19/10/2026
শোকবার্তা
ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইআরডিএ)-এর কার্যনির্বাহী সদস্য মিসেস পারভীন নাহার ফুলো-এর মাতা এবং আইআরডিএ-এর সাধারণ সদস্য জনাব মোঃ আশরাফুল আলম দুলু-এর শাশুড়ি হোসনেআরা বেগম আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রংপুরে ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে আইআরডিএ পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।
إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
“নিশ্চয়ই আমরা আল্লাহরই এবং নিশ্চয়ই তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী।”