12/01/2026
সম্মিলিত শিক্ষার্থী জোটের ইশতেহারের পরিপ্রেক্ষিতে আজ ১২ই জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে রাকসুর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় মেয়েদের নামাজের জায়গায় কার্পেট বিছানো হয়েছে। পাশাপাশি মেয়েদের জন্য আলাদা অজুখানা ও ওয়াশরুম নির্মাণের কাজও শুরু হয়েছে।
এছাড়া খুব শীঘ্রই নারীদের জন্য আলাদা মসজিদ কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে। দীর্ঘদিনের একটি প্রয়োজনীয় দাবির বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া সত্যিই আশাব্যঞ্জক।
আমরা আশা করি,শিক্ষার্থীবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক ক্যাম্পাস গড়ার এই পথচলা অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট সকলকে ও সম্মিলিত শিক্ষার্থী জোটকে নির্বাচিত করায় আপনাকে ধন্যবাদ।