস্থান নিয়েছে কিছু স্বল্প জ্ঞান সম্পন্ন কূপমন্ডুক মানুষ। ঘটনার আকষ্মিকতায় নেটিজেনরা আবেগালুপ্ত হয়েছেন এবং প্রতিক্রিয়া জানাচ্ছেন।

#স্বপ্নবাজ_বাংলাদেশ গভীর উদ্বেগের সাথে জানাচ্ছে যে, এধরনের ঘটনা আজকে নতুন না... বিগত তিন বছরে এমন অনেকগুলো ঘটাই ঘটেছে যার ভিডিও আমরা ইউটিউবেই, ফেইসবুক রীল-এ দেখেছি যা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনও বিদ্যমান। প্রতিক্রীয়াশীল গোষ্ঠিরা এই ট্রেন্ডটা অনুকরণ করেছেন অন্য অনেক দেশের মানবিক সাহায্য সংস্থাগুলোর থেকে যারা বিভিন্ন জায়গায় গৃহহীন, ক্ষুধার্ত মানুষের জন্যে মানবিক সাহায্যে দুস্থ, সুবিধাবঞ্চিত নাগরিকদের পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান এবং খাবার খাওয়ানো কার্যক্রমের ভিডিও দেখে। এসব কাজের মর্ম উপলব্ধি করতে ব্যার্থ তথা স্বল্পজ্ঞান সম্পন্ন কূপমন্ডুক, ধর্মের ধ্বজাধারী কিছু মানুষ কৌশলগতভাবে স্বার্থসিদ্ধির উপায় হিসবে ঝাঁপিয়ে পড়েছে এসব বাউল, ফকির, পাগলদের উপর। বৈচিত্র্যপূর্ণ বেশ ও জটাধারীদের বেশিরভাগই মাজারকেন্দ্রিক অথবা ভিন্ন সত্ত্বার ক্ষুদ্র ও গৌণ ধর্মমতের স্বাধীন সত্তার মানুষ। এইসব দেখে প্রতিক্রিয়াশীল এসব গোষ্ঠি বৈচিত্র্যপূর্ণ ভিন্ন ধর্মমতের মানুষদের মেনে নিতে পারছেনা মর্মে নিজেস্ব মন মস্তিষ্ক প্রসূত আরোপিত স্ব-ধর্ম মানাতে বা চাপিয়ে দিতে চায়। এইসবই তাদের তথাকথিত কৌশলগত ফিতরাত। অতি সম্প্রতী এসব ফিতরাত বাড়াবাড়ি মাত্রায় ছাড়িয়েছে, যেন সীমাই মানছে না।

বিগত সময়ে জোড়াল প্রতিবাদ না হওয়ায় ও এসবের বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি বলে তাঁরা দিনে দিনে এহেন হীন কাজে উৎসাহিত হয়েছে। কিন্তু এখন মানুষ এই কৌশলগত হীন মানষিকতার প্রদর্শন ও মানবাধিকারের বিরুদ্ধে চক্রান্তের বিরুদ্ধে দাঁড়াচ্ছে- এটাই সমাজে সম্প্রীতি ইতিবাচক পরিবর্তন। এই ধরনের জুলুমের অবসান ঘটুক এবং জালিমদেরকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক...!
রুখে দিতে হবে ভিন্ন ধর্ম-মত ও সাংস্কৃতিক বৈচিত্র্যত্বের বিরুদ্ধে আগ্রাসন।

জয়তু:
স্বপ্নবাজ বাংলাদেশ

#সামাজিক_সম্প্রীতি

share:
-স্বপ্নবাজ বাংলাদেশ 🇧🇩

Join: https://www.facebook.com/groups/swapnobazbd

বৃৃক্ষরোপন বিষয়ক লিডারশীপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম=====================================গত ৪ সেপ্টেম্বর ২০২৪ নীলফামারী বন ব...
05/09/2024

