Bangladesh Scouts, Rajshahi Region

Bangladesh Scouts, Rajshahi Region ᴀʟᴡᴀʏs ᴛʀʏ ʏᴏᴜʀ ʙᴇsᴛ ᴛᴏ ʙᴇ ʀᴇᴀᴅʏ ғᴏʀ sᴇʀᴠɪᴄᴇ

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী স্কাউটদের জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। 🌸ব...
27/08/2026

২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী মেধাবী স্কাউটদের জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। 🌸
বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চল তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে।
এগিয়ে যাও, দেশ ও জাতির কল্যাণে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলো।

নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় যে সকল প্রাণ ঝরে গেছে, তাদের আত্মার প্রতি বাংলাদেশ স্কাউটস, রাজশাহী ...
26/08/2026

নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় যে সকল প্রাণ ঝরে গেছে, তাদের আত্মার প্রতি বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও বিনম্র সমবেদনা প্রকাশ করছি।
​প্রকৃতির এই নির্মম তাণ্ডবে আহত এবং নিখোঁজ ভাই-বোন ও তাদের স্বজনদের প্রতি আমাদের হৃদয়গ্রাহী সংহতি রইল। বিপদের এই কালো মেঘ কেটে গিয়ে শান্ত ও নিরাপদ হয়ে উঠুক হিমালয়ের কোল।


ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি অশেষ দরুদ ও সালাম। তাঁর আদর্শ, মানবতা, ন্যায় ও শান্তির...
25/08/2026

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি অশেষ দরুদ ও সালাম। তাঁর আদর্শ, মানবতা, ন্যায় ও শান্তির শিক্ষা আমাদের জীবনকে আলোকিত করুক।
মহানবী (সা.) মানবজাতির জন্য যে শান্তি, সাম্য, ভ্রাতৃত্ব, ন্যায় ও সহমর্মিতার শিক্ষা রেখে গেছেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজে সৌহার্দ্য, মানবিকতা ও ন্যায় প্রতিষ্ঠায় আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) তাই হোক আত্মশুদ্ধি, নবীপ্রেম এবং মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের নতুন অঙ্গীকারের দিন।

মাকেটিং অফ প্রফেশনাল ক্যারিয়র বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ইয়াং এডাল্ট লিডার ও রোভার স্কাউটদের গুগল ফরমে আবেদন সম্পর...
25/08/2026

মাকেটিং অফ প্রফেশনাল ক্যারিয়র বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ইয়াং এডাল্ট লিডার ও রোভার স্কাউটদের গুগল ফরমে আবেদন সম্পর্কীয়...
Bangladesh Scouts

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় জনাব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়-কে জানাচ্ছি আন্তর...
20/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় জনাব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়-কে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা!

নতুন দায়িত্ব পালনে তাঁর পথচলা হোক গৌরবময় ও কুসুমাস্তীর্ণ। 🇧🇩


সহকারী পরিচালক: ২২ টিসহকারী প্রোগ্রামার: ১ টিগ্রেড: ৯আবেদনের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬* দীর্ঘ ৭ বছর পর স্কাউট এক্সিক...
18/08/2026

সহকারী পরিচালক: ২২ টি
সহকারী প্রোগ্রামার: ১ টি
গ্রেড: ৯
আবেদনের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর ২০২৬

* দীর্ঘ ৭ বছর পর স্কাউট এক্সিকিউটিভ নিয়োগ হচ্ছে, আগ্রহীগণ আবেদন করে যোগ্যতা প্রমাণ করুণ...
https://erecruitment.bcc.gov.bd/exam

২০২৬ সালের জাতীয় পর্যায়ের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড প্রার্থীদের নামের তালিকা  প্রেরণ সম্পর্কীয়..
17/08/2026

২০২৬ সালের জাতীয় পর্যায়ের সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড প্রার্থীদের নামের তালিকা প্রেরণ সম্পর্কীয়..

কষ্টের পর অর্জিত সাফল্যের যে আনন্দ, তার চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না! 🎉​সফলভাবে উত্তীর্ণ আমাদের সকল শিক্ষার্থী ভাই-ব...
10/08/2026

কষ্টের পর অর্জিত সাফল্যের যে আনন্দ, তার চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না! 🎉

সফলভাবে উত্তীর্ণ আমাদের সকল শিক্ষার্থী ভাই-বোনদের জানাই লাল গোলাপ শুভেচ্ছা ও অভিনন্দন! তোদের হাত ধরেই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে।
​শুভকামনা জীবনের নতুন এই অধ্যায়ে! 🎓✨

৭৩৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স  স্থানঃ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পাবনা তারিখ ০৮/০৮/২০২৬Bangladesh Scouts, R...
08/08/2026

৭৩৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স
স্থানঃ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পাবনা
তারিখ ০৮/০৮/২০২৬
Bangladesh Scouts, Rajshahi Region

ইতিহাসের কিছু দিন কেবল ক্যালেন্ডারে সীমাবদ্ধ থাকে না বরং হয়ে ওঠে একটি জাতির চেতনা, সাহস এবং ভবিষ্যতের প্রেরণা।৩৬ জুলাই ...
05/08/2026

ইতিহাসের কিছু দিন কেবল ক্যালেন্ডারে সীমাবদ্ধ থাকে না বরং হয়ে ওঠে একটি জাতির চেতনা, সাহস এবং ভবিষ্যতের প্রেরণা।

৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা, ঐক্য, সাহস এবং আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত হয়ে জাতীয় ইতিহাসে স্থান করে নিয়েছে। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয়, যে কোনো ইতিবাচক পরিবর্তনের পেছনে থাকে জনগণের অংশগ্রহণ, দায়িত্ববোধ এবং একটি উন্নত ভবিষ্যৎ নির্মাণের অদম্য প্রত্যয়।

এই দিবস কেবল অতীতকে স্মরণ করার উপলক্ষ নয় মানবিক মূল্যবোধ, ন্যায়, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্বশীল নেতৃত্ব এবং জাতীয় ঐক্যের চর্চাই একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের ভিত্তি। স্কাউটিংয়ের শিক্ষা তরুণদের এমনভাবে গড়ে তোলে, যাতে তারা দেশ ও মানুষের কল্যাণে নিষ্ঠা, সততা এবং মানবিকতার সঙ্গে কাজ করতে পারে।

গণঅভ্যুত্থান দিবসে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সকল শহীদ ও সংগ্রামী মানুষকে যাঁদের সাহস, আত্মত্যাগ ও অবদান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এই স্মৃতি আমাদের অনুপ্রাণিত করে একটি বৈষম্যহীন, মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নিজেদের সর্বোচ্চ অবদান রাখতে।


#জুলাই_গণঅভ্যুত্থান_দিবস_২০২৬

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Scouts, Rajshahi Region posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share