বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়
(1)

আহমদ ছফা তাঁর ‘বাঙালি মুসলমানের মন’ প্রবন্ধে দেখিয়েছেন যে, বাঙালি মুসলমান চিন্তাভাবনা ও সামাজিক অবস্থা মূলত আবেগপ্রবণ ও ...
09/06/2026

আহমদ ছফা তাঁর ‘বাঙালি মুসলমানের মন’ প্রবন্ধে দেখিয়েছেন যে, বাঙালি মুসলমান চিন্তাভাবনা ও সামাজিক অবস্থা মূলত আবেগপ্রবণ ও ধর্মীয় সংস্কার, আবেগ এবং ধীরানুভূতি দ্বারা চালিত। তারা আধুনিক ও যুক্তিবাদী চিন্তাকে গ্রহণ করতে না পারায় তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ থমকে আছে এবং তারা এখনো একটি যান্ত্রিক, গতানুগতিক জীবনযাপন করছে।

উক্ত প্রাঞ্জল পাঠচক্র ও সাধারণ সভায় সকল সদস্যের উপস্থিতি একান্ত কাম্য।

তারিখ: ১৩ জুন ২০২৬ খ্রি.
শনিবার, বিকাল ৫:০০ টায়।

গঠনতন্ত্রের চুড়ান্ত সংশোধন ও স্থায়ী পর্ষদ গঠন সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি।
08/06/2026

গঠনতন্ত্রের চুড়ান্ত সংশোধন ও স্থায়ী পর্ষদ গঠন সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি।

শুভ জন্মদিন কাওছারিন জাহান!🎉বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা'র সম্পাদকীয় পর্ষদের অত্যন্ত পরিশ্র...
06/06/2026

শুভ জন্মদিন কাওছারিন জাহান!🎉

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা'র সম্পাদকীয় পর্ষদের অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী সদস্য আপনি। সংগঠনের প্রতি আপনার নিবেদন মেধা, নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়।

​আল্লাহর কাছে আপনার সুস্থতা, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আপনার মেধার আলোয় আলোকিত হোক চারপাশ, আর লেখক ফোরামের সাথে আপনার পথচলা হোক আরও সুদৃঢ় ও সমৃদ্ধ। আবারো শুভ জন্মদিন! 🎈✨

ঈদ মানে শুধু উৎসব নয়, ত্যাগের সৌন্দর্যে হৃদয়কে আলোকিত করার নামও।খোদার সন্তুষ্টির জন্য জান-মাল কুরবানির মধ্য দিয়েই অর্জিত...
27/05/2026

ঈদ মানে শুধু উৎসব নয়, ত্যাগের সৌন্দর্যে হৃদয়কে আলোকিত করার নামও।
খোদার সন্তুষ্টির জন্য জান-মাল কুরবানির মধ্য দিয়েই অর্জিত হয় তাঁর নৈকট্য। আর নিজের ভেতরের অহংকার, হিংসা ও খারাপ অভ্যাসগুলো ত্যাগ করাও এক ধরনের কুরবানি।
সকল ত্যাগ হোক আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা'র পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা সবাইকে।🤍✨

কার্যনির্বাহী কমিটিকে লেখক ফোরামের আইডি কার্ড প্রদান অনুষ্ঠিত—বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা'...
24/05/2026

কার্যনির্বাহী কমিটিকে লেখক ফোরামের আইডি কার্ড প্রদান অনুষ্ঠিত—

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা'র উপদেষ্টা এবং রাকসুর "বিতর্ক ও সাহিত্য সম্পাদক" ইমরান লস্কর সংগঠনের কমিটির সকল সদস্যের হাতে তাদের নাম ও সাংগঠনিক পরিচয় সম্বলিত আইডি কার্ড তুলে দেন।

ক্যাম্পাসের অন্যান্য সংগঠনের তুলনায় নির্বাহী কমিটিকে এভাবে পরিচয়পত্র প্রদানকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের একটি ব্যতিক্রমী ও শৃঙ্খলাবদ্ধ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

অনলাইনে আমাদের সদস্য সংগ্রহ চলছে, সদস্য হতে রেজিস্ট্রেশন করুন-
https://forms.gle/EzJXvAeemqLtZH2EA

২৪ শে মে ১৮৯৯ খ্রিষ্টাব্দে বাঙালির হৃদয়ে চিরমুখর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। কবি নিজেই তাঁর ‘বিদ্রোহী’...
24/05/2026