বৃৃক্ষরোপন বিষয়ক লিডারশীপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম
=====================================
গত ৪ সেপ্টেম্বর ২০২৪ নীলফামারী বন বিভাগ কার্যালয়ে অনুষ্ঠিত হলো স্বপ্নবাজ বাংলাদেশ -এর বৃক্ষরোপন বিষয়ক লিডারশীপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম।
উক্ত আয়োজনে বনবিভাগ কর্মকর্তা জনাব মো. রেজাউল করিম বিগত সময়ে স্বপ্নবাজ বাংলাদেশ বৃক্ষরোপন কার্যক্রমের প্রসংশা করেন এবং সামাজিক বনায়নে সহযোগিতার সার্থে যৌথভাবে কাজ করার আহ্বান জানান।
আগামীতে নীলফামারীর বৃক্ষরোপন কার্যক্রমকে ত্বরান্বিত করতে স্বপ্নবাজ বাংলাদেশের সদস্যরা বনবিভাগের সহযোগী হিসাবে কাজ করবে মর্মে স্বপ্নবাজ বাংলাদেশ -এর সভাপ্রধান ও সাধারণ সম্পাদক বন বিভাগকে আশ্বস্ত করেন।
এসময় Swapnobaz Bangladesh- স্বপ্নবাজ বাংলাদেশ -এর সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মুন্না, আড্ডা আহ্বায়ক লাইলাতুল লিজাসহ আড্ডা সদস্য ইমাম হাসান নিরব, রাইসা পারভিন, সোয়েব সারাফি প্রমুখ উপস্থিত ছিলেন।

বৈশ্বিক উষ্ণতা, খরা ও বন্যা প্রতিরোধে বৃক্ষরোপন কর্মসুচিপর্ব-৩================================" বৈশ্বিক উষ্ণতা, খরা, অতি...
02/09/2024

বৈশ্বিক উষ্ণতা, খরা ও বন্যা প্রতিরোধে বৃক্ষরোপন কর্মসুচিপর্ব-৩
================================
" বৈশ্বিক উষ্ণতা, খরা, অতিবর্ষণ ও বন্যা প্রতিরোধে মানুষের পরম বন্ধু-বৃক্ষ" -এই স্লোগানকে উপজিব্য করে Swapnobaz Bangladesh- স্বপ্নবাজ বাংলাদেশ আজ বিকেল ৬.০০ ঘটিকায়. ইটাখোলা চৌধুরীপাড়া মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজন করেছিল বৃক্ষরোপন কর্মসুচি।

উক্ত কর্মসুচির উদ্বোধন করেন পাঁচ বছর বয়সের শিশু সাহাল বিন মিজান। এছাড়াও উপস্থিত ছিলেন Swapnobaz Bangladesh- স্বপ্নবাজ বাংলাদেশ এর সম্মানিত উপদেষ্টা জনাব মিজানুর রহমান লিটু, সংগঠনের সভাপ্রধান মানিক সরকার এবং সাধারণ সম্পাদক মোঃ শামীম খাঁন।
এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মুন্না ও শিক্ষা বিষয়ক সম্পাদক রাইসা পারভিন লগ্ন কর্মসুচি পরিচালনায় সমন্বয়কের ভুমিকা পালন করেন।
এছাড়াও সংগঠনের সদস্যদের সাথে নিয়ে উপস্থিত সুহৃদ, সহজন, স্বেচ্ছাসেবক ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে একটি করে গাছের চারা বিতরন করা হয় ।
এ কর্মসুচির প্রতিশ্রুতি ছিল বৈশ্বিক উষ্ণতা রোধে, খরা, অতিবর্ষণ ও বন্যা মোকাবেলায় তারা প্রত্যেকেই নিজ দায়িত্বে এ বৃক্ষ চারাগুলির পরিচর্যা করবে ও আগামীতেও নিয়মিত গাছ লাগাবে।

#স্বপ্নবাজ #বাংলাদেশ #স্বপ্নবাজবাংলাদেশ

বৈশ্বিক উষ্ণতা, খরা ও বন্যা প্রতিরোধে বৃক্ষ রোপন কর্মসুচি: পর্ব- ২================================" বৈশ্বিক উষ্ণতা, খরা,...
24/08/2024

বৈশ্বিক উষ্ণতা, খরা ও বন্যা প্রতিরোধে বৃক্ষ রোপন কর্মসুচি: পর্ব- ২
================================
" বৈশ্বিক উষ্ণতা, খরা, অতিবর্ষণ ও বন্যা প্রতিরোধে মানুষের পরম বন্ধু- বৃক্ষ" -এই স্লোগানকে উপজিব্য করে Swapnobaz Bangladesh- স্বপ্নবাজ বাংলাদেশ আজ বিকেল ৫.৩০ মি. জোড়দর্গা মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজন করেছিল বৃক্ষ রোপন কর্মসুচি।

উক্ত কর্মসুচির উদ্বোধন করেন স্বপ্নবাজ বাংলাদেশ -এর সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা জনাব এস এম সফিকুল আলম ডাবলু ও সম্মানিত উপদেষ্টা জনাব মিজানুর রহমান লিটু।
এ সময় সংগঠনের সাধারন সম্পাদক শামীম খাঁন (রিংকু) পরিচালনায় সমন্বয়কের ভুমিকা পালন করেন ইমাম হাসান নিরব,শাহরিয়ার আলম অর্পণ,নাহিন আরেফিন, রোমান হাসান অভি, সামুন, আবির রহমান, সাইফুল ও আবির হোসেন।
এছাড়াও সংগঠনের সদস্যদের সাথে নিয়ে উপস্থিত সুহৃদ, সহজন, শিশু শিল্পী, সংগঠক, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থীদের মাঝে একটি করে গাছে চারা বিতরন করা হয় ।
এ কর্মসুচির প্রতিশ্রুতি ছিল বৈশ্বিক উষ্ণতা রোধে, খরা, অতিবর্ষণ ও বন্যা মোকাবেলায় তারা প্রত্যেকেই নিজ দায়িত্বে এ বৃক্ষ চারাগুলির পরিচর্যা করবে ও আগামীতেও নিয়মিত গাছ লাগাবে।

#স্বপ্নবাজ #বাংলাদেশ #স্বপ্নবাজবাংলাদেশ

বৈশ্বিক উষ্ণতা, খরা ও বন্যা প্রতিরোধে বৃক্ষ রোপন কর্মসুচি: পর্ব-১================================" বৈশ্বিক উষ্ণতা, খরা, ...
23/08/2024

বৈশ্বিক উষ্ণতা, খরা ও বন্যা প্রতিরোধে বৃক্ষ রোপন কর্মসুচি: পর্ব-১
================================
" বৈশ্বিক উষ্ণতা, খরা, অতিবর্ষণ ও বন্যা প্রতিরোধে মানুষের পরম বন্ধু - বৃক্ষ" -এই স্লোগানকে উপজিব্য করে Swapnobaz Bangladesh- স্বপ্নবাজ বাংলাদেশ নীলফামারী জেলা প্রশাসন কার্যালয় মোড় চত্বরে আয়োজন করেছিল বৃক্ষ বিতরন কর্মসুচি।

উক্ত কর্মসুচিতে স্বপ্নবাজ বাংলাদেশ -এর সাধারন সম্পাদক শামীম খান (রিংকু) সংগঠনের সদস্যদের সাথে নিয়ে উপস্থিত সুহৃদ, সহজন, শিশু শিল্পী, সংগঠক, স্বেচ্ছাসেবক, শিক্ষার্থীদের মাঝে একটি করে গাছে চারা বিতরন করেন। এ কর্মসুচির প্রতিশ্রুতি ছিল বৈশ্বিক উষ্ণতা রোধে, খরা, অতিবর্ষণ ও বন্যা মোকাবেলায় তারা প্রত্যেকেই নিজ দায়িত্বে এ বৃক্ষ চারাগুলির পরিচর্যা করবে ও আগামীতেও নিয়মিত গাছ লাগাবে।

#স্বপ্নবাজ #বাংলাদেশ

"পরিচ্ছন্নতা ও দেয়ালচিত্র অঙ্কন কর্মসূচি:নিজের স্বপ্ন আঁকি..."================================="গাহি সাম্যের গান" -এই স্...
23/08/2024

"পরিচ্ছন্নতা ও দেয়ালচিত্র অঙ্কন কর্মসূচি:নিজের স্বপ্ন আঁকি..."
=================================
"গাহি সাম্যের গান" -এই স্লোগানকে উপজিব্য করে Swapnobaz Bangladesh- স্বপ্নবাজ বাংলাদেশ -এর চলমান পরিচ্ছন্নতা ও দেয়ালিচত্র অঙ্কন কর্মসুচির অংশ হিসাবে নীলফামারী শহরের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে নীলফামারী জেলা প্রশাসক মোড়ে "দেয়ালচিত্র অঙ্কন কর্মসূচি: নিজের স্বপ্ন আঁকি..." কার্যক্রম সুসম্পন্ন হয়েছে।

এই কর্মসুচিতে পৃষ্ঠপোষকতা প্রদান করবার জন্য স্বপ্নবাজ বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা জনাব এস এম শফিকুল আলম ডবলু; কর্মসূচী পৃষ্ঠপোষক জনাব মো. সামিউল শাওন-সহ অন্যান্য উপদেষ্টা ও পৃষ্ঠপোষকগণের প্রতি হারদিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা!

পাশাপাশি এই কর্মসুচি বাস্তবায়নে কঠোর পরিশ্রমের জন্যে সকল দেয়ালচিত্র অঙ্কন শিল্পী, সৈনিক, স্বেচ্ছাসেবক, সংগঠক ও সহজনদের প্রতি স্বপ্নবাজ বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক অভিন্দন ও কৃতজ্ঞ জানাচ্ছি।

"দেয়ালচিত্র অঙ্কন কর্মসূচি:নিজের স্বপ্ন আঁকি..."================================="গাহি সাম্যের গান" - এই স্লোগানকে সামনে...
21/08/2024

"দেয়ালচিত্র অঙ্কন কর্মসূচি:নিজের স্বপ্ন আঁকি..."
=================================
"গাহি সাম্যের গান" - এই স্লোগানকে সামনে রেখে
Swapnobaz Bangladesh- স্বপ্নবাজ বাংলাদেশ -এর চলমান কর্মসূচির অংশ হিসাবে নীলফামারী শহরের সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে নীলফামারী জেলা প্রশাসক মোড়ে "দেয়ালচিত্র অঙ্কন কর্মসূচি: নিজের স্বপ্ন আঁকি..." কার্যক্রম পালিত হয়েছে।

এই কর্মসুচিতে পৃষ্ঠপোষকতা প্রদান করবার জন্য স্বপ্নবাজ বাংলাদেশের প্রধান পৃষ্ঠপোষক ও উপদেষ্টা জনাব এস এম শফিকুল আলম ডবলু; উপদেষ্টা জনাব মো. সামিউল শাওন-সহ অন্যান্য উপদেষ্টা ও পৃষ্ঠপোষকগণের প্রতি হারদিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা!

এই কঠোর পরিশ্রমের জন্যে সকল দেয়ালচিত্র অঙ্কন শিল্পী, সৈনিক ও স্বেচ্ছাসেবকদের প্রতি বিশেষ কৃতজ্ঞ।

Address

Rangpur
5300

Alerts

Be the first to know and let us send you an email when Swapnobaz Bangladesh- স্বপ্নবাজ বাংলাদেশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Swapnobaz Bangladesh- স্বপ্নবাজ বাংলাদেশ:

Share