MTE Career Club

Contact the organization

MTE Career Club At MTE Career Club, we're determined to help elevate your dreams.

From guiding you through internships and higher studies to landing those dream jobs abroad, to organizing killer workshops, competitions and industry networking events, we've got your back.

অমর একুশে 🇧🇩১৯৫২ এর সেই আত্মত্যাগ আমাদের শিখিয়েছে নিজের মাতৃভাষা, নিজের পরিচয়, নিজের অধিকার রক্ষায় আপস নেই। মাতৃভাষা ...
20/02/2026

অমর একুশে 🇧🇩

১৯৫২ এর সেই আত্মত্যাগ আমাদের শিখিয়েছে নিজের মাতৃভাষা, নিজের পরিচয়, নিজের অধিকার রক্ষায় আপস নেই। মাতৃভাষা শুধু কথা বলার মাধ্যম নয়, এটি আমাদের চেতনা, সংস্কৃতি আর আত্মমর্যাদার প্রতীক। ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

ভাষা শহীদদের রক্তে রাঙানো একুশ আমাদের অনুপ্রেরণা, আমাদের গর্ব।

#অমরএকুশে #২১ফেব্রুয়ারি #ভাষা_শহীদ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স বিভাগের ১৫ সিরিজের কৃতী শিক্ষার্থী আতীক আরিফ ৪৪তম বিসিএস প্রশাস...
15/02/2026

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স বিভাগের ১৫ সিরিজের কৃতী শিক্ষার্থী আতীক আরিফ ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে (Assistant Commissioner and Executive Magistrate) পদে যোগদান করায় আমরা গভীর আনন্দ ও গর্ব অনুভব করছি।

তাঁর এই অসাধারণ অর্জন একাগ্রতা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের উজ্জ্বল প্রতিফলন। দীর্ঘ প্রস্তুতি ও অদম্য প্রচেষ্টার মাধ্যমে তিনি যে সাফল্য অর্জন করেছেন, তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

তাঁর এই মাইলফলক অর্জন কর্মজীবনের আরও বিস্তৃত সাফল্যের দ্বার উন্মোচন করুক এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ এনে দিক এই প্রত্যাশা রইল। MTE Career Club পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা।

মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, রুয়েট ’১৭ ব্যাচের শিক্ষার্থী রাশেদুল হাসান, ৪৬তম বিসিএস (পুলিশ) ক্যাডারে মেধাতালিকায় ৪র...
10/02/2026

মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, রুয়েট ’১৭ ব্যাচের শিক্ষার্থী রাশেদুল হাসান, ৪৬তম বিসিএস (পুলিশ) ক্যাডারে মেধাতালিকায় ৪র্থ স্থান অর্জনপূর্বক অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ (সুপারিশপ্রাপ্ত) হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে MTE Career Club ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো যাচ্ছে। তার এই কৃতিত্ব মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের।

আমরা তাঁর পেশাগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।

Address

Dept. Of Mechatronics Engineering, RUET
Rajshahi
6204

Website

Alerts

Be the first to know and let us send you an email when MTE Career Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to MTE Career Club:

Shortcuts

Share