২৪ শে মে ১৮৯৯ খ্রিষ্টাব্দে বাঙালির হৃদয়ে চিরমুখর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন। কবি নিজেই তাঁর ‘বিদ্রোহী’ কবিতায় বলেছিলেন- "মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী / আর হাতে রণতূর্য।" এখানেই তিনি নিজেকে স্পষ্ট করেন যে, তিনি গভীর মানবপ্রেম লালন করেন; কিন্তু কোনো রকম অন্যায়, অবিচার, শোষণ ও কপটতা মেনে নিবেন না।

আজকের এই দিনে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা'র উদ্যোগে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে "অগ্নিবীণার কবি কাজী নজরুল : সমকালীন তারুণ্যের নির্মোহ পাঠ" শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। যেখানে কবির সাহিত্য, সমাজের নানা বিষয় নিয়ে অজানা পাঠ ও সমকালীন প্রাসঙ্গিকতা বিষয়ে নির্মোহ আলোচনা তুলে ধরবেন ঋদ্ধজনেরা।

তারিখ: ২৪ মে ২০২৬ খ্রি.
রবিবার, রাত ৯:০০ মিনিট
মাধ্যম: অনলাইন গুগল মিট

উক্ত আয়োজনে আপনারা সবাই আমন্ত্রিত। উল্লেখিত নির্দিষ্ট সময়ে পোস্টের কমেন্ট বক্সে গুগল মিটের লিংক প্রদান করা হবে।

বি.দ্র: আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

৫দিন ব্যাপি বুথ পরিচালনার পর অফলাইনে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা'র সদস্য সংগ্রহ কার্যক্রম ...
23/05/2026

৫দিন ব্যাপি বুথ পরিচালনার পর অফলাইনে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা'র সদস্য সংগ্রহ কার্যক্রম শেষ হয়েছে।

যারা এখনো সদস্য হতে পারেননি, তারা অনলাইনে সদস্য হতে নিচের লিংকে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন—

🔗 https://forms.gle/EzJXvAeemqLtZH2EA

আগামী ২৪ মে ২০২৬  ইংরেজীতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা'র উদ্যোগে  প্রেম ও দ্রোহের কবি কাজী...
22/05/2026

আগামী ২৪ মে ২০২৬ ইংরেজীতে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা'র উদ্যোগে প্রেম ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের উপর
“অগ্নিবীণার কবি কাজী নজরুল : সমকালীন তারুণ্যের নির্মোহ পাঠ” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আয়োজনে কাজী নজরুল ইসলাম-এর সাহিত্য,তার বিষয়ে অজানা পাঠ ও সমকালীন প্রাসঙ্গিকতা নিয়ে নির্মোহ আলোচনা তুলে ধরা হবে।

আলোচক,
মাহাইর ইসলাম-
তরুণ কবি ও সংগঠক
সাবেক সদস্য, রাবি লেখক ফোরাম।

বি.দ্র: আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এবং বিজয়ীদের পুরস্কৃত করা হবে।

Today, 2 columns written by Md Shihab Uddin, the Literature and Publication Secretary of the Rajshahi University branch,...
21/05/2026

Today, 2 columns written by Md Shihab Uddin, the Literature and Publication Secretary of the Rajshahi University branch, have been published in The Daily Observer & The Bangladesh Today.

Date: 21 May, 2026.

আজ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা'র বুথ পরিদর্শনে আসেন সাবেক সভাপতি আরিফুল ইসলাম, সাবেক সাধার...
20/05/2026

আজ বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা'র বুথ পরিদর্শনে আসেন সাবেক সভাপতি আরিফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মেহেদী সজীব এবং বর্তমান উপদেষ্টা ও রাকসুর বিতর্ক ও সাহিত্য সম্পাদক ইমরান লস্কর। এসময় লেখক ফোরামের সাবেক সদস্য, রাকসু ও হল সংসদের বিভিন্ন নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

কলম, নেতৃত্ব ও প্রেরণার অপূর্ব সমন্বয় যেন রাবি লেখক ফোরামেই বিদ্যমান। ✨

আগামীকাল শেষ দিনের মতো চলবে সদস্য সংগ্রহ কার্যক্রম।
লেখক ফোরামের সঙ্গে যুক্ত হতে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য নিচের লিংকে প্রবেশ করে ফর্ম পূরণ করুন। https://forms.gle/EzJXvAeemqLtZH2EA

Address

University Of Rajshahi
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